Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

ছাত্র মুছে ‘গুপ্ত’ লেখায় ক্ষুব্ধ শিবির, ছাত্রদলের সঙ্গে মারামারি

চট্টগ্রাম অফিস
agamir somoy
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ১৭:৪৯
ছাত্র মুছে ‘গুপ্ত’ লেখায় ক্ষুব্ধ শিবির, ছাত্রদলের সঙ্গে মারামারি

সংগৃহীত ছবি

কলেজের দেয়ালে লেখা ‘ছাত্ররাজনীতি নিষিদ্ধ’। ছাত্রদলের নেতাকর্মীরা ছাত্র শব্দ মুছে সেখানে ‘গুপ্ত’ লিখে দেন। অভিযোগ, ছাত্রশিবিরের। দেয়ালে ‘গুপ্তরাজনীতি নিষিদ্ধ’ লেখা দেখে ক্ষুব্ধ শিবিরের নেতাকর্মীরা। এ নিয়ে ফেসবুকে কয়েকদিন ধরে চলে পাল্টাপাল্টি পোস্ট ও কমেন্ট।

এমন পরিস্থিতিতে মঙ্গলবার দুপুরে সরকারি সিটি কলেজ ক্যাম্পাসে মারামারিতে জড়ায় ছাত্রদল ও ছাত্রশিবির। এতে উভয়পক্ষে আহত হয়েছেন অন্তত আটজন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার প্রতিবাদে বিকেল ৪টায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্রশিবির। মিছিল শুরু হয় নগরীর নিউ মার্কেট মোড় থেকে।

ক্যাম্পাসে চিকা-ব্যানার টানানো ও ফেসবুকে লেখালেখিকে কেন্দ্র করে ছাত্রদল-ছাত্রশিবিরের মারামারিতে জড়ানোর বিষয়টি স্বীকার করেছেন কলেজের উপাধ্যক্ষ জসীম উদ্দিন আহমেদ।

তিনি জানান, দেয়ালে লেখা ছিল ‘ছাত্ররাজনীতি নিষিদ্ধ’। ছাত্র মুছে গুপ্ত লিখে দেওয়ায় বিরোধ হয় ছাত্রদল ও শিবিরের মধ্যে। ক্যাম্পাসে বেশ কয়েকটি রাজনৈতিক ব্যানার দিয়েছে ছাত্রদল। এর প্রতিবাদ জানায় ছাত্রশিবির। ফেসবুকে করে সমালোচনা। উত্তেজনাটা মূলত সেখান থেকে শুরু।

‘আজ আমরা অফিসে বসেছিলাম। হঠাৎ দেখলাম মূল ফটকের ভেতরে হট্টগোল। দেখলাম, মারামারি করছে শিবির ও ছাত্রদল। আমরা নিচে গিয়ে চেষ্টা করি থামাতে। পরে পুলিশকে জানাই ঘটনা। তারা এসে উভয়পক্ষকে বের করে দেয় কলেজ ফটকের বাইরে। ঝামেলা ছিল ১৫-২০ মিনিটের মতো। দেখলাম, ৪-৫ জনকে ধরাধরি করে নিয়ে যেতে। মনে হলো, গুরুতরভাবে কেউ আহত হয়নি’— বললেন উপাধ্যক্ষ জসীম উদ্দিন আহমেদ।

পরিস্থিতি বিবেচনায় দিবা ও বৈকালিক শাখায় পরীক্ষা অব্যাহত রেখে বাতিল করা হয়েছে সব ধরনের ক্লাস। জানান উপাধ্যক্ষ।

সদরঘাট থানার ওসি মাহফুজুর রহমান বলেছেন, ‘কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। তখন বন্ধ হয়েছে মারামারি। তবে ফটকের ভেতরেই ছিল দুইপক্ষ। আমরা ঢোকার পর তারা যে যার যার মতো চলে যায়। এখন সমস্যা নেই।’

কলেজ ছাত্রদলের আহ্বায়ক সোহেল সিদ্দিকী রনির বলেছেন, মারামারি হয়েছে ফেসবুকে লেখালেখি নিয়ে। আমাদের কয়েকজন নেতার ছবিসহ বিশ্রি ভাষায় কয়েকটা পোস্ট দিয়েছে শিবিরের এক ছেলে। সেগুলো ভাইরাল হয়। বিষয়টি সমাধানে শিবিরের ওই ছেলেকে দেখা করতে বলে আমাদের কয়েকজন জুনিয়র। কিন্তু ওই ছেলের পরিবর্তে আসেন কলেজ শাখা শিবিরের সভাপতি মিশকাত। তার সঙ্গে ছিল আরও কয়েকজন। আমাদের ছেলেরা বলে, যে পোস্ট দিয়েছে সে আসেনি, আপনি কেন এলেন? তখনই শুরু হয় মারামারি।’

শিবিরের হামলায় ছাত্রদলকর্মী ও স্নাতক প্রথম বর্ষের ছাত্র নাজিম উদ্দিনসহ দুজন আহত হয়েছেন বলে জানান সোহেল।

ঘটনার বিষয়ে জানতে সিটি কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি এইচ এম মিশকাতকে কয়েকবার ফোন দিয়েও মেলেনি সাড়া।

জাহিদুল আলম জয় নামে মহানগর ছাত্রশিবিরের এক নেতার অভিযোগ, ছাত্রদলের হামলায় তাদের পাঁচ থেকে ছয়জন কর্মী আহত।

শিবিরছাত্রদলমারামারিচট্টগ্রাম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

    সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    শিক্ষা ‘শহরমুখী অ্যাডভেঞ্চার’

    শিক্ষা ‘শহরমুখী অ্যাডভেঞ্চার’

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    ২০ বছর বঞ্চিত ঠিকাদারদের ভাগ্য খুলছে

    ২০ বছর বঞ্চিত ঠিকাদারদের ভাগ্য খুলছে

    বার্লিনে বামপন্থীদের জয়, চাপে চ্যান্সেলর মের্ৎস

    বার্লিনে বামপন্থীদের জয়, চাপে চ্যান্সেলর মের্ৎস

    বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

    বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    গভীর সতর্কবার্তা

    গভীর সতর্কবার্তা

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    চীন-পাকিস্তান সীমান্ত সমঝোতায় ভারত কেন অস্বস্তিতে

    চীন-পাকিস্তান সীমান্ত সমঝোতায় ভারত কেন অস্বস্তিতে

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা

    আজমুল হত্যা: মেস ম্যানেজার মেহেদীকে খুঁজছে পুলিশ

    আজমুল হত্যা: মেস ম্যানেজার মেহেদীকে খুঁজছে পুলিশ

    কল্পনাকে হার মানানো নিষ্ঠুরতার শিকার কোমলমতিরা

    কল্পনাকে হার মানানো নিষ্ঠুরতার শিকার কোমলমতিরা