Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
বিদেশে থেকেও দেশে হাত খুলে দান
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

জন্মের আগেই ‘মৃত্যুর পরোয়ানা’

গাজায় প্রজন্ম নিশ্চিহ্নের নীলনকশা ইসরায়েলের

  • অভিযোগ অ্যামনেস্টির
আগামীর সময় প্রতিবেদন
agamir somoy
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০২:৩৮
শেয়ার করুন:
গাজায় প্রজন্ম নিশ্চিহ্নের নীলনকশা ইসরায়েলের

গ্রাফিকস: আগামীর সময়

যুদ্ধবিধ্বস্ত গাজা। ৩৬৫ বর্গকিলোমিটার এক ছোট্ট ভূখণ্ড। দুর্ভাগা ফিলিস্তিনের অসহায় জনপদ। পৃথিবীর একমাত্র উন্মুক্ত কারাগার। জন্ম থেকেই জ্বলছে ইসরায়েলের জাত বিদ্বেষের অস্ত্রে। সর্বশেষ শিকার ২০২৩ সালে ৭ অক্টোবর। তিন বছর ধরে চলছে গণহত্যা। ২০২৫ সালের ১০ অক্টোবর একটি নামমাত্র যুদ্ধবিরতি হলেও আকাশে আজও বারুদের গন্ধ। থামেনি সেই বর্বর হত্যাযজ্ঞ।  যে ভূখণ্ডে নতুন প্রাণের স্পন্দন জাগার কথা ছিল, সেখানে আজ মাতৃগর্ভেই লেখা হচ্ছে অনাগত শিশুর ‘মৃত্যুর পরোয়ানা’।

হাসপাতালগুলো ধ্বংস করে দিয়েছে। রুদ্ধ করে রেখেছে ওষুধ ও প্রজনন স্বাস্থ্যসেবার পথ। হামলা চালিয়ে ধ্বংস করে দিয়েছে ৯টি কৃত্রিম নিষেক বা আইভিএফ ক্লিনিকের হাজার হাজার সংরক্ষিত ভ্রূণ। এর মাধ্যমে শুধু বর্তমানকেই নয়, বরং ফিলিস্তিনিদের ভবিষ্যৎ প্রজন্মকেই পৃথিবী থেকে মুছে ফেলার এক ভয়াবহ নীলনকশা বাস্তবায়ন করছে— গত মঙ্গলবার এক প্রতিবেদনে এমনটাই বলছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

বিশ্ব জুড়ে গতকাল পালিত হয় আন্তর্জাতিক নারীর প্রতি সহিংসতা নির্মূলের দিবস। এই দিনে প্রকাশিত প্রতিবেদনটিতে গাজায় নারী ও কন্যা শিশুদের প্রতি সহিংসতার কথা তুলে ধরেছে সংস্থাটি। একই সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে গাজায় সন্তান জন্মদানের পথ বন্ধ করার অভিযোগও এনেছে অ্যামনেস্টি। ‘নো কন্