Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

ফের তুরস্কের স্কুলে শিক্ষার্থীর গুলি, ঝরল ৪ প্রাণ

সিএনএন ও বিবিসি
agamir somoy
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ১৮:৫৮
ফের তুরস্কের স্কুলে শিক্ষার্থীর গুলি, ঝরল ৪ প্রাণ

সংগৃহীত ছবি

একদিন আগেই তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে স্কুলে গুলি চালায় এক প্রাক্তন শিক্ষার্থী। এ ঘটনার রেশ কাটেনি এখনো। এরই মধ্যে আজ দেশটির মধ্যাঞ্চলে একই ঘটনার পুনরাবৃত্তি। এবার মাধ্যমিক স্কুলে এলোপাতাড়ি গুলি চালিয়েছে এক শিক্ষার্থী। এ ঘটনায় চারজন নিহত এবং ২০ জন আহত হয়েছে।

ঘটনাটি নিশ্চিত করেছে কাহরামানমারাশের গভর্নর মুকাররেম উনলুয়ের। তার মতে, আহতদের মধ্যে অস্ত্রোপচার চলছে চারজনের।

উনলুয়েরের তথ্যমতে, নিহতদের মধ্যে একজন ওই স্কুলের শিক্ষক ছিলেন। ঘটনার পর আত্মহত্যা করেছে হামলাকারী।

তুর্কি গণমাধ্যম জানিয়েছে, হামলাকারী দুটি শ্রেণিকক্ষে প্রবেশ করেছিল এবং তার সঙ্গে পাঁচটি বন্দুক ও সাতটি ম্যাগাজিন ছিল, যেগুলো তার বাবার বলে অভিযোগ করা হয়েছে।

তুর্কি সম্প্রচারকারী এনটিভির একজন প্রতিবেদক বলেছেন, ‘গুলি চালানোর শব্দ ছিল খুব তীব্র। স্কুলের সামনে ছড়িয়ে পড়েছিল আতঙ্ক।’

পরপর দুই দিনের মধ্যে তুরস্কে স্কুলে এটি দ্বিতীয় গুলির ঘটনা। মঙ্গলবার এক প্রাক্তন ছাত্র তার পুরোনো স্কুলে গুলি চালিয়ে ১৬ জনকে আহত করার পর আত্মহত্যা করে। সাম্প্রতিক সময়ের এই হামলার আগে তুরস্কে স্কুল শুটিংয়ের ঘটনা ছিল বিরল।

‘তদন্তের স্বচ্ছতার স্বার্থে’ এই শুটিংয়ের খবর সম্প্রচারের ওপর নিষেধাজ্ঞা ঘোষণা করেছে তুরস্কের বিচার মন্ত্রণালয়।

বিচারমন্ত্রী আকিন গুরলেক এক্সে দেওয়া এক বিবৃতিতে বলেছেন, চলমান তদন্তের জন্য সাতজন প্রসিকিউটরকে নিযুক্ত করা হয়েছে।

তুরস্কস্কুলে গুলি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন