Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
বিদেশে থেকেও দেশে হাত খুলে দান
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

পুলিশের সঙ্গে রায়হানের ‘লুকোচুরি খেলা’

  • অভিযানের মধ্যেই পুলিশ কর্মকর্তাকে রায়হানের কল
  • কথোপকথন ফেসবুকে ছড়িয়ে দেন নিজেই
  • অভিযানেও থেমে নেই রায়হান ও অনুসারীদের অপরাধকর্ম
  • রায়হান একাই সামলাচ্ছেন বড় সাজ্জাদের আন্ডারওয়ার্ল্ড
রমেন দাশগুপ্ত
রমেন দাশগুপ্ত
agamir somoy
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০২:৫০
শেয়ার করুন:
পুলিশের সঙ্গে রায়হানের ‘লুকোচুরি খেলা’

শীর্ষ সন্ত্রাসী রায়হান আলম

চট্টগ্রামে এই মুহূর্তের সবচেয়ে আলোচিত শীর্ষ সন্ত্রাসী রায়হান আলম। বয়স ৩৫ বছর। তার সতীর্থ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার হয়েছেন চার মাস আগে। এরপর থেকে রায়হানকে হন্যে হয়ে খুঁজছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তার সন্ধানে শহর-গ্রামে চালানো হয়েছে একাধিক অভিযান। শেষবার অনেকটা নাগালে পেয়েও পুলিশ তাকে ছুঁতে পারেনি। অভিযানের মধ্যেই রায়হান মোবাইলে কল করে বসেন টিমের নেতৃত্বদাতা অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজকে। তিনি রায়হানকে আত্মসমর্পণের অনুরোধ করেন। রায়হান আবার সেই কথোপকথনের অডিও রেকর্ড ছেড়ে দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

অনেকটা ‘চোর-পুলিশ’ খেলার মতো চার মাস ধরে চট্টগ্রামে এভাবেই চলছে ‘রায়হান-পুলিশ’ খেলা। রীতিমতো নাস্তানাবুদ আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের এমন জোর প্রচেষ্টার মধ্যেও থেমে নেই রায়হান এবং তার অনুসারী সন্ত্রাসীদের চাঁদাবাজি, অস্ত্রবাজি, হুমকি-ধমকি, গোলাগুলিসহ বিভিন্ন অপরাধকর্ম। সরব ফেসবুকেও। কয়েকবার ফেসবুক পোস্ট দিয়ে পুলিশের উদ্দেশ্যে হুংকারও ছাড়েন। গত সেপ্টেম্বরে এক চিকিৎসকের কাছে ১০ লাখ ও এক ব্যবসায়ীর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চলতি নভেম্বরে নগরীর শহীদনগরে ব্যবসায়ী জাফর আহমেদের বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। তার কাছে রায়হানের নামে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল।

বিদেশে পলাতক দুর্ধর্ষ ‘শিবির ক্যাডার’ সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদের আন্ডারওয়ার্ল্ডের তিন নিয়ন্ত্রক শীর্ষ সন্ত্রাসী রায়হান আলম ওরফে শুটার রায়হান, মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন এবং সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ। ২০২৫ সালের ১৫ মার্চ ছোট সাজ্জাদকে পুলিশ ঢাকা থেকে গ্রেপ্তার করে। চলতি বছরের ২৮ জুলাই যশোর থেকে গ্রেপ্তার হন ডেভিড ইমন। দুজন কারাগারে থাকায় রায়হান একাই সামলাচ্ছেন বড় সাজ্জাদের আন্ডারওয়ার্ল্ড।

চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) মাসুদ আলম আগামীর সময়কে বললেন, ‘বড় সাজ্জাদ বাহিনীর অস্ত্রভাণ্ডারের ভারী অস্ত্রশস্ত্রগুলো উত্তর চট্টগ্রামের রাউজান, রাঙ্গুনিয়া, হাটহাজারী ও ফটিকছড়ি এবং নগরীর বিভিন্ন গোপন আস্তানায় মজুদ রাখা হয়েছে রায়হানের তত্ত্বাবধানে। এর মধ্যে কিছু অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে।’

রায়হানকে গ্রেপ্তারের বিশেষ মিশন নিয়ে এখন মাঠে আছেন চট্টগ্রামের হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ। তিনি বললেন, ‘রায়হান মূলত রাউজান উপজেলায় থাকেন। বারবার আস্তানা পাল্টানোর কারণে তার অবস্থান শনাক্ত করা কঠিন। সাম্প্রতিক সময়ে তিনি রাউজানের পাশাপাশি হাটহাজারী, ফটিকছড়ি, রাঙ্গুনিয়া এবং চট্টগ্রাম শহরেও ঘোরাফেরা করছেন। সর্বশেষ ফটিকছড়িতে আমরা তার অবস্থান শনাক্ত করে অভিযান চালাই।’

ডেভিড ইমনকে গ্রেপ্তারের পরদিন ২৯ জুলাই নোয়াখালীর সেনবাগে রায়হান আলমের অবস্থানের খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। এ সময় রায়হান একটি ভবনের ছাদ টপকে পালিয়ে যেতে সক্ষম হন। এরপর থেকে চট্টগ্রামের বিভিন্ন স্থানে রায়হানের সন্ধানে অন্তত আট দফা পুলিশের অভিযানের তথ্য পাওয়া গেছে।

সর্বশেষ গত সোমবার রাতে ফটিকছড়ির ভুজপুর থানার সুয়াবিল ইউনিয়নের চুরখারহাট বাজারে অভিযান চালায় পুলিশ। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে এলোপাতাড়ি গুলিবর্ষণে ছয়জন আহত হন। এরপর চুরখারহাট বাজার ও শোভনছড়ি এলাকা ঘিরে অভিযান শুরু করে পুলিশ। পুলিশ কর্মকর্তা কাজী মোহাম্মদ তারেক আজিজ হ্যান্ডমাইকে ঘোষণা দেন, রায়হান সুয়াবিল এলাকায় লুকিয়ে আছেন। স্থানীয়রা যেন তাকে ধরতে সহায়তা করেন। মসজিদের মাইকে ঘোষণা দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, ‘ওকে পেলে পুরো চট্টগ্রাম ঠান্ডা হয়ে যাবে।’

গত মঙ্গলবার ফেসবুকে নিজের টাইমলাইনে দেওয়া এক পোস্টে গুলি চালানোর দায় স্বীকার করেন রায়হান। তার দাবি, তিনি অটোরিকশায় সুয়াবিল থেকে বেরিয়ে যাচ্ছিলেন। বিএনপির কয়েকজন নেতাকর্মী তাকে আওয়ামী লীগ ভেবে গাড়ি আটকানোর চেষ্টা করেন। আত্মরক্ষার্থে তিনি গুলি চালান। গত সোমবারের অভিযানে থাকা এক পুলিশ কর্মকর্তা বলেছেন, ‘অভিযানের মুখে রায়হান অটোরিকশায় করে পালানোর চেষ্টা করেছিলেন, এটা সত্য। তবে তিনি তখন পালাতে পারেননি বলে আমরা জানতে পারি। আমরা যখন মাইকিং শুরু করি, তখনো তিনি সুয়াবিলে কোনো আস্তানায় লুকিয়ে ছিলেন। ভোরে আমাদের অভিযানের ফাঁকে তিনি কৌশলে ওই এলাকা ছেড়ে পালিয়ে যান।’

এরপর গতকাল বুধবার দুপুরে রায়হান অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজের সঙ্গে তার কথোপকথনের একটি অডিও রেকর্ড ফেসবুকে ছেড়ে দেন। কথোপকথনের একপর্যায়ে তারেক আজিজ তাকে বললেন, ‘আপনি আসেন, আমি আপনার নিরাপদ ব্যবস্থা করব। আপনার আত্মসমর্পণের ব্যবস্থা করব। সমস্যা নেই।’ জবাবে রায়হান বলেছেন, ‘এখন ঢুকলে তো ভাই বের হতে পারব না। আট-দশ বছর আমাকে বাইর হতে দেবে না কেউ। বিএনপি মামলা দেবে। আওয়ামী লীগ এলে আওয়ামী লীগ মামলা দেবে। আমি কোন পথে যামু?’

