পোশাক শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ, বন্ধ কারখানা চালু এবং চাকরির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে চট্টগ্রাম গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ।আজ মঙ্গলবার বেলা ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে ১৫ দাবি তুলে ধরেন তারা। থেকে মালিক-শ্রমিক সংলাপের উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সংগঠনটির নেতারা।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পরিষদের আহ্বায়ক ও চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এ এম নাজিম উদ্দিন।লিখিত বক্তব্যে তিনি জানান, তৈরি...