Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বিদেশ

দ্বিতীয় দিনে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক, আশা সমঝোতার

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০৭:২৩
দ্বিতীয় দিনে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক, আশা সমঝোতার

সংগৃহীত ছবি

দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে অবশেষে বরফ গলতে শুরু করেছে তেহরান ও ওয়াশিংটনের সম্পর্কে। প্রথম দিনের ম্যারাথন বৈঠক শেষে আজ রবিবার দ্বিতীয় দিনেও অনুষ্ঠিত হবে দুই দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের এই আলোচনা।

আল জাজিরার খবরে বলা হয়েছে, গতকাল শনিবার দীর্ঘ ১৪ ঘণ্টার রুদ্ধশ্বাস আলোচনার পর দুই পক্ষ এখন বিশেষজ্ঞ পর্যায়ে করছে খসড়া প্রস্তাব বিনিময়। যা ইঙ্গিত দিচ্ছে একটি বড় ধরনের সমঝোতার।

এর আগে, শনিবার সন্ধ্যায় পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে শুরু হয় এই আলোচনা।

মধ্যস্থতাকারীদের মতে, বেশ কিছু জটিল বিষয়ে মতভেদ থাকলেও আলোচনার সামগ্রিক পরিবেশ এখন পর্যন্ত ইতিবাচক। এটাই বিশ্বজুড়ে তৈরি করছে নতুন আশার সঞ্চার।

ফারস ও তাসনিম জানায়, ‘প্রাথমিক আলোচনায় অগ্রগতি এবং লেবাননের দক্ষিণ বৈরুতে জায়নিস্ট শাসনের হামলা কমে যাওয়ার ’পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আলোচনা শুরু করার।

দুই দেশের আলোচনার টেবিলে লক্ষ্য করা গেছে বেশ নাটকীয় পরিবর্তন। বৈঠকের শুরুতে ইরানি প্রতিনিধি দল এবং পরে মার্কিন প্রতিনিধি দল পৌঁছান নির্ধারিত স্থানে। মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান দুই পক্ষের সঙ্গে বৈঠক করে পৃথকভাবে।

এরপর লেবাননে যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালির সংকটের মতো চরম উত্তেজনাকর ও মতপার্থক্য থাকা বিষয়গুলো নিয়ে সরাসরি আলোচনায় বসে দুই দেশ। আলোচনায় বরাবরের মতোই নিজেদের জব্দ করা সম্পদ অবমুক্ত করার দাবি জোরালোভাবে তুলে ধরে ইরান।

বন্ধ দরজার ভেতরের আলোচনার খুব সামান্য তথ্যই এখন পর্যন্ত এসেছে বাইরে। তবে বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবরের ভিত্তিতে বোঝা যাচ্ছে, এই দীর্ঘ প্রক্রিয়ায় অনেক চড়াই-উতরাই থাকলেও আলোচনার সামগ্রিক পরিবেশ ছিল বেশ ইতিবাচক।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই ‘পজিটিভ ভাইব’ দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে প্রশস্ত করতে পারে বড় কোনো কূটনৈতিক সাফল্যের পথ। আপাতত সবাই তাকিয়ে আছে দ্বিতীয় দিনের সিদ্ধান্তের দিকে।

পাকিস্তানযুক্তরাষ্ট্র ও ইরানবৈঠকইসলামাবাদ টকস
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise