আমেরিকা-ইসরায়েলের হৃদয় পুড়িয়ে দেব, লারিজানির হুংকার
অনলাইন ডেস্ক

আলী লারিজানি
সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর ক্ষোভে ফুঁসছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি বলেন, আমেরিকা এবং ইহুদিবাদী সরকার ইরানি জাতির হৃদয় পুড়িয়ে দিয়েছে এবং আমরাও তাদের হৃদয় পুড়িয়ে দেব।
লারিজানি এক বিবৃতিতে এ হুংকার দেন। ইরানের রাষ্ট্রীয় নিউজ এজেন্সি ফার্স বিবৃতিটি প্রকাশ করেছে।
‘ইরানি জাতির হৃদয়’ বলতে লারিজানি খামেনিকে বুঝিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। যাকে শনিবার হত্যা করা হয়েছে।
জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সেক্রেটারি লারিজানি বিবৃতিতে বলেন, ট্রাম্প ‘লুণ্ঠনের নিখুঁত প্রতীক’ এবং তিনি ইরান থেকে সম্পদ দখলের চেষ্টা করছেন।
ইসরায়েল ইরানকে ভাঙার চেষ্টা করছে বলে অভিযোগ করে তিনি বলেছেন, ইসরায়েলি শাসনব্যবস্থা নিজেদের টিকে থাকা নিশ্চিত করতে বড় দেশগুলোকে বিভক্ত করার চেষ্টা করছে।

