Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

চট্টগ্রামে পোশাক শ্রমিকদের ১৫ দফা

প্রতিবেদক, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১৮:০০
শেয়ার করুন:
চট্টগ্রামে পোশাক শ্রমিকদের ১৫ দফা

চট্টগ্রাম গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন

পোশাক শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ, বন্ধ কারখানা চালু এবং চাকরির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে চট্টগ্রাম গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ।

আজ মঙ্গলবার বেলা ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে ১৫ দাবি তুলে ধরেন তারা। থেকে মালিক-শ্রমিক সংলাপের উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সংগঠনটির নেতারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পরিষদের আহ্বায়ক ও চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এ এম নাজিম উদ্দিন।

লিখিত বক্তব্যে তিনি জানান, তৈরি পোশাকশিল্প দেশের অর্থনীতি ও রপ্তানি আয়ের অন্যতম প্রধান খাত। এ শিল্পের সঙ্গে বিপুলসংখ্যক শ্রমিক ও তাদের পরিবারের জীবন-জীবিকা জড়িত। অথচ শ্রমিকেরা বর্তমান বাজারদরের সঙ্গে তাল মিলিয়ে সংসার চালাতে পারছেন না। শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করা এখন সময়ের দাবি।

সংবাদ সম্মেলনে বেতন-ভাতা ও ওভারটাইম সময়মতো পরিশোধ, অন্যায়ভাবে শ্রমিক ছাঁটাই বন্ধ, বন্ধ কারখানা চালু এবং শ্রমিকদের পাওনা পরিশোধের দাবি জানানো হয়। পাশাপাশি গ্যাস-বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা, বিদেশি ক্রেতাদের কাছ থেকে ন্যায্য উৎপাদনমূল্য আদায় এবং ট্রেড ইউনিয়নের অধিকার নিশ্চিত করার আহ্বান জানান নেতারা।

চট্টগ্রামের বন্ধ ও ঝুঁকিপূর্ণ কারখানার সমস্যা সমাধানে মালিক, শ্রমিক প্রতিনিধি ও সরকারের সমন্বয়ে ত্রিপক্ষীয় কমিটি গঠনের আহ্বান জানান নেতারা। একই সঙ্গে মজুরি বৃদ্ধির আন্দোলনে কারাবন্দি শ্রমিক নেতাদের মুক্তি এবং নিহত শ্রমিক তৌফিকের পরিবারকে আইন অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পরিষদের সদস্যসচিব ও শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) চট্টগ্রামের যুগ্ম সমন্বয়ক সৈয়দ রবিউল হক শিমুল, বাংলাদেশ গার্মেন্টস ট্রেড ইউনিয়ন ফেডারেশনের চট্টগ্রাম জেলা সভাপতি মোরশেদ আলম, বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম জেলা সভাপতি মোহাম্মদ সাগর, একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম জেলা সভাপতি মো. সোহেল হক, সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম জেলা সভাপতি মো. আলা উদ্দিন প্রমুখ।

পোশাক শ্রমিকচট্টগ্রাম গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    কাজীদের কর্মবিরতিতে দেশজুড়ে বন্ধ বিয়ে-তালাক নিবন্ধন

    কাজীদের কর্মবিরতিতে দেশজুড়ে বন্ধ বিয়ে-তালাক নিবন্ধন

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক