এই দিনে
মঙ্গল গ্রহের গভীরে পানির সন্ধান
বিচিত্রা ডেস্ক

মঙ্গল গ্রহ
২০১৮ সালের এই দিনে মঙ্গল গ্রহের গভীরে তরল পানির সন্ধান পাওয়া গেছে বলে দাবি করে যুক্তরাষ্ট্রের ‘সায়েন্স’ জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্র। ইউরোপীয় মহাকাশ সংস্থার ‘মার্স এক্সপ্রেস’ অরবিটার তার ‘মার্সিস’ যন্ত্রটি ব্যবহার করে মঙ্গল গ্রহের দক্ষিণ মেরু অঞ্চলে এটির সন্ধান পায়। গবেষণা অনুযায়ী, গ্রহে পানির উপস্থিতি প্রায় ২০ কিলোমিটার প্রশস্ত।




