চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

গ্রাফিকস: আগামীর সময়
চট্টগ্রাম নগরের লিংক রোড এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে দুর্ঘটনাটি বন্দর থানাধীন লিংক রোডের দুমপাড়া এলাকায়।
নিহতদের মধ্যে আসাদুল (৫০) নামে একজনের পরিচয় পাওয়া গেছে। তার বাড়ি সীতাকুণ্ড এলাকায়। একই মোটরসাইকেলের অপর আরোহীর পরিচয় পাওয়া যায়নি।
আগামীর সময়কে দুর্ঘটার বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ওসি আবদুর রহিম।
তিনি জানান, রাত সাড়ে ১১টার দিকে তাদের কাছে খবর আসে দুই মোটরসাইকেল আরোহী দুমপাড়া এলাকায় পড়ে আছে। পরে পুলিশ সেখানে গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে। তবে কীভাবে দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি।
দুজনের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের লাশ ঘরে রয়েছে। এখনো অপর আরোহীর নাম পরিচয় শনাক্ত করা যায়নি বলে হাসপাতাল পুলিশ জানায়।




