Agamir Somoy E-Paper
রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
পশুপাখি, পথিক সবার জন্য গাছের ফল
রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় চট্টগ্রাম

লয়েডস লিস্টে সেরা ১০০

৬৮-তেই কেন থমকে চট্টগ্রাম বন্দর

আসিফ সিদ্দিকী, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ১৩:৫৫
৬৮-তেই কেন থমকে চট্টগ্রাম বন্দর

সংগৃহীত ছবি

কনটেইনার ওঠানামায় বিশ্বের ১০০ সেরা সমুদ্রবন্দরের তালিকা প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক শিপিংবিষয়ক ঐতিহ্যবাহী সাময়িকী ‘লয়েডস লিস্ট’। গতকাল শনিবার প্রকাশিত তালিকায় বিশ্বসেরা বন্দর এবারও চীনের সাংহাই আর দেশের প্রধান চট্টগ্রাম সমুদ্রবন্দরের অবস্থান ৬৮-তেই।

প্রতি বছর সর্বোচ্চ কনটেইনার ওঠানামার ভিত্তিতে সেরা ১০০ কনটেইনার বন্দরের তালিকা প্রকাশ করে আসছে এই সাময়িকী। এখানে বন্দর সেবার মান, কাস্টমস প্রক্রিয়া, আধুনিক সুযোগ-সুবিধা কিংবা জাহাজের অপেক্ষার সময় বিবেচনায় নেওয়া হয় না। এটি গুণগত বা দক্ষতাভিত্তিক সূচক নয়। একমাত্র মাপকাঠি হলো ভলিউম বা পরিমাণভিত্তিক। ফলে যে বন্দর দিয়ে যত বেশি কনটেইনার ওঠানামা হয়, তালিকায় তার অবস্থান এগিয়ে থাকে। ২০২৫ সালে কত কনটেইনার ওঠানামা হয়েছে, সে তথ্যের ভিত্তিতে ২০২৬ সালে তালিকা প্রকাশ করেছে লয়েডস লিস্ট। তালিকার ১ নম্বরে থাকা চীনের সাংহাই বন্দরে ২০২৫ সালে পণ্য ওঠানামা হয়েছে ৫ কোটি ৫০ লাখ একক কনটেইনার। আগের বছরের তুলনায় প্রবৃদ্ধি প্রায় ৭ শতাংশ। ৪ কোটি ৪৬ লাখ একক কনটেইনার করে দ্বিতীয় স্থানে সিঙ্গাপুর বন্দর। একই সময়ে ৩৪ লাখ একক কনটেইনার ওঠানামার ভিত্তিতে চট্টগ্রাম বন্দরের অবস্থান ৬৮তম। ২০২৪ সালে ৩২ লাখ ৭৫ হাজার একক কনটেইনার ওঠানামা করেও ৬৮তম অবস্থানে ছিল দেশের অর্থনীতির এই লাইফলাইন কর্ণফুলী নদীর পাড়ে গড়ে ওঠা চট্টগ্রাম বন্দর।

লয়েডস লিস্টের তালিকায় এক দশকে চট্টগ্রাম বন্দর মূলত ৬০ থেকে ৮০-এর কোঠার ভেতরেই ওঠানামা করেছে। ২০১৪ সালে যেখানে বন্দরটির অবস্থান ছিল ৮৬তম, সেখান থেকে ধারাবাহিকভাবে উন্নতি করে ২০১৬ সালে ৭১তম, ২০১৭ সালে ৭০তম, ২০১৮ সালে ৬৪তম, ২০১৯ সালে ৫৮তম এবং ২০২০ সালে সর্বকালের সেরা ৫৮তম অবস্থানে উঠে এসেছিল। এরপর থেকেই মূলত অবনতি হতে থাকে। ২০২৩ সালে ৬৭তম, ২০২৪ সালে ৬৮। এই তালিকার বিষয়ে জানতে গতকাল দিনের শুরুতে যোগাযোগ করা হয় চট্টগ্রাম বন্দর সচিব ও মুখপাত্র সৈয়দ রেফায়েত হামিমের সঙ্গে। তিনি জানালেন, লয়েডস লিস্ট হাতে পাননি। তাই মন্তব্য করতে পারছেন না। অবশ্য পরে তিনি আর এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে চাননি।

মূলত এই রিপোর্ট প্রকাশের পর বিব্রত চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান বদলির আদেশ পেয়েছেন। তিনি ফোনে সাড়া দেননি। বন্দর সদস্য (হারবার ও মেরিন) কমোডর আহমেদ আমিন আবদুল্লাহর ফোনেও সাড়া মেলেনি।

