জাহাজ চলাচলে ঝুঁকি সৃষ্টি, ২৪ জেলের কারাদণ্ড
বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম

ছবি: আগামীর সময়
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে সাগরে জাল পেতে জাহাজ চলাচলে বাধা সৃষ্টির অভিযোগে ২৪ জেলেকে আটক করে প্রত্যেককে এক মাসের কারাদণ্ড দিয়েছেন বন্দর ম্যাজিস্ট্রেট।
আজ বুধবার সকাল ১০টা থেকে টানা চারঘণ্টা বহির্নোঙ্গরে অর্ধশতাধিক মাছ ধরার ট্রলার থেকে জেলেদের আটক করা হয় বলে কোস্টগার্ড পূর্বাঞ্চলের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
কোস্টগার্ড পূর্বাঞ্চলের মিডিয়া কর্মকর্তা লেফট্যানেন্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানালেন, মূল নেভিগেশন চ্যানেলে মাছ ধরার ট্রলার থেকে পাতা অবৈধ জালের কারণে জাহাজসহ নৌযান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। এতে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যাওয়ায় অভিযান চালানো হয়। জাহাজ চলাচল নিরাপদ রাখতে কোস্টগার্ড, নৌবাহিনী ও বন্দর কর্তৃপক্ষ যৌথভাবে এ অভিযান চালায়।





