জার্মানির গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিএমডব্লিউ ব্যয় কমানোর কর্মসূচির অংশ হিসেবে প্রায় ৮ হাজার কর্মী ছাঁটাই করবে। চীনের বাজারে চাহিদা কমে যাওয়া এবং উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছাঁটাই হওয়া কর্মীদের বেশির ভাগই জার্মানিতে কর্মরত।জার্মান গণমাধ্যমগুলোর খবরে বুধবার বলা হয়েছে, কয়েক সপ্তাহের আলোচনার পর বিএমডব্লিউর ব্যবস্থাপনা ও কর্মী প্রতিনিধিদের মধ্যে স্বেচ্ছা চাকরি ছাড়ার (ভলান্টারি লে-অফ) কর্মসূচি নিয়ে সমঝোতা হয়েছে।এই কর্মসূচির আওতায় ২০২৬ সালের অক্টোবর থেকে কর্মী ছাঁটাই...