Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় কলাম

মন্ত্রিপরিষদ কেন অসম্মত!

জি. এম. মিন্টু
agamir somoy
প্রকাশ: ২১ জুন ২০২৬, ০০:২৬
মন্ত্রিপরিষদ কেন অসম্মত!

প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের চিন্তা, মনন, মূল্যবোধ ও সৃজনশীলতার বিকাশ ঘটে। তাই আধুনিক শিক্ষাব্যবস্থায় পাঠ্যবইয়ের পাশাপাশি সাংস্কৃতিক শিক্ষার গুরুত্ব রয়েছে। এদিক থেকে প্রাথমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষক নিয়োগের উদ্যোগটি সময়োপযোগী ও দূরদর্শী হিসেবে মনে করি। প্রধানমন্ত্রী তারেক রহমান তার একাধিক বক্তব্যে শিশুদের সংগীত শিক্ষার গুরুত্বের প্রসঙ্গ এনেছেন। কিন্তু বিস্ময়করভাবে মন্ত্রিপরিষদ এ প্রস্তাবে অসম্মতি জানিয়েছে!

সংগীত মানুষের হৃদয়কে স্পর্শ করে, মনকে পরিশীলিত করে। ছোটবেলা থেকে সংগীতের চর্চা একটি শিশুকে সংবেদনশীল, মানবিক ও আত্মবিশ্বাসী করে তুলতে সাহায্য করে। বর্তমানে প্রযুক্তিনির্ভর জীবনে শিশুরা ক্রমেই মোবাইল ফোন ও ভার্চুয়াল জগতের প্রতি বেশি আকৃষ্ট হচ্ছে। ফলে তাদের স্বাভাবিক সাংস্কৃতিক বিকাশ অনেক ক্ষেত্রেই বাধাগ্রস্ত হচ্ছে। বিদ্যালয়ে নিয়মিত সংগীতশিক্ষা চালু হলে শিশুরা সুস্থ বিনোদন ও সংস্কৃতিচর্চার সুযোগ পাবে।

দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় দিবস ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। কিন্তু অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ে এ ধরনের কার্যক্রম পরিচালনার জন্য প্রশিক্ষিত সংগীত শিক্ষকের অভাব রয়েছে। ফলে অনেক সম্ভাবনাময় শিক্ষার্থী তার প্রতিভা বিকাশের সুযোগ থেকে বঞ্চিত হয়। একজন দক্ষ সংগীত শিক্ষক শুধু গানই শেখাবেন না; বরং শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, শৃঙ্খলা, দলগত চেতনা ও সাংস্কৃতিক মূল্যবোধ গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

তবে এ নিয়োগপ্রক্রিয়া অবশ্যই স্বচ্ছ, যোগ্যতাভিত্তিক এবং বাস্তবসম্মত হতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের প্রয়োজন ও বিদ্যালয়ের সক্ষমতার বিষয়টিও বিবেচনায় নিতে হবে।

একটি জাতি তখনই সমৃদ্ধ হয়, যখন তার নতুন প্রজন্ম জ্ঞান, নৈতিকতা ও সংস্কৃতিতে সমৃদ্ধ হয়ে বেড়ে ওঠে। প্রাথমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষক নিয়োগ সে লক্ষ্য অর্জনের পথে একটি ইতিবাচক পদক্ষেপ হতে পারে।  

লেখক : চাকরিজীবী, যশোর

প্রাথমিক বিদ্যালয়সংগীত শিক্ষকমন্ত্রিপরিষদ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর