Agamir Somoy E-Paper
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিলাসী জীবন ছেড়ে জনকল্যাণে আতিক
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

চবিতে ৪০ শিক্ষার্থীকে বৃত্তি দিল 'উত্তরণ'

প্রতিবেদক, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৫:২৪
চবিতে ৪০ শিক্ষার্থীকে বৃত্তি দিল 'উত্তরণ'

ছবি: আগামীর সময়

‎বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি প্রতিদিনের খাবারের খরচ জোগাতেই হিমশিম খেতে হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অনেক আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীকে। তাদের সেই সংকট কিছুটা লাঘবে পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘উত্তরণ’।

চারটি আবাসিক হলে অসচ্ছল শিক্ষার্থীদের বিনামূল্যে খাবারের ব্যবস্থা করার পাশাপাশি এবার ৪০ শিক্ষার্থীকে বৃত্তিও দিয়েছে সংগঠনটি।

গতকাল রবিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি অডিটোরিয়ামে আয়োজিত ‘বার্ষিক বৃত্তি প্রদান ও হিসাব উপস্থাপন অনুষ্ঠানে’ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ তুলে দেওয়া হয়।

‎অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পাশাপাশি সংগঠনের সদস্য ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বৃত্তি প্রদান শেষে ‘উত্তরণ’র গত এক বছরের কার্যক্রম ও আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের সহায়তায় সংগঠনটির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়।

আরও পড়ুন

ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে ফের রিমান্ডে চায় পুলিশ

২৮ সেপ্টেম্বর ২০২৬

আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষাজীবনে সহায়তার লক্ষ্যে ২০২২ সালে কার্যক্রম শুরু করে ‘উত্তরণ’। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং শিক্ষকদের সমন্বয়ে সংগঠনটি পরিচালিত হচ্ছে।

অনুষ্ঠানে উত্তরণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রিফাত খান শিশির বললেন, ‘আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যেতে সহায়তা করার অংশ হিসেবে বার্ষিক বৃত্তি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এই সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে। গত পাঁচ বছরে আমরা প্রায় ৪ হাজার শিক্ষার্থীকে বিভিন্নভাবে সেবা দিয়েছি। অসচ্ছল শিক্ষার্থীদের খাবারের জন্য প্রায় ৯ লাখ টাকা ব্যয় হয়েছে।’

বৃত্তি কার্যক্রমের পাশাপাশি অসচ্ছল শিক্ষার্থীদের বিনামূল্যে খাবার সরবরাহ করছে সংগঠনটি। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হল, দেশনেত্রী খালেদা জিয়া হল, এফ রহমান হল ও শহীদ আবদুর রব হলের শিক্ষার্থীরা এ সহায়তা পাচ্ছেন। এ ছাড়া পবিত্র রমজান মাসে শিক্ষার্থীদের জন্য সেহরি ও ইফতারের ব্যবস্থাও করে ‘উত্তরণ’।

এ ছাড়া রক্তদান কর্মসূচি, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, মানসিক স্বাস্থ্যসেবা এবং ‘উত্তরণ টিউশন সেবা'সহ বিভিন্ন শিক্ষার্থীকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি।

‎অনুষ্ঠানে সংগঠনের সাবেক ও বর্তমান স্বেচ্ছাসেবক, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী এবং সংগঠনের উপদেষ্টারা উপস্থিত ছিলেন।

চবিশিক্ষার্থীউত্তরণ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    কুমিল্লার আওয়ামী লীগ নেতা নাছির ঢাকায় গ্রেপ্তার

    কুমিল্লার আওয়ামী লীগ নেতা নাছির ঢাকায় গ্রেপ্তার

    ‘স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন না মামলার খবর’, কটাক্ষ সালমান মুক্তাদিরের

    ‘স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন না মামলার খবর’, কটাক্ষ সালমান মুক্তাদিরের