Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সিলেটে ঘর থেকে প্রবীণ দম্পতি ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সিলেট
agamir somoy
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ১২:১৫
সিলেটে ঘর থেকে প্রবীণ দম্পতি ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের একটি বাসা থেকে স্বামী, স্ত্রী ও গৃহকর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে নগরীর রায়নগর আবাসিক এলাকার মিতালী ১১১ নম্বর বাসায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, আব্দুস সাত্তার মিয়া (৮২), তার স্ত্রী সুরাইয়া বেগম ( ৭২) ও গৃহকর্মী তাহমিনা (২৫)।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার ও অতিরিক্ত উপ-কমিশনার মঞ্জুরুল আলম জানান, পুলিশ ঘটনাস্থলে আছে। মরদেহ উদ্ধার ও ঘটনার তদন্ত শুরু করেছে।

স্থানীয়রা জানিয়েছেন, সকালে বাসার ভেতরে রক্তাক্ত অবস্থায় মরদেহ দেখে পুলিশে খবর দেওয়া হয়। সিআইডি ও পিবিআইয়ের ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করছে।

প্রাথমিকভাবে জানা গেছে, দম্পতির মরদেহ পাওয়া যায় বাসার একটি শয়নকক্ষে। আর গৃহকর্মীর দেহ পাওয়া যায় ডাইনিং এরিয়াতে। বাসার একটি ওয়াশরুমের দরজা ভেতর থেকে লক করা ছিল। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দরজার লক খোলেন। তবে ভেতরে মেলেনি কিছু। ভেতর থেকে দরজা কেন লক ছিল— সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

দম্পতির আমেরিকা প্রবাসী মেয়ে শিমুর সঙ্গে ফোনে কথা বলেছেন সাংবাদিকরা। তিনি জানিয়েছেন, তারা তিন বোন ও এক ভাই, সবাই আমেরিকা প্রবাসী।

শিমু বললেন, ‘গত রাতেই বাবা-মার সঙ্গে কথা হয়েছে। তখন বাসার সবাই ভালো ছিল। আজ সকালে স্থানীয়দের মাধ্যমে এই ঘটনা জানলাম।’

ঘটনাস্থলে ভিড় জমানো আশপাশের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, নিহত আব্দুস সাত্তার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তবে কোনো পদে ছিলেন না।

নিহত দম্পতির প্রতিবেশী মো. অপু জানালেন, বাড়িটিতে সিসিটিভি ক্যামেরা থাকলেও এর লাইন কাটা পাওয়া গেছে।

ঘটনাস্থল পরিদর্শনের পর সিলেট মহানগর পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম বললেন, ‘চার তলার ভাড়াটিয়ারা জানিয়েছেন, তারা সকালের দিকে ওই ঘর থেকে চিৎকার-চেঁচামেচির শব্দ পেয়েছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো ধারালো অস্ত্র দিয়ে তাদের আঘাত করা হয়েছে। তবে ক্রাইম সিন থেকে তাৎক্ষণিকভাবে কোনো অস্ত্র পাওয়া যায়নি। ঘরের আলমারি ও ওয়ারড্রোব খোলা অবস্থায় পাওয়া গেছে। সেখান থেকে স্বর্ণালঙ্কার বা মূল্যবান জিনিসপত্র খোয়া গিয়ে থাকতে পারে।’

পুলিশের সিআইডি, পিবিআই এবং স্পেশাল টিম একযোগে তদন্তের কাজ করছে। দ্রুত অপরাধীদের শনাক্ত করা হবে বলে জানালেন মহানগর পুলিশ কমিশনার। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

আরও পড়ুন

সিলেটে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু

১১ আগস্ট ২০২৬

মরদেহউদ্ধারসিলেট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর