দেশের মশা নিয়ন্ত্রণ একটি চক্রের হাতে বন্দি বলে মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও কীটতত্ত্ববিদ কবিরুল বাশার। তার ভাষ্য, সিটি করপোরেশনের বিভাজন কিংবা রাজনৈতিক ক্ষমতার পালাবদল হলেও মশা নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত সেই চক্রে বড় ধরনের পরিবর্তন আসেনি।তিনি বলেছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে মৌসুমি উদ্যোগ যথেষ্ট নয়। একটানা অন্তত পাঁচ বছর কাজ করতে হবে। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে কমিউনিটিভিত্তিক উদ্যোগ জোরদার এবং প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকদের কাজে যুক্ত করতে হবে।মঙ্গলবার বিকালে রাজধ...