তারেক আজিজ তাকে বারবার আশ্বস্ত করলেও আত্মসমর্পণের বিষয়ে রায়হান শেষ পর্যন্ত সম্মতি দেননি। তবে ভবিষ্যতে আত্মসমর্পণ করার ইঙ্গিত দেন।

অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ আগামীর সময়কে বললেন, ‘সুয়াবিলে অভিযানের সময় সে (রায়হান) কল করেছিল হোয়াটসঅ্যাপে। আমি তাকে বলেছি— তোমাকে ২৪ ঘণ্টা সময় দেওয়া হলো। এর মধ্যে তুমি আত্মসমর্পণ করলে তোমাকে নতুন কোনো মামলায় আসামি করা হবে না। শুধু আগের মামলাগুলোতে গ্রেপ্তার দেখানো হবে। সে নিজেই কথাবার্তাগুলো রেকর্ড করে ফেসবুকে ছেড়ে দিয়েছে।’

চট্টগ্রামের রাউজান উপজেলার পূর্ব রাউজানের বদিউল আলমের ছেলে রায়হান। তার বিরুদ্ধে অন্তত ১৫টি
মামলা আছে। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে গত দুই বছরে চট্টগ্রামে ৩০টিরও বেশি হত্যাকাণ্ড ঘটে।

শীর্ষ সন্ত্রাসীলুকোচুরিখেলাঅভিযানপুলিশকথোপকথনঅপরাধকর্মসামলাচ্ছেনআন্ডারওয়ার্ল্ডচট্টগ্রাম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন

    রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা গ্রাহকের, ইউনূসের নেই শেয়ার

    গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা গ্রাহকের, ইউনূসের নেই শেয়ার

    যুবলীগ নেত্রীকে বাংলোয় ডাকা সেই ওসি প্রত্যাহার

    যুবলীগ নেত্রীকে বাংলোয় ডাকা সেই ওসি প্রত্যাহার

    ‘বোমা তৈরি করতে গিয়ে’ বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত

    ‘বোমা তৈরি করতে গিয়ে’ বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত

    শেকৃবিতে দিনব্যাপী চাকরি মেলা, অংশ নেবে ২৫টির বেশি কোম্পানি

    শেকৃবিতে দিনব্যাপী চাকরি মেলা, অংশ নেবে ২৫টির বেশি কোম্পানি

    শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণ ভারতের চোখে ‘ভিন্ন বিষয়’

    শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণ ভারতের চোখে ‘ভিন্ন বিষয়’

    ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ

    ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ

    বিএনপি-জামায়াতকে কৌশলে আ.লীগ সামলাতে হয় গোপালগঞ্জে

    বিএনপি-জামায়াতকে কৌশলে আ.লীগ সামলাতে হয় গোপালগঞ্জে

    জিয়াউল আহসানকে পৃথিবীতেই ‘পার্সোনা নন গ্রাটা’ করা উচিত

    জিয়াউল আহসানকে পৃথিবীতেই ‘পার্সোনা নন গ্রাটা’ করা উচিত

    পুরস্কৃত হবেন দেশসেরা ২০ ইউএনও

    পুরস্কৃত হবেন দেশসেরা ২০ ইউএনও

    সাত জেলায় নতুন পুলিশ সুপার

    সাত জেলায় নতুন পুলিশ সুপার

    সহজকে সহজে কাজ দিতে ‘কঠিন’ দরপত্র

    সহজকে সহজে কাজ দিতে ‘কঠিন’ দরপত্র