কনটেইনার ওঠানামায় বিশ্বের
১০০ সেরা সমুদ্রবন্দরের তালিকা প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক শিপিংবিষয়ক ঐতিহ্যবাহী
সাময়িকী ‘লয়েডস লিস্ট’। গতকাল শনিবার প্রকাশিত তালিকায় বিশ্বসেরা বন্দর এবারও চীনের
সাংহাই আর দেশের প্রধান চট্টগ্রাম সমুদ্রবন্দরের অবস্থান ৬৮-তেই।
প্রতি বছর সর্বোচ্চ কনটেইনার
ওঠানামার ভিত্তিতে সেরা ১০০ কনটেইনার বন্দরের তালিকা প্রকাশ করে আসছে এই সাময়িকী। এখানে
বন্দর সেবার মান, কাস্টমস প্রক্রিয়া, আধুনিক সুযোগ-সুবিধা কিংবা জাহাজের অপেক্ষার সময়
বিবেচনায় নেওয়া হয় না। এটি গুণগত বা দক...