এই দিনে
ফিলিপাইনে ভূমিকম্প
বিচিত্রা ডেস্ক

১৯৯৪ সালের এই দিন ভোরে ফিলিপাইনের মধ্যাঞ্চলে আঘাত হানে একটি শক্তিশালী ভূমিকম্প। রিখটার স্কেলে ভূকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ১। দ্বীপরাষ্ট্রটিতে আঘাত হানা এই প্রাকৃতিক দুর্যোগে প্রাণ হারান অন্তত ৪৬ জন। দেশটির কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, অধিকাংশ মৃত্যুর কারণ ছিল জলোচ্ছ্বাস, যা উপকূল বরাবর ২০০টিরও বেশি ঘরবাড়ি ভাসিয়ে নিয়ে যায়।



