Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় চট্টগ্রাম

খুঁটিতে বেঁধে ৫ ঘণ্টা বেধড়ক পিটুনি, প্রাণ গেল ‘চোরের’

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ২৪ মে ২০২৬, ২০:২৬
খুঁটিতে বেঁধে ৫ ঘণ্টা বেধড়ক পিটুনি, প্রাণ গেল ‘চোরের’

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরা মিলিটারি সেতু এলাকায় একটি পোশাক কারখানায় এক যুবককে খুঁটির সঙ্গে বেঁধে পাঁচ ঘণ্টা ধরে মারধরের পর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় কারখানার এক কর্মকর্তাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

আজ রবিবার সকালে বিসমিল্লাহ ফেব্রিকস নামের কারখানাটিতে ঘটনাটি ঘটে। নিহত যুবকের বয়স আনুমানিক ৩২ বছর। তার পরিচয় নিশ্চিতের কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।

বোয়ালখালী থানার ওসি মাহফুজুর রহমান জানান, সিসিটিভি ফুটেজে দেখা গেছে ভোর সাড়ে ৬টার দিকে কারখানার পেছনের টিনের চালা কেটে ওই যুবক ভেতরে প্রবেশ করেন। পরে নিরাপত্তাকর্মীরা তাকে ধরে ফেলেন। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, চুরির উদ্দেশ্যে তিনি কারখানায় ঢুকেছিলেন।

ওসির ভাষ্য, যুবককে রশি দিয়ে কারখানার ভেতরে একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়। এরপর পাঁচ ঘণ্টা ধরে তাকে মারধর করা হয়। বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ খবর পায় এবং দ্রুত হাসপাতালে নেওয়ার নির্দেশ দেয়। পরে দুপুর সোয়া ১২টার দিকে তাকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ধারণা, হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছিল।

মাহফুজুর রহমান আরও উল্লেখ করেন, প্রায় পাঁচ ঘণ্টা ধরে কারখানার বিভিন্ন ব্যক্তি তাকে মারধর করেছেন। একপর্যায়ে তিনি নিস্তেজ হয়ে পড়েন।

ঘটনার পর পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে হাসপাতাল চত্বর থেকে কারখানার মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক মোহাম্মদ মোশাররফসহ তিনজনকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি জানান, সিআইডির সংগ্রহ করা আঙুলের ছাপ থেকে নিহত ব্যক্তির একটি নাম পাওয়া গেছে। তার ঠিকানা পটিয়া উপজেলার কালারপোল এলাকায় বলে জানা গেছে। তবে পুরো পরিচয় যাচাই শেষ না হওয়া পর্যন্ত নাম প্রকাশ করছে না পুলিশ।

চোরমারধরপুলিশ
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise