Agamir Somoy E-Paper
রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
আগামীর সময়
বই পড়াতে পাখি বাঁচাতে নিবেদিত নাহিদ
রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় আপনি কি জানেন

মশা কাদের বেশি কামড়ায়

ফিচার ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১৪:১৬
মশা কাদের বেশি কামড়ায়

ছবি: রয়টার্স

গরমের রাতে কিংবা সন্ধ্যায় অনেকেই হয়তো লক্ষ্য করেছেন- মশা যেন কিছু মানুষকে বেশি পছন্দ করে। কারও শরীর মশার কামড়ে ভরে যায়, আবার পাশে থাকা মানুষটি প্রায় অক্ষতই থেকে যান। এটা কি শুধুই কাকতালীয়? বিজ্ঞানীরা বলছেন, মোটেও নয়।

ফ্রান্সের ইনস্টিটিউট অব রিসার্চ ফর ডেভেলপমেন্টের চিকিৎসা কীটতত্ত্ববিদ ফ্রেদেরিক সিমার্ডের মতে, মশা সত্যিই কিছু মানুষের প্রতি অন্যদের তুলনায় বেশি আকৃষ্ট হয়। তবে কেউ সব সময় মশার ‘প্রিয়’ থাকে না। শরীরের বিভিন্ন রাসায়নিক সংকেতের ওপর নির্ভর করে এই আকর্ষণ বদলাতে পারে।
মশা মানুষকে খুঁজে পায় মূলত তিনটি বিষয়ের মাধ্যমে- আমাদের নিঃশ্বাসে থাকা কার্বন ডাই-অক্সাইড, শরীরের গন্ধ এবং শরীরের তাপমাত্রা। শুধু স্ত্রী মশাই রক্ত খায়, আর তারাই এসব সংকেত শনাক্ত করে শিকার বেছে নেয়।

মশার নিশানায় আপনি কেন?
সুইডেনের গবেষক রিকার্ড ইগনেল জানান, শত বছরেরও বেশি সময় ধরে বিজ্ঞানীরা জানেন যে মানুষের নিঃশ্বাসে থাকা কার্বন ডাই-অক্সাইড মশাকে দূর থেকে আকৃষ্ট করে। কয়েক ডজন মিটার দূর থেকেও তারা এই গ্যাস শনাক্ত করতে পারে। এরপর কাছাকাছি এলে শরীরের গন্ধ তাদের আরও আকৃষ্ট করে। আর একেবারে কাছে পৌঁছালে শরীরের তাপ ও আর্দ্রতা মশার সিদ্ধান্তকে প্রভাবিত করে।
অনেকের ধারণা, নির্দিষ্ট রক্তের গ্রুপের মানুষকে মশা বেশি কামড়ায়। কিন্তু এ ধারণার পক্ষে শক্ত বৈজ্ঞানিক প্রমাণ নেই। একইভাবে ত্বক, চোখ বা চুলের রঙের সঙ্গেও মশার পছন্দের কোনো সরাসরি সম্পর্ক পাওয়া যায়নি।তবে শরীরের গন্ধের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের ত্বকে থাকা অণুজীব বা মাইক্রোবায়োটার কারণে বিভিন্ন ধরনের গন্ধ তৈরি হয়। গবেষণায় দেখা গেছে, মানুষের শরীর থেকে ৩০০ থেকে ১,০০০ ধরনের গন্ধযুক্ত রাসায়নিক যৌগ নির্গত হতে পারে। এর মধ্যে কোনগুলো মশাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করে, তা নিয়ে এখনো গবেষণা চলছে।

সম্প্রতি এক গবেষণায় ৪২ জন নারীর ওপর পরীক্ষা চালানো হয়। গবেষকেরা দেখতে পান, যে-সব নারীকে মশা বেশি কামড়ায়, তাদের শরীরে ‘১-অক্টেন-৩-অল’ নামে একটি রাসায়নিক যৌগ তুলনামূলক বেশি ছিল। এটি ত্বকের প্রাকৃতিক তেল ভেঙে তৈরি হয়। এমনকি এই যৌগের সামান্য বৃদ্ধিও মশার আকর্ষণ উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিতে পারে।

বিয়ার খেলে কামড়ায় মশা
আরেকটি মজার তথ্য হলো, বিয়ার পান করলেও মশার কাছে মানুষ বেশি আকর্ষণীয় হয়ে উঠতে পারে। কারণ বিয়ার শরীরের তাপমাত্রা বাড়ায়, নিঃশ্বাসে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ বৃদ্ধি করে এবং ত্বকের গন্ধে পরিবর্তন আনে। নেদারল্যান্ডসের এক গবেষণায় দেখা গেছে, যারা আগের ২৪ ঘণ্টার মধ্যে বিয়ার পান করেছিলেন, তারা অন্যদের তুলনায় প্রায় ৩৫ শতাংশ বেশি মশা আকর্ষণ করেছিলেন।

জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের নতুন নতুন অঞ্চলে মশার বিস্তার বাড়ছে। ফলে ডেঙ্গু, ম্যালেরিয়া ও চিকুনগুনিয়ার মতো রোগের ঝুঁকিও বৃদ্ধি পাচ্ছে। তাই মশা কেন কিছু মানুষকে বেশি পছন্দ করে, সেই রহস্য উন্মোচন এখন শুধু কৌতূহলের বিষয় নয়; জনস্বাস্থ্যের জন্যও তা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

সূত্র: সায়েন্স অ্যালার্ট 

মশাম্যালেরিয়াএডিস মশাডেঙ্গুমশা নিয়ন্ত্রণগবেষণা
    শেয়ার করুন:
    Advertisement
    দুই টার্মিনাল চালু, এলএনজি মিলছে ৭৬৯ মিলিয়ন ঘনফুট

    দুই টার্মিনাল চালু, এলএনজি মিলছে ৭৬৯ মিলিয়ন ঘনফুট

    ১৫ আগস্ট ২০২৬, ১৪:২৭

    ধানমন্ডি ৩২ নম্বর থেকে আটক ৩, মারধরের শিকার আরেকজন

    ধানমন্ডি ৩২ নম্বর থেকে আটক ৩, মারধরের শিকার আরেকজন

    ১৫ আগস্ট ২০২৬, ১২:২৮

    লোহিত সাগর নিয়ে সৌদির প্রতিরক্ষা জোট কাজ করবে?

    লোহিত সাগর নিয়ে সৌদির প্রতিরক্ষা জোট কাজ করবে?

    ১৫ আগস্ট ২০২৬, ১১:২৭

    বসুন্ধরা থেকে অভিনেত্রী রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

    বসুন্ধরা থেকে অভিনেত্রী রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

    ১৫ আগস্ট ২০২৬, ১৭:৫২

    হাম ও উপসর্গে মৃত্যু ৯শ ছাড়াল

    হাম ও উপসর্গে মৃত্যু ৯শ ছাড়াল

    ১৫ আগস্ট ২০২৬, ১৫:৩৪

    জুলাই-আগস্ট টুর্নামেন্টে দাওয়াত না পেয়ে অধ্যক্ষের কক্ষ ভাঙচুর

    জুলাই-আগস্ট টুর্নামেন্টে দাওয়াত না পেয়ে অধ্যক্ষের কক্ষ ভাঙচুর

    ১৫ আগস্ট ২০২৬, ২১:৪২

    মাঠের শ্রমিক থেকে উদ্যোক্তা হচ্ছেন জয়পুরহাটের আদিবাসী নারীরা

    মাঠের শ্রমিক থেকে উদ্যোক্তা হচ্ছেন জয়পুরহাটের আদিবাসী নারীরা

    ১৫ আগস্ট ২০২৬, ১৩:৩১

    গ্যাস-বিদ্যুৎ সংকট পুরোপুরি কাটতে সময় লাগবে : বাণিজ্যমন্ত্রী

    গ্যাস-বিদ্যুৎ সংকট পুরোপুরি কাটতে সময় লাগবে : বাণিজ্যমন্ত্রী

    ১৫ আগস্ট ২০২৬, ১৮:১৩

    ঝলসানো জীবনের কবি

    ঝলসানো জীবনের কবি

    ১৫ আগস্ট ২০২৬, ১৭:৩৩

    সালমান বেঁচে থাকলে হয়তো অকেজো হয়ে যেত : নীলা চৌধুরী

    সালমান বেঁচে থাকলে হয়তো অকেজো হয়ে যেত : নীলা চৌধুরী

    ১৫ আগস্ট ২০২৬, ২১:২৯

    নারী প্রমাণে ব্যর্থ হয়ে নিষিদ্ধ দুই অ্যাথলেট

    নারী প্রমাণে ব্যর্থ হয়ে নিষিদ্ধ দুই অ্যাথলেট

    ১৫ আগস্ট ২০২৬, ২১:১৭

    সিরাজগঞ্জে এমপি আয়নুল হকের গাড়িতে হামলা

    সিরাজগঞ্জে এমপি আয়নুল হকের গাড়িতে হামলা

    ১৫ আগস্ট ২০২৬, ২১:০০

    গাছে ওঠাই যেন কাল হলো নাগর ঢালীর

    গাছে ওঠাই যেন কাল হলো নাগর ঢালীর

    ১৫ আগস্ট ২০২৬, ২১:২৩

    হরমুজ নিয়ে অনড় ইরান, মার্কিনিদের তেলের বাড়তি দাম মানতে বললেন ট্রাম্প

    হরমুজ নিয়ে অনড় ইরান, মার্কিনিদের তেলের বাড়তি দাম মানতে বললেন ট্রাম্প

    ১৫ আগস্ট ২০২৬, ২২:৪২

    ধানমন্ডি ৩২ নম্বরে পুলিশের সামনেই মারধর

    ধানমন্ডি ৩২ নম্বরে পুলিশের সামনেই মারধর

    ১৫ আগস্ট ২০২৬, ১৬:২৮

    advertiseadvertise