Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় চট্টগ্রাম

চিকিৎসকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

চট্টগ্রাম অফিস
agamir somoy
প্রকাশ: ১৯ মে ২০২৬, ১৯:২৫
চিকিৎসকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

সংগৃহীত ছবি

চট্টগ্রাম মেরিন সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে সার্জারি বিভাগের এক চিকিৎসকের বিরুদ্ধে নারী ইন্টার্ন চিকিৎসককে শারীরিক ও যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত চিকিৎসকের নাম শেখ রিয়াজ উদ্দিন বাদশা। তিনি সার্জারি বিভাগের মেডিকেল অফিসার।

১৪ মে মেরিন সিটি হাসপাতালে অপারেশন থিয়েটারের (ওটি) ভেতরে অস্ত্রোপচার করার সময় এক নারী ইন্টার্ন চিকিৎসকে রিয়াজ যৌন হয়রানি ও শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ। ভুক্তভোগী চিকিৎসক রবিবার বায়েজিদ বোস্তামি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এ ছাড়া হাসপাতাল কর্তৃপক্ষ বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

ভুক্তভোগী চিকিৎসক আগামীর সময়কে জানান, কিছুদিন ধরে তিনি এই অশালীন ও আপত্তিকর আচরণ শুরু করেছেন। ওইদিন একপর্যায়ে তিনি ক্ষিপ্ত হয়ে মারমুখী হয়ে তেড়ে আসেন। শুধু আমার সঙ্গে নয়, অন্য নারী চিকিৎসকদের সঙ্গেও একই কাজ করেছেন।

বায়েজিদ বোস্তামি থানার কর্তব্যরত কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসী জিডির বিষয়টি নিশ্চিত করে জানান, একজন নারী ইন্টার্ন চিকিৎসকের সাধারণ ডায়েরি থানায় নথিভুক্ত করা হয়েছে। বিষয়টি এখন তদন্তের পর্যায়ে রয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত মেডিকেল অফিসার ডা. শেখ রিয়াজ উদ্দিন বাদশাকে ফোন করেও কথা বলা যায়নি।

চিকিৎসকমেডিকেল কলেজহাসপাতালনারী
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise