'সোনা বন্ধু তুই আমারে করলিরে দেওয়ানা’ কিংবা ‘মনের বাগানে ফুটিল ফুল রে' — চট্টগ্রামের মানুষের মুখে মুখে ফেরা এরকম অসংখ্য গানের স্রষ্টা আবদুল গফুর হালী। তার গানে শুধু প্রেম-বিরহ কিংবা আধ্যাত্মিকতার কথাই নেই; আছে চট্টগ্রামের মাটি, মানুষের জীবন, সমাজ, রাজনীতি, অর্থনীতি ও লোকজ সংস্কৃতির গল্প। চাটগাঁইয়া ভাষাকে গানের শক্তিতে মানুষের হৃদয়ে পৌঁছে দেওয়া এই কিংবদন্তি শিল্পীকে তার ৯৮তম জন্মবার্ষিকীতে স্মরণ করা হয় গান, আলোচনা আর স্মৃতিচারণে।
গতকাল বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে আবদুল গফুর...