Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন আন্তর্জাতিক গণমাধ্যমে

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২২ মে ২০২৬, ১১:৩৮
ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন আন্তর্জাতিক গণমাধ্যমে

‘ডোনাল্ড ট্রাম্প’ নামের অ্যালবিনো মহিষটি। ছবি : সংগৃহীত

মাথাভর্তি সোনালি চুল আর গোলাপি-সাদা শরীর। বিশাল শিংয়ের মাঝে বাহারি সেই চুলের ছাঁট দেখলেই মনে পড়ে যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা!

নারায়ণগঞ্জের এক খামারের এমনই এক বিরল অ্যালবিনো মহিষকে ঘিরে এখন শুধু দেশেই নয়, তোলপাড় চলছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও। খামারিরা ভালোবেসে তার নামই রেখে দিয়েছেন ‘ডোনাল্ড ট্রাম্প’।

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তোলা ৭০০ কেজি ওজনের এই ভাইরাল মহিষটি একনজর দেখতে প্রতিদিন খামারে ভিড় জমাচ্ছেন শত শত মানুষ।

নারায়ণগঞ্জের পাইকপাড়ার রাবেয়া অ্যাগ্রো ফার্মে থাকা প্রায় ৭০০ কেজি ওজনের এই অ্যালবিনো মহিষটিকে দেখতে প্রতিদিন ভিড় করছেন শত শত মানুষ। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, আবার কেউ কৌতূহলবশত ছুঁয়ে দেখারও চেষ্টা করছেন।

যুক্তরাজ্যের প্রধান সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ এই ঘটনা নিয়ে শিরোনাম করেছে, ‘ডোনাল্ড ট্রাম্প নামের অ্যালবিনো ষাঁড় কোরবানি দেবে বাংলাদেশ’। প্রতিবেদনে বলা হয়েছে, মুসলিমদের ধর্মীয় উৎসব ঈদুল আজহা উপলক্ষে চলতি মাসের শেষের দিকে বাংলাদেশে প্রায় ১ কোটি ২০ লাখ পশু কোরবানি দেওয়া হবে, যার মধ্যে জবাই হবে এই মহিষটি।

খামারমালিক জিয়াউদ্দিন মৃধা আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, তার ছোট ভাই মজা করেই মহিষটির নাম ‘ডোনাল্ড ট্রাম্প’ রেখেছিলেন। কারণ, এর মাথার সোনালি চুল অনেকটা ট্রাম্পের চেনা হেয়ারস্টাইলের মতো দেখায়।

ফরাসি রাষ্ট্রীয় মালিকানাধীন আন্তর্জাতিক সংবাদ টেলিভিশন নেটওয়ার্ক ফ্রান্স ২৪ শিরোনাম ‘‘বাংলাদেশে তারকা হয়ে উঠেছে ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ’।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, মহিষটির মাথায় ঠান্ডা পানি ঢেলে গোলাপি ব্রাশ দিয়ে চুল আঁচড়ে দেওয়া হয়। বিশাল বাঁকানো শিংয়ের মাঝখানে থাকা সোনালি চুলের অংশটিই সবচেয়ে বেশি নজর কাড়ছে দর্শকদের।

এএফপির এই প্রতিবেদনটি প্রকাশ করেছে সিঙ্গাপুরভিত্তিক সংবাদপত্র দ্য স্ট্রেইটস টাইমসও। সেখানে বলা হয়, ঈদুল আজহার আগে বাংলাদেশে এই মহিষ সামাজিক যোগাযোগমাধ্যমের তারকায় পরিণত হয়েছে।

ভারতের দ্য ইকোনমিক টাইমস তাদের প্রতিবেদনে লিখেছে, বাংলাদেশের ‘ডোনাল্ড ট্রাম্প মহিষ’ এখন ইন্টারনেট সেনসেশনে পরিণত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর মানুষ দূরদূরান্ত থেকে মহিষটিকে দেখতে আসছেন।

এ ছাড়া বিশ্বখ্যাত আলোকচিত্রভিত্তিক বার্তা সংস্থা রয়টার্স কানেক্ট, গেটি ইমেজ ও নুরফটোও মহিষটির ছবি প্রকাশ করেছে। ছবির ক্যাপশনে তারা উল্লেখ করেছে, বিরল গোলাপি ত্বক ও সোনালি চুলের কারণেই মহিষটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে।

মহিষকোরবানি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!