শুভেচ্ছা সফরে চট্টগ্রামে ভারতীয় নৌবাহিনীর জাহাজ

ছবি: আগামীর সময়
তিন দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রামে এসেছে ভারতীয় নৌবাহিনীর জাহাজ সুনয়না। বাংলাদেশের জলসীমা থেকে নৌবাহিনীর জাহাজ ‘আলী হায়দার’ ভারতীয় জাহাজটিকে অভ্যর্থনা জানিয়ে চট্টগ্রাম বন্দরে নিয়ে আসে।
আজ শুক্রবার সকালে চট্টগ্রাম বন্দরে পৌঁছার পর ভারতীয় জাহাজের অধিনায়ক, কর্মকর্তা ও নাবিকদের স্বাগত জানান নৌবাহিনীর চট্টগ্রামের চিফ স্টাফ অফিসার। এসময় ভারতীয় হাইকমিশনের প্রতিনিধিও উপস্থিত ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তির তথ্য, ভারতীয় জাহাজ সুনয়নার অধিনায়ক এবং হাইকমিশনের নেভাল অ্যাডভাইজারসহ একটি প্রতিনিধি দল বাংলাদেশ নৌবাহিনীর চট্টগ্রামের অধিনায়ক ও বন্দরের চেয়ারম্যানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। সুনয়নার কর্মকর্তা ও নাবিকরা বাংলাদেশ নৌবাহিনীর প্রশিক্ষণ ঘাঁটি ও জাহাজ এবং চট্টগ্রামের ঐতিহাসিক কয়েকটি স্থান পরিদর্শন করবেন।
১০ মে ভারতীয় জাহাজটি বাংলাদেশের জলসীমা ছেড়ে যাবে।




