Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
উপকূলের নারীদের পথ দেখাচ্ছেন সরমা রানী
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

ফটিকছড়িতে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলি, আহত ৬

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ২৩:৪০
শেয়ার করুন:
ফটিকছড়িতে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলি, আহত ৬

সংগৃহীত ছবি

চট্টগ্রামের ফটিকছড়ির সুয়াবিলে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিবর্ষণে অন্তত ছয়জন আহত হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার সুয়াবিল ইউনিয়নের চুঁরখারহাট বাজার ও চৌমুহনী মোড়ে ঘটে এ ঘটনা। হামলায় ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশা ও চালককে আটক করেছেন স্থানীয় বাসিন্দারা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্য, রাত ৮টার দিকে পশ্চিম সুয়াবিলের শোভনছড়ি এলাকা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে বোরকা পরা চার থেকে পাঁচজন দুর্বৃত্ত চুঁরখারহাট বাজারে আসে। বাজারের মোড়ে পৌঁছে তারা অটোরিকশায় বসেই এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। পরে উত্তর দিকে চৌমুহনীর দিকে চলে যায়। সেখানে গিয়েও অটোরিকশা থেকে ফাঁকা গুলি ছোড়ে তারা। এরপর হালদা নদী পার হয়ে সুন্দরপুরের দিকে চলে যায়। দুর্বৃত্তদের গুলিতে পথচারী, ব্যবসায়ী ও চালকসহ ছয়জন আহত হন।

আহত ব্যক্তিরা হলেন জামাল উদ্দিন (৪৫), শওকত হোসেন (৩৫), মো. ইসমাইল (৩২), এনাম মুন্সি (৫৩), মো. ইউসুফ (৫৫) ও হাসেম (৩৫)। তারা সবাই সুয়াবিল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কয়েকজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ঘটনায় অটোরিকশাচালক মো. জাবেদ হোসেনকে আটক করেন স্থানীয় বাসিন্দারা। তিনি হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের সাহাব মিয়ার ছেলে।

আরও পড়ুন

‘নিরাপদ’ রেলপথের প্রতি ২ কিলোমিটারে এক ‘মৃত্যুফাঁদ’

২৩ নভেম্বর ২০২৬

আটক চালক জাবেদ হোসেনের ভাষ্য, নাজিরহাটের ঝংকার মোড় থেকে সুয়াবিলের শোভনছড়ি যাওয়ার কথা বলে পাঁচজন অপরিচিত ব্যক্তি তার অটোরিকশা ভাড়া করেন। চুঁরখারহাট বাজারে পৌঁছানোর পর অটোরিকশায় বসেই তারা এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকেন। পরে তাকে জিম্মি করে অটোরিকশা চালিয়ে চৌমুহনীর দিকে যেতে বলেন। পাঁচজনই অস্ত্রধারী হওয়ায় তিনি অসহায়ের মতো তাদের নির্দেশ মেনে চলেন।

সুয়াবিল ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান মো. মনসুর আলী বলেন, ঘটনার পর শত শত মানুষ বাজারে জড়ো হন। তারা এ ঘটনায় হতবিহ্বল হয়ে পড়েন।

ভূজপুর থানার ওসি বিপুল চন্দ্র দে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত। সিএনজিচালিত অটোরিকশা ও চালক আটক আছেন। তাকে জিজ্ঞাসাবাদ শেষে প্রকৃত অপরাধীদের শনাক্ত করা সম্ভব হবে।

চট্টগ্রামগুলিদুর্বৃত্ত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে  আটক ছাত্রলীগ নেত্রী

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক ছাত্রলীগ নেত্রী

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    মিরপুরে সড়কে আগুনে পুড়ল বাস

    মিরপুরে সড়কে আগুনে পুড়ল বাস

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই

    ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেপ্তার

    ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেপ্তার

    লড়াই এখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে নাহিদ

    লড়াই এখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে নাহিদ

    ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তি নির্ধারণে শৃঙ্খলা পরিষদকে নির্দেশ

    ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তি নির্ধারণে শৃঙ্খলা পরিষদকে নির্দেশ

    মোংলামুখী বিস্ফোরকবাহী জাহাজ আটকের দাবি ইন্দোনেশিয়ার

    মোংলামুখী বিস্ফোরকবাহী জাহাজ আটকের দাবি ইন্দোনেশিয়ার

    আর্থিক প্রতিবেদনে মিথ্যা তথ্য ও অনিয়ম

    আর্থিক প্রতিবেদনে মিথ্যা তথ্য ও অনিয়ম

    যশোরের সাবেক এমপি আজিজুল রাজধানীতে গ্রেপ্তার

    যশোরের সাবেক এমপি আজিজুল রাজধানীতে গ্রেপ্তার