Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
প্রাণের ডাকে ছোটেন রবি
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

চুক্তি অনুমোদনের দাবি, ইরানে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের

আল-জাজিরা
agamir somoy
প্রকাশ: ১২ জুন ২০২৬, ০০:৫১
চুক্তি অনুমোদনের দাবি, ইরানে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের

সংগৃহীত ছবি

ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি ও সমঝোতা চুক্তির চূড়ান্ত বিষয়গুলো সংশ্লিষ্ট সব পক্ষ অনুমোদন করেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ অবস্থায় ইরানের বিরুদ্ধে পরিকল্পিত সামরিক হামলা ও বোমাবর্ষণের সিদ্ধান্ত স্থগিত করেছেন তিনি। তবে এ ধরনের কোনো চুক্তি বা খসড়া অনুমোদনের তথ্য অস্বীকার করেছে ইরান।

বৃহস্পতিবার রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, আলোচনার চূড়ান্ত বিষয়গুলো ও এর বিস্তারিত অনুমোদন করেছে যুক্তরাষ্ট্রসহ একাধিক দেশ। তার দাবি, এই প্রক্রিয়ায় যুক্ত ছিল যুক্তরাষ্ট্র, ইসরায়েল, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক, পাকিস্তান, বাহরাইন, কুয়েত, জর্ডান, মিসরসহ কয়েকটি দেশ। নীতিগতভাবে সম্মত হয়েছে তারা সবাই।

ট্রাম্প আরও বলেন, চুক্তি স্বাক্ষরের স্থান ও সময় ঘোষণা করা হবে শিগগিরই। তার দাবি, তেহরানের সর্বোচ্চ নেতৃত্ব পর্যায় থেকেও অনুমোদন পেয়েছে আলোচনার বিষয়গুলো।

এই প্রেক্ষিতে ইরানে পূর্বনির্ধারিত হামলার পরিকল্পনা থেকে সরে এসেছেন বলে জানান তিনি। ‘আলোচনার বিষয়টি অনুমোদন পেয়েছে ইরানের নেতৃত্বের সর্বোচ্চ পর্যায় থেকে। এর পরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ইরানে পূর্বনির্ধারিত হামলা ও বোমাবর্ষণ স্থগিত করেছি আমি।’

তবে ইরানের পক্ষ থেকে এ দাবির সত্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। দেশটির সংবাদমাধ্যম ও সংশ্লিষ্ট সূত্রের বরাতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চূড়ান্ত সমঝোতার খসড়া এখনো অনুমোদন দেয়নি তেহরান। ট্রাম্পের ঘোষণাকে আগের মতোই ভিত্তিহীন প্রচারণা হিসেবে উল্লেখ করেছেন ইরানি কর্মকর্তারা এবং বলেছেন, আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া এ ধরনের বক্তব্যকে গুরুত্ব দেওয়ার কিছু নেই।

সাম্প্রতিক সময়ে আবারও উত্তেজনা বাড়ার মধ্যে ট্রাম্পের এই ঘোষণা এলো, যা মধ্যপ্রাচ্যে চলমান সংকটের গতিপথে নতুন মোড় তৈরি করতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকেরা।

আরও পড়ুন

আজ রাতে ইরানে ‘খুব নির্মম’ হামলা চালাবে যুক্তরাষ্ট্র

১১ জুন ২০২৬

এর আগে বৃহস্পতিবার রাতে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ‘খুব নির্মম’ হামলা চালাবে বলে ঘোষণা দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এমনকি শিগগিরই মধ্যপ্রাচ্যের এ দেশটির তেল ও গ্যাস অবকাঠামো এবং বাজারের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্র নেবে বলেও দাবি করেছিলেন তিনি।

উল্লেখ্য, সম্প্রতি হরমুজ প্রণালিতে একটি মার্কিন সামরিক হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে।

আরও পড়ুন

হরমুজে হেলিকপ্টার ভূপাতিত করার অভিযোগ, ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের

১০ জুন ২০২৬

ইরানযুক্তরাষ্ট্রডোনাল্ড ট্রাম্পশান্তিচুক্তি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    নামও ঠিক ছিল, জন্মের আগেই ইসরায়েলের গুলি কাড়ল প্রাণ

    নামও ঠিক ছিল, জন্মের আগেই ইসরায়েলের গুলি কাড়ল প্রাণ

    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    বরিস জনসন স্টেশন ছাড়ার পরপরই ইউক্রেনের ট্রেনে রাশিয়ার হামলা

    বরিস জনসন স্টেশন ছাড়ার পরপরই ইউক্রেনের ট্রেনে রাশিয়ার হামলা

    ইসলামী ব্যাংকের সামনে মারামারি

    ইসলামী ব্যাংকের সামনে মারামারি

    সৌদির পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে ঢুকছে না ৪ শতাংশ তেল

    সৌদির পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে ঢুকছে না ৪ শতাংশ তেল

    ডাকসুর ৩ কাণ্ড তদন্তে ঢাবির ৩ কমিটি

    ডাকসুর ৩ কাণ্ড তদন্তে ঢাবির ৩ কমিটি

    চাঁদের পিঠে আলোকপিণ্ড

    চাঁদের পিঠে আলোকপিণ্ড

    ডাকসুতে ঢুকে জিন্নাহর ছবি ভাঙচুর করলেন সাবেক শিক্ষার্থী

    ডাকসুতে ঢুকে জিন্নাহর ছবি ভাঙচুর করলেন সাবেক শিক্ষার্থী

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ

    তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

    তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

    ডিজেল ৬ ডলার ছাড়িয়ে বিপাকে মার্কিন পরিবার

    ডিজেল ৬ ডলার ছাড়িয়ে বিপাকে মার্কিন পরিবার

    ইউক্রেন-রাশিয়া একে অপরের জ্বালানি স্থাপনায় আর হামলা চালাবে না: ট্রাম্প

    ইউক্রেন-রাশিয়া একে অপরের জ্বালানি স্থাপনায় আর হামলা চালাবে না: ট্রাম্প

    পল্লবীতে বস্তাবন্দির ভিডিও, চট্টগ্রাম থেকে উদ্ধার নজরুল

    পল্লবীতে বস্তাবন্দির ভিডিও, চট্টগ্রাম থেকে উদ্ধার নজরুল

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

    ঢাবি ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান মবের শিকার তাহসিনের

    ঢাবি ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান মবের শিকার তাহসিনের