Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

দুবাই এয়ারপোর্টে ইরানের হামলা : বাতিল শত শত ফ্লাইট, বিশ্বজুড়ে উৎকণ্ঠা

সিএনএন
agamir somoy
প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ১৩:০৩
দুবাই এয়ারপোর্টে ইরানের হামলা : বাতিল শত শত ফ্লাইট, বিশ্বজুড়ে উৎকণ্ঠা

ফাইল ছবি

আক্রান্ত হওয়ার পর থেকে ইরান মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানছে। যার মধ্যে অন্যতম একটি হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর। এটি বিশ্বের অন্যতম ব্যস্ত একটি বিমানবন্দর।


ইরানের হামলায় ইতোমধ্যে বিমানবন্দরটিতে বাতিল হয়ে গেছে শত শত ফ্লাইট। ফলে বিশ্বজুড়ে যোগাযোগব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে। কারণ এই বিমানবন্দরকে গন্তব্যে পৌঁছানোর জন্য ট্রানজিট হিসেবে ব্যবহার করেন বিশ্বের বিভিন্ন দেশের যাত্রীরা।

গতকাল রবিবার ইরানি হামলার পর বিশ্বের অন্যতম ব্যস্ত এ বিমানবন্দর থেকে যাত্রীরা তাড়াহুড়া করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন। একটি ভিডিওচিত্রে দেখা যায়, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের ধোঁয়ায় ভরা একটি পথ দিয়ে মানুষজন দৌড়ে পালাচ্ছেন। সেখানে আসবাবপত্র ও ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।


কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, এ হামলায় চারজন কর্মী আহত হয়েছেন।

এর কয়েক ঘণ্টা পর বিমানবন্দরের কাছে একটি বিস্ফোরণ ঘটে এবং আকাশে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। এটি ছিল মধ্যপ্রাচ্যজুড়ে ইরানের নতুন দফা হামলার অংশ, যা রবিবার শুরু হয় যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর।

ইরানের এই হামলা বিশ্বজুড়ে ভ্রমণে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। কারণ বিমান সংস্থাগুলো মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ ট্রানজিট কেন্দ্রগুলোর ওপর দিয়ে চলাচলকারী ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে। এসব স্থান ইরানের প্রতিশোধমূলক হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে, কারণ সেখানে রয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি।

দুবাইয়ে হামলা

দুবাই মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় পর্যটন ও বাণিজ্যকেন্দ্র। এই বিমানবন্দর বিশ্বের অন্যতম ব্যস্ত এবং এটি এমিরেটস এয়ারলাইন্সের হোম বেস হিসেবে ব্যবহৃত হয়।

এই শীর্ষস্থানীয় আন্তর্জাতিক বিমান সংস্থাটি সোমবার স্থানীয় সময় বিকেল ৩টা পর্যন্ত দুবাই থেকে এবং দুবাইয়ে সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে।

সংযুক্ত আরব আমিরাতের বিমানবন্দরগুলো নিজেদের প্রতিষ্ঠিত করেছে বিশ্বজুড়ে সংযোগকারী ফ্লাইটের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে। সরকারি তথ্য অনুযায়ী গত বছর দুবাই ও আবুধাবির বিমানবন্দরগুলো মিলিয়ে মোট ১২৭.৭ মিলিয়ন যাত্রী পরিবহন করে।

একটি ভিডিওতে দেখা যায়, রবিবার ভোরে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম ঘটনার পর একজন যাত্রী রক্তে দাগ লাগা শার্ট পরে মাথায় টিস্যু চেপে ধরে আছেন, আর অন্যরা দ্রুতগতিতে ট্রাভেলেটরের ওপর দিয়ে এগিয়ে যাচ্ছেন। এ সময় কারও কণ্ঠে শোনা যায়, ‘বাড়ি ফিরে যান, এখানে থাকবেন না।’

হামলায় বিমানবন্দরের সামান্য ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।


বিমানবন্দরে উপস্থিত যাত্রীরা জানান, দুবাইয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতে পারে—এ কারণে তাদের হোটেলের ভাউচার দেওয়া হয়েছে।

দুবাইয়ের বিলাসবহুল পাম জুমেইরাহ এলাকায়ও হামলা হয়েছে। সেখানে ফেয়ারমন্ট হোটেল আগুনে জ্বলতে দেখা যায়। এ শহর আমিরাতের ঐশ্বর্য ও শান্তির বৈশ্বিক প্রতীক হিসেবে পরিচিত।

ভিডিওতে দেখা যায়, একটি ড্রোন মাটির দিকে ধেয়ে আসার পরপরই বিস্ফোরণটি ঘটে।

সন্ধ্যার মধ্যে পুলিশ এলাকা ঘিরে ফেলে এবং কর্মীরা রাস্তায় ছড়িয়ে থাকা ভাঙা কাচ পরিষ্কার করতে শুরু করে। ভবনের একাংশের বাইরের দেয়াল কালচে হয়ে যায় এবং দৃশ্যত ক্ষতিগ্রস্ত হয়।

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দরেও ড্রোন হামলায় একজন নিহত এবং সাতজন আহত হয়েছেন বলে বিমানবন্দর কর্তৃপক্ষ সামাজিকমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে। এটিও গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ট্রানজিট হিসেবে ব্যবহৃত হয়।

ছুটির দিনে ভূতুড়ে শহর

রবিবার দুবাইকে প্রায় চিনতেই পারা যাচ্ছিল না। শীতকালের ছুটির দিনে সাধারণত শহরের সৈকত, শপিং মল ও হোটেলে ভিড় লেগে থাকে। কিন্তু এবার মহাসড়কগুলো ছিল প্রায় ফাঁকা। আর আকাশে উড়ছিল না কোনো বিমান, যেমনটি আগে দেখা যেত।

অনেক বাসিন্দার কাছে এটি ছয় বছর আগের কোভিড-১৯ লকডাউনের দিনগুলোর মতো মনে হচ্ছিল। যখন বিশ্বের অন্যতম ব্যস্ত ট্রানজিট কেন্দ্র হঠাৎ নিস্তব্ধ হয়ে পড়েছিল। স্কুলগুলো তাদের কার্যক্রম চালাচ্ছিল অনলাইনে এবং পরিবারগুলো থাকত ঘরের ভেতরেই।

আবুধাবিতে থাকা সিএনএনের ভিডিওগ্রাফার পল ডেভিট বলেন, আমাদের মনে হচ্ছে যেন আবার কোভিডের দিনগুলো ফিরে এসেছে। শান্ত, রোদেলা, পাখির ডাক শোনা যাচ্ছে, কিন্তু যানবাহন বা বিমানের কোনো শব্দ নেই।

কিছু বাসিন্দা দ্রুত সুপারমার্কেটে গিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র মজুত করেন। চাহিদা বেড়ে যাওয়ায় অনলাইন মুদি সরবরাহ অ্যাপগুলো বিলম্বের কথা জানায়। যেসব এলাকায় সাধারণত সন্ধ্যা পর্যন্ত ভিড় থাকে, সেসব সড়ক ছিল ফাঁকা।

সংযুক্ত আরব আমিরাতের আকাশপথ বন্ধ থাকায় অনেককেই গাড়ি চালিয়ে দেশের তুলনামূলক শান্ত এলাকায় চলে যেতে দেখা যায়। অনেকে ওমানে গিয়ে আশ্রয় নিচ্ছেন। কেননা ইরানি হামলায় প্রথমদিকে অঞ্চলটির একমাত্র অক্ষত দেশ ছিল ওমান। তবে রবিবার ওমানি কর্তৃপক্ষ জানায়, সেখানকার একটি বন্দরে হামলা হয়েছে।

নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য পরিচিত দুবাই শহরে কোনো সরকারি বোমা আশ্রয়কেন্দ্র নেই। অনেক বাসিন্দা তাই রাত কাটান ভূগর্ভস্থ পার্কিং গ্যারেজে।

ফ্লাইট বাতিলের হিড়িক

দুবাই এয়ারপোর্টস নিশ্চিত করেছে যে, শহরের দুটি প্রধান বিমানবন্দরে আগমন ও প্রস্থানের সব ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।

দুবাই মিডিয়া অফিস জানিয়েছে, যাত্রীদের এই মুহূর্তে বিমানবন্দরে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে এবং তাদের নিজ নিজ বিমান সংস্থার সঙ্গে সরাসরি যোগাযোগ করে ফ্লাইট সংক্রান্ত সর্বশেষ তথ্য জানার অনুরোধ করা হচ্ছে।

এতিহাদ এয়ারওয়েজ আঞ্চলিক আকাশপথ বন্ধ থাকায় সোমবার সকাল পর্যন্ত আবুধাবি থেকে এবং আবুধাবিতে সব ফ্লাইট স্থগিত করে।

সিঙ্গাপুর এয়ারলাইন্স ৭ মার্চ পর্যন্ত সিঙ্গাপুর-দুবাই রুটের ফ্লাইট বাতিল করেছে।

ভার্জিন আটলান্টিক লন্ডনের হিথ্রো থেকে দুবাইগামী শনিবারের ফ্লাইট সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বাতিল করেছে এবং জানিয়েছে যে তারা সাময়িকভাবে ইরাকের আকাশপথ এড়িয়ে চলছে।

লুফথানসা যাত্রী ও ক্রুদের নিরাপত্তার কথা উল্লেখ করে ইসরায়েলের তেল আবিবে যাওয়া-আসার ফ্লাইট বাতিলের বিষয়টি নিশ্চিত করেছে।

ব্রিটিশ এয়ারওয়েজ জানিয়েছে, তারা কয়েক দিনের জন্য তেল আবিব ও বাহরাইনে যাওয়া-আসার ফ্লাইট বাতিল করছে।



বিমানবন্দরবিপন্ন ইরানদুবাই আন্তর্জাতিক বিমানবন্দরইরানের হামলাউৎকণ্ঠা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!