বিদেশি শিপিং লাইনে কর্মরত কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলেছে আগামীর সময়। তারা বলছেন, শ্রীলঙ্কার কলম্বো বন্দর এবং ভারতের মুন্দ্রা বন্দরের উত্থানের মূল শক্তি হলো ট্রান্সশিপমেন্ট সুবিধা ও বেশি গভীরতার জাহাজ ভেড়ানো। ভারতের বেসরকারি খাতের মুন্দ্রা বন্দর আধুনিক অটোমেশন, নিজস্ব রেল সংযোগ এবং দ্রুত টার্নঅ্যারাউন্ড টাইমের মাধ্যমে আঞ্চলিক হাব হিসেবে গড়ে উঠেছে। এর বিপরীতে চট্টগ্রাম বন্দর কোনো ট্রান্সশিপমেন্ট কার্গো নেই।

লয়েডস লিস্টেচট্টগ্রাম বন্দরকনটেইনার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    নেপালে বন্যার তাণ্ডব থেকে জীবন ফিরে পাওয়ার গল্প

    নেপালে বন্যার তাণ্ডব থেকে জীবন ফিরে পাওয়ার গল্প

    ২৯ আগস্ট ২০২৬, ১৭:০৯

    বিদেশি শিক্ষার্থীদের ইন্টার্নশিপে বিধিনিষেধ, ট্রাম্পের নতুন পদক্ষেপে কী বদলাবে?

    বিদেশি শিক্ষার্থীদের ইন্টার্নশিপে বিধিনিষেধ, ট্রাম্পের নতুন পদক্ষেপে কী বদলাবে?

    ২৯ আগস্ট ২০২৬, ১৮:৫৭

    হিমবাহ ধসে তৈরি হ্রদে কমছে পানি, আপাতত কাটছে বন্যার শঙ্কা

    হিমবাহ ধসে তৈরি হ্রদে কমছে পানি, আপাতত কাটছে বন্যার শঙ্কা

    ২৯ আগস্ট ২০২৬, ১৯:৪৯

    সানরাইজিং ইন্ডাস্ট্রিতে নজর ভারতের

    সানরাইজিং ইন্ডাস্ট্রিতে নজর ভারতের

    ৩০ আগস্ট ২০২৬, ০৫:৪৪

    উন্নয়নের ডিনামাইটে ক্ষতবিক্ষত হিমালয়

    উন্নয়নের ডিনামাইটে ক্ষতবিক্ষত হিমালয়

    ২৯ আগস্ট ২০২৬, ২০:৩৫

    ব্যাটিং দক্ষতা বাড়াতেও চাই সুনির্দিষ্ট পরিকল্পনা

    ব্যাটিং দক্ষতা বাড়াতেও চাই সুনির্দিষ্ট পরিকল্পনা

    ৩০ আগস্ট ২০২৬, ০৪:৫৭

    হিমালয় এক চিরন্তন রহস্য আদিম অনিশ্চয়তা

    হিমালয় এক চিরন্তন রহস্য আদিম অনিশ্চয়তা

    ৩০ আগস্ট ২০২৬, ০৪:১৯

    কয়েকটি নির্দিষ্ট রুটে যেন সীমাবদ্ধ না থাকে

    কয়েকটি নির্দিষ্ট রুটে যেন সীমাবদ্ধ না থাকে

    ৩০ আগস্ট ২০২৬, ০৩:২০

    লঘুচাপের প্রভাবে উত্তাল সাগর, বিভিন্ন অঞ্চলে হতে পারে বৃষ্টি

    লঘুচাপের প্রভাবে উত্তাল সাগর, বিভিন্ন অঞ্চলে হতে পারে বৃষ্টি

    ৩০ আগস্ট ২০২৬, ০৮:১১

    পশুপাখি, পথিক সবার জন্য গাছের ফল

    পশুপাখি, পথিক সবার জন্য গাছের ফল

    ৩০ আগস্ট ২০২৬, ০২:৫৮

    সঞ্জীবদার গান নতুনভাবে রেকর্ড করব না

    সঞ্জীবদার গান নতুনভাবে রেকর্ড করব না

    ৩০ আগস্ট ২০২৬, ০৩:১৭

    নেপালের বন্যা কি বড় বিপদের সংকেত?

    নেপালের বন্যা কি বড় বিপদের সংকেত?

    ২৯ আগস্ট ২০২৬, ২২:০৮

    গর্ভাবস্থা সম্পর্কিত কিছু ভুল ধারণা

    গর্ভাবস্থা সম্পর্কিত কিছু ভুল ধারণা

    ৩০ আগস্ট ২০২৬, ০৩:১৬

    ফিরে আসবে হারিয়ে যাওয়া মাছ

    ফিরে আসবে হারিয়ে যাওয়া মাছ

    ৩০ আগস্ট ২০২৬, ০৩:১৫

    কোক স্টুডিওর শুটিং শেষে ভাঙল বড় সরদার বাড়ি

    কোক স্টুডিওর শুটিং শেষে ভাঙল বড় সরদার বাড়ি

    ৩০ আগস্ট ২০২৬, ১২:৫৩

    advertiseadvertise