Agamir Somoy E-Paper
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানবতার টানে রিপনের সংগ্রাম
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসির ফল জালিয়াতি, প্রোগ্রামারসহ ৩ জন গ্রেপ্তার

প্রতিবেদক, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১৩:৪৭
শেয়ার করুন:
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসির ফল জালিয়াতি, প্রোগ্রামারসহ ৩ জন গ্রেপ্তার

গ্রাফিকস: আগামীর সময়

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এক এসএসসি পরীক্ষার্থীর ফলাফল জালিয়াতির মামলায় বোর্ডের প্রোগ্রামারসহ তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ এ ঘটনায় যে মামলা করেছিল, তাতে তিনজনের নাম ছিল না। সিআইডির তদন্তে সম্পৃক্ততা পাওয়ায় শেষপর্যন্ত জেলে যেতে হল এ তিনজনকে।

গ্রেপ্তার তিনজন হলেন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কম্পিউটার বিভাগের প্রোগ্রামার মোহাম্মদ আবদুল মালেক (৫৬), স্ক্যানিং বিভাগের কর্মী ফরহাদুল ইসলাম (২৯) ও শহিদুল আলম জিসান (২৭)।

চার দিন আগে গ্রেপ্তার হলেও বিষয়টি জানাজানি হয়েছে আজ শনিবার। গত ১৮ নভেম্বর রাতে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগের পরিদর্শক রাসেল মিয়ার নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পরদিন আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

সিআইডি পরিদর্শক রাসেল মিয়া আগামীর সময়কে বললেন, তিনজনকে গ্রেপ্তারের মধ্য দিয়ে মামলার তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক মোহাম্মদ জহিরুল হক স্বপন জানালেন, গ্রেপ্তার আবদুল মালেক বোর্ডের স্থায়ী কর্মকর্তা। অন্য দুজন অস্থায়ী ভিত্তিতে কর্মরত।

শিক্ষাবোর্ডের পক্ষ থেকে করা মামলায় তাদের আসামি না করার বিষয়ে জানতে চাইলে সচিব বললেন, ‘মালেকের তথ্য অনুযায়ী আমি মামলা করেছিলাম। যাদের নাম মামলায় উল্লেখ করা হয়েছিল মালেকই তাদের নাম বলেছিল। সিআইডি তদন্তে মালেকের সম্পৃক্ততা পেয়েছে। দুজন স্ক্যানার তার সহযোগী হিসেবে এতে জড়িত ছিল। তাই তাদের গ্রেপ্তার করা হয়েছে।’

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ১০ বিষয়ে ফেল করা হাসিবুল আলী শোভন নামে এক পরীক্ষার্থীকে জালিয়াতির মাধ্যমে পাস করানোর অভিযোগে গত ২৯ অক্টোবর পাঁচলাইশ থানায় মামলা হয়। মামলা করেন শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক মোহাম্মদ জহিরুল হক স্বপন। মামলায় চারজনকে আসামি করা হয়। এরা হলেন, হাসিবুল আলী শোভন এবং শিক্ষাবোর্ডের কম্পিউটার সেলের কর্মচারী ইমতিয়াজ আহমেদ চৌধুরী, রাশিদুল ইসলাম ও নুর হোসেন রায়হান।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, পরীক্ষার্থী শোভনের বিভিন্ন বিষয়ের প্রাপ্ত নম্বর পরিবর্তন করে তাকে পাস করানো হয়েছিল। বাংলার প্রথম পত্রে ২৩-এর পরিবর্তে ৩৩ এবং দ্বিতীয় পত্রে ২৪-এর পরিবর্তে ৬২ নম্বর দেওয়া হয়। ইংরেজির প্রথম পত্রে ৩৩ থেকে বাড়িয়ে ৮৩ এবং দ্বিতীয় পত্রে ২০ থেকে ৮২ করা হয়।

এ ছাড়া গণিতে ৯-এর পরিবর্তে ৬৬, ইসলাম শিক্ষায় ৭-এর পরিবর্তে ৬৪, উচ্চতর গণিতে শূন্যের পরিবর্তে ৪৬, পদার্থবিজ্ঞানে শূন্যের পরিবর্তে ৪৫, রসায়ন ও জীববিজ্ঞানে ১-এর পরিবর্তে ৪৬ এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়ে ৪-এর পরিবর্তে ৬৫ নম্বর বসানো হয় বলে এজাহারে উল্লেখ করা হয়।

ফল জালিয়াতিগ্রেপ্তার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    কেন নিয়ন্ত্রণে আসছে না গোপালগঞ্জ

    কেন নিয়ন্ত্রণে আসছে না গোপালগঞ্জ

    কলকাতা থেকে ঢাকার ভিসা আবেদন, নভেম্বরের পর আর সুযোগ নেই

    কলকাতা থেকে ঢাকার ভিসা আবেদন, নভেম্বরের পর আর সুযোগ নেই

    পটুয়াখালীতে আ.লীগের সাবেক দুই এমপিসহ ১৫ নেতার বাসায় হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ

    পটুয়াখালীতে আ.লীগের সাবেক দুই এমপিসহ ১৫ নেতার বাসায় হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ

    প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত

    প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত

    মাধবপুরে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে ধোঁয়াশা

    মাধবপুরে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে ধোঁয়াশা

    যান চলাচল স্বাভাবিক হলেও আতঙ্ক কাটেনি গোপালগঞ্জে

    যান চলাচল স্বাভাবিক হলেও আতঙ্ক কাটেনি গোপালগঞ্জে

    বিশ্বে ইতিহাস গড়ল দেশের আদজি ট্রিমস, লিড প্লাটিনাম সনদ অর্জনে ৯৭ পয়েন্ট

    বিশ্বে ইতিহাস গড়ল দেশের আদজি ট্রিমস, লিড প্লাটিনাম সনদ অর্জনে ৯৭ পয়েন্ট

    ডাটা এন্ট্রি অপারেটর পদে মেঘনা গ্রুপে চাকরি, কর্মস্থল নারায়ণগঞ্জ

    ডাটা এন্ট্রি অপারেটর পদে মেঘনা গ্রুপে চাকরি, কর্মস্থল নারায়ণগঞ্জ

    অভিনেতা তমাল মাহবুব আটক

    অভিনেতা তমাল মাহবুব আটক

    চাঁদপুরে আবারও বিএনপি কার্যালয়ে আগুন

    চাঁদপুরে আবারও বিএনপি কার্যালয়ে আগুন

    সময় শেষ মানেই কি আপিলের সুযোগ নেই, আইনজীবীরা যা বলছেন

    সময় শেষ মানেই কি আপিলের সুযোগ নেই, আইনজীবীরা যা বলছেন

    যমুনার চরের মানুষের ভরসা তুহিন

    যমুনার চরের মানুষের ভরসা তুহিন

    বিএনপি নেতার শ্বশুরবাড়ি থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার

    বিএনপি নেতার শ্বশুরবাড়ি থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার

    ৪৮ ঘণ্টায় কনটেইনার অপারেটর নিয়োগ!

    ৪৮ ঘণ্টায় কনটেইনার অপারেটর নিয়োগ!