Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

টুকরাে করে আনা ১২ কোটি টাকার লেক্সাস, বিএমডব্লিউ হোন্ডা গাড়ি আটক

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৬
টুকরাে করে আনা ১২ কোটি টাকার লেক্সাস, বিএমডব্লিউ হোন্ডা গাড়ি আটক

শুল্ক ফাঁকি দিয়ে আনা লেক্সাস, বিএমডব্লিউ হোন্ডা গাড়ি

আবারও চারটি বিলাসবহুল নতুন গাড়ি কেটে চার টুকরো করে এনেছে আমদানিকারক ক্রাউন অটোমোবাইলস। ৪০ ফুটের কন্টেইনােরে আনা এসব গাড়ি রাখা হয়েছিল পেছনে। আর নজর এড়াতে কৌশল করে সামনের দিকে রাখা হয়েছে গাড়ির যন্ত্রাংশ। আমদানিকারক ঘোষণা দিয়েছিল ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ।

জাহাজ থেকে নামিয়ে এই কন্টেইনার রাখা হয়েছিল বিদেশি অপারেটর রেডসী গেইটওয়ে পরিচালিত চট্টগ্রামের পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল (পিসিটি)এ। একমাস ধরে চালান খালাসের প্রক্রিয়া শুরু না করায় কাস্টমস গোয়েন্দাদের সন্দেহ হয়।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) কন্টেইনার খুলে কায়িক পরীক্ষার পর শুল্ক ফাঁকির বড় অনিয়ম ধরা পড়ে। এতে প্রায় ১২ কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা করেছিল আমদানিকারক।

আটক গাড়ির মধ্যে রয়েছে দুটি লেক্সাস ব্রান্ডের 'এলএক্স ৬০০' ‌‌এসসি ৪৩০' মডেলের। 'এম৫' মডেলের বিএমডব্লিউ গাড়ি। 'বি১৮সি' মডেলের ‌'হোন্ডা ব্রান্ডের গাড়িসহ গাড়ির গুরুত্বপূর্ণ বিভিন্ন যন্ত্রাংশ।

পিসিটিতে বিকালে কন্টেইনার খুলে গাড়ি দেখানো হয়। সেখানে চালান আটকের বিস্তারিত জানান কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের যুগ্ম পরিচালক সাগর সেন। তার ভাষ্য, ‌‌‌১০ জুলাই চালান পিসিটিতে পৌঁছানোর এক মাসেও বিল অব এন্ট্রি দাখিল করেনি আমদানিকারক। পণ্য রাখার সময় পার হওয়ার পর নিলামের মাধ্যমে সেগুলো কেনার নতুন কৌশল নিয়েছিল প্রতিষ্ঠান। তার আগেই ধরা পড়ল।

আরও পড়ুন

শুল্ক ফাঁকি দিতে আস্ত গাড়ি কেটে আনা হয় কয়েক টুকরোয়!

২৭ আগস্ট ২০২৬

তিনি জানালেন, গাড়ি কী পরিমান শুল্কফাঁকির চেষ্টা হয়েছিল সেটি খতিয়ে দেখা হচ্ছে। একইসাথে চালানটির আর্থিক লেনদেনের পাশাপাশি অর্থপাচারের বিষয়টিও তদন্ত করা হচ্ছে।

ঢাকার ক্রাউন অটোমোবাইল সার্ভিসেস জাপান থেকে কনটেইনারে ১৬৭ প্যাকেজে ৮,০১৮ কেজি পণ্য আমদানির ঘোষণা দেয়। ঘোষণায় এগুলোকে ব্যবহৃত মোটরযানের খুচরা যন্ত্রাংশ এবং গিয়ারবক্সসহ ব্যবহৃত পেট্রোল ইঞ্জিন হিসেবে দেখানো হয়। এসব গাড়ির যন্ত্রাংশ ঘোষনার কারণে নামমাত্র শুল্কে তা খালাসের চেষ্টা ছিল। এসব গাড়ির হিসাবে আমদানি হলে শুল্কায়ন মূল্যের উপর সরকার ১০৩ শতাংশ থেকে ৬২১ শতাংশ পর্যন্ত রাজস্ব পরিশোধ করতে হতো।

এর আগে মোংলা বন্দরে একই কৌশলে তিন থেকে চারটি বড় টুকরো করে কেটে আনা চারটি বিলাসবহুল গাড়ির চালান আটক করেছিল কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। এর জের ধরে গত বৃহষ্পতিবার চট্টগ্রাম বন্দরে আটক হয়েছিল বিলাসবহুল গাড়ি। খোঁজ নিতে গিয়ে একই কৌশলে আনা গাড়ির একটি বড় চালান কক্সবাজারের একটি হোটেলর সামনে থেকে আটক করেছিল গোয়েন্দা সংস্থাটি।

বিএমডব্লিউলেক্সাসহোন্ডা গাড়ি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    চীনের ‘স্টেম’ জাদু, বদলাতে পারে বাংলাদেশও

    চীনের ‘স্টেম’ জাদু, বদলাতে পারে বাংলাদেশও

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    তিন চাপে ফের নাজুক গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি

    তিন চাপে ফের নাজুক গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯

    ‘আমার পেশাকে ছোট করে দেখলে আমার পথ ছোট হয় না’

    ‘আমার পেশাকে ছোট করে দেখলে আমার পথ ছোট হয় না’

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫৫

    পাটওয়ারীর লং মার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

    পাটওয়ারীর লং মার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৪

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১০

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৬

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪০

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০৪

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৯

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৫

    শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর

    শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৬

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৫

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৩

    পুলিশ কর্মকর্তাকে হত্যা মামলায় রিমান্ডে প্রধান আসামি

    পুলিশ কর্মকর্তাকে হত্যা মামলায় রিমান্ডে প্রধান আসামি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৭

    advertiseadvertise