Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

বিরল ঘটনা

৫৬ দিনের ভিসি

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫৪
৫৬ দিনের ভিসি

অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম। ছবি: ফেসবুক আইডি থেকে

নিয়োগের ৫৬ দিনের মাথায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে দেওয়া হয়েছে। নতুন উপাচার্য হিসেবে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নিয়োগ দেওয়া হয়েছে।

মাত্র ৫৬ দিনে দেশের কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পরিবর্তনের ঘটনা নজিরবিহীন বলছেন শিক্ষাবিদরা। চুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক ড.জাহাঙ্গীর আলম বলেন, ‘কোনো সরকারের আমলে তাদের নিয়োগ দেওয়া ভিসিকে মাত্র ৫৬ দিনের মাথায় নিজেরাই আবার সরিয়ে দেওয়ার ঘটনা বিরল।’

অধ্যাপক সায়েমকে আকস্মিক ‘অপসারণ’ করে কুয়েটের শিক্ষককে উপাচার্য নিয়োগ দেওয়া নিয়ে চুয়েটের শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

আজ সোমবার সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৩-এর ১০(১) ধারা অনুযায়ী ড. শেখ শরীফুল আলমকে চুয়েটের উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর অথবা তার অবসর গ্রহণের তারিখ এর মধ্যে যেটি আগে ঘটে, সেই সময় পর্যন্ত কার্যকর থাকবে। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।

এ ঘোষণার পর সামাজিক মাধ্যমে প্রতিবাদে সরব হয়েছেন চুয়েটের শিক্ষার্থীরা।

কয়েকজন শিক্ষার্থী জানিয়েছেন, নতুন উপাচার্য নিয়োগের সিদ্ধান্ত পরিবর্তনের দাবিতে আজ সোমবার রাতেই তারা মিছিল-সমাবেশের কর্মসূচিতে যাচ্ছেন। এ ছাড়া আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় চুয়েটের শহীদ মিনার প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন।

চুয়েটের মেটারিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল বিভাগের চূড়ান্ত বর্ষের ছাত্র আবদুল্লাহ মাহমুদ সাজিদ আগামীর সময়কে বলেন, ‘সায়েম স্যার আমাদের চুয়েটের শিক্ষক। উনি শিক্ষার্থীবান্ধব। শিক্ষার্থীদের কাছে খুবই জনপ্রিয়। দলবাজ নন। সায়েম স্যারকে নিয়োগের পর থেকেই ছাত্রদলের নেতাকর্মীরা উনাকে আওয়ামী লীগের দালাল, ফ্যাসিবাদের দোসর বলে ট্যাগ দিয়ে আসছিলেন। শেষপর্যন্ত উনাকে অপমানজনকভাবে অপসারণ করা হলো। আমরা শিক্ষার্থীরা এটা মেনে নিতে পারি না।’

‘নতুন ভিসি কুয়েটের প্রো-ভিসি ছিলেন। তার বিরুদ্ধে কুয়েটের শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছিলেন। তাকে কুয়েট থেকে এনে কেন চুয়েটের ভিসি করতে হল আমরা জানি না। সাধারণ শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়েছেন। নতুন ভিসিকে ক্যাম্পাসে আসতে দেবেন না বলে অনেকে ফেসবুকে পোস্ট দিয়েছেন,’ তিনি যোগ করেন।

নাম প্রকাশে অনাগ্রহী চুয়েটের ২১তম ব্যাচের এক শিক্ষার্থী জানালেন, চুয়েটের শিক্ষার্থীরা বিষয়টিকে অপমানজনক হিসেবে বিবেচনা করছেন। চুয়েটের সবচেয়ে সিনিয়র হিসেবে ২১ তম ব্যাচের নেতৃত্বে আন্দোলন শুরুর বিষয়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ঐকমত্য হয়েছে। ১৯ ও ২০তম ব্যাচের শিক্ষার্থীরা আন্দোলনে সক্রিয়ভাবে থাকবেন। প্রত্যেক ব্যাচের শিক্ষার্থীদের কর্মসূচিতে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

চুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম আগামীর সময়কে বলেন, ‘ছাত্রদের মধ্যে কিছুটা উত্তেজনা আছে। এটা নিয়ে আমরা মিটিংয়ে বসেছি। আমরা দেখছি কি করা যায়।’

বিএনপি সরকার গঠনের পর গত ২৭ জুলাই চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য হিসেবে চার বছরের জন্য নিয়োগ দেওয়া হয়। ২৮ জুলাই তিনি দায়িত্ব নেন।

চুয়েটঅধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমভিসি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি

    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি

    সড়ক সংস্কার করেন ছাত্তার

    সড়ক সংস্কার করেন ছাত্তার

    সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

    সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

    কফের সঙ্গে রক্ত এলে কী করবেন?

    কফের সঙ্গে রক্ত এলে কী করবেন?

    সিকদার ইন্স্যুরেন্সের আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম

    সিকদার ইন্স্যুরেন্সের আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    শিক্ষা ‘শহরমুখী অ্যাডভেঞ্চার’

    শিক্ষা ‘শহরমুখী অ্যাডভেঞ্চার’

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    ঝুঁকি ভাতা পুনর্নির্ধারণ

    ঝুঁকি ভাতা পুনর্নির্ধারণ

    ২০ বছর বঞ্চিত ঠিকাদারদের ভাগ্য খুলছে

    ২০ বছর বঞ্চিত ঠিকাদারদের ভাগ্য খুলছে

    বার্লিনে বামপন্থীদের জয়, চাপে চ্যান্সেলর মের্ৎস

    বার্লিনে বামপন্থীদের জয়, চাপে চ্যান্সেলর মের্ৎস

    বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

    বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    গভীর সতর্কবার্তা

    গভীর সতর্কবার্তা