Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় আপনি কি জানেন

রাকোৎসব্রুকে আবার ‘ডেভিলস ব্রিজ’ বা ‘শয়তানের সেতু’ নামেও পরিচিত

শয়তান কি সত্যিই এই সেতু বানিয়েছিল

সৈয়দ ফরহাদ
agamir somoy
প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১৪:১৩
শয়তান কি সত্যিই এই সেতু বানিয়েছিল

ডেভিলস ব্রিজ

দূর থেকে দেখলে মনে হবে, যেন একটি বিশাল পাথরের বৃত্ত জলের ওপর ভাসছে। কিন্তু কাছে গেলেই বোঝা যায়, এটি আসলে একটি সেতু। জার্মানির ক্রোমলাউ পার্কের রাকোৎসব্রুকে এমনই এক স্থাপনা, যা বাস্তবের চেয়ে অনেক বেশি রূপকথার মতো।
১৮৬০ সালে নির্মিত এই সেতুর সবচেয়ে বড় আকর্ষণ এর নিখুঁত অর্ধবৃত্তাকার নকশা। পানির পৃষ্ঠ শান্ত থাকলে সেতুর প্রতিবিম্ব জলের সঙ্গে মিলে একটি সম্পূর্ণ বৃত্ত তৈরি করে। এই অপটিক্যাল ইলিউশনই রাকোৎসব্রুকেকে বিশ্বের অন্যতম ফটোজেনিক সেতুতে পরিণত করেছে।

শয়তানের সঙ্গে চুক্তির কিংবদন্তি
রাকোৎসব্রুকে আবার ‘ডেভিলস ব্রিজ’ বা ‘শয়তানের সেতু’ নামেও পরিচিত। মধ্যযুগীয় ইউরোপে এমন অনেক সেতু তৈরি হয়েছিল, যেগুলো এতটাই বিস্ময়কর বা নির্মাণ এতটাই কঠিন ছিল যে মানুষ বিশ্বাস করত, এগুলো বানাতে শয়তানের সাহায্য লেগেছে।
লোককথা বলছে, শয়তান সেতু নির্মাণে সাহায্য করত, তবে বিনিময়ে দাবি করত প্রথম যে মানুষ সেতুটি পার হবে তার আত্মা। ইউরোপের প্রায় প্রতিটি ডেভিলস ব্রিজকে ঘিরেই রয়েছে আলাদা আলাদা কিংবদন্তি।

অবশ্য রাকোৎসব্রুকের ক্ষেত্রে শয়তানের কোনো ভূমিকা ছিল না। এটি সম্পূর্ণ মানুষের হাতে নির্মিত। শুধু সেতুই নয়, এর দুই প্রান্তের খাঁজকাটা পাথুরে চূড়া এবং লেকের ভেতরে থাকা সাজানো পাথরগুলোও কৃত্রিমভাবে তৈরি। তবু এর সরু, সূক্ষ্ম ও প্রায় অসম্ভব মনে হওয়া খিলান দেখে অনেকে মজা করে বলেন, “এমন সেতু মানুষের পক্ষে বানানো সম্ভব?

বর্তমানে ঐতিহাসিক এই সেতুর ওপর দিয়ে হাঁটা নিষিদ্ধ। সংরক্ষণের স্বার্থে দর্শনার্থীরা কেবল দূর থেকেই এটি উপভোগ করতে পারেন। তবে তাতেই যেন রহস্য আরও বেড়ে যায়। কারণ রাকোৎসব্রুকে শুধু একটি সেতু নয়, এটি প্রকৌশল, শিল্পকলা আর লোককথার এক অপূর্ব মিলনস্থল।

রাকোৎসব্রুকে অবশ্য একা নয়। ইউরোপজুড়ে ছড়িয়ে আছে অসংখ্য “ডেভিলস ব্রিজ”। শুধু ফ্রান্সেই এমন সেতুর সংখ্যা ৪৯টির বেশি। এছাড়া জার্মানি, ইতালি, রাশিয়া, রোমানিয়া, ওয়েলস, পর্তুগাল, স্পেন, সুইজারল্যান্ড ও বুলগেরিয়াসহ ইউরোপের নানা দেশে রয়েছে শয়তানের নামে পরিচিত এসব সেতু। প্রত্যেকটির সঙ্গে জড়িয়ে আছে আলাদা লোককাহিনি, রহস্য ও কিংবদন্তি।

তবে রাকোৎসব্রুকের বিশেষত্ব অন্য জায়গায়। এটি মূলত এমনভাবে নির্মাণ করা হয়েছিল যাতে পানিতে একটি নাটকীয় ও নিখুঁত প্রতিফলন তৈরি হয়। ফলে সেতুটিকে প্রকৃতি ও স্থাপত্যকলার যৌথ সৃষ্টি মনে হয়। আজও এটি আলোকচিত্রীদের স্বপ্নের বিষয়। শান্ত জলে যখন সেতুর ছায়া ভেসে ওঠে, তখন পুরো দৃশ্যটি মনে হয় কোনো ফ্যান্টাসি উপন্যাসের প্রচ্ছদ থেকে উঠে এসেছে।
সময়ের ক্ষয় থেকে রক্ষা করতে ২০১৯ সালে সেতুটির সংরক্ষণ ও সংস্কারকাজ করা হয়। বর্তমানে পার্কে এসে দর্শনার্থীরা সেতুটি দেখতে পারেন, তবে এর ওপর দিয়ে হাঁটা নিষিদ্ধ। হয়তো এ কারণেই রহস্যময় এই স্থাপনাটি তার জাদুকরী আবেদন এখনো ধরে রেখেছে।

সুত্র: অ্যাটলাস অবসকিউরা, লুনাটিক প্রজেক্ট ডট কম, আর্থট্রেকারস ডট কম 

পদ্মা সেতুরহস্যঅতিপ্রাকৃতব্রিজজার্মানিমধ্যযুগ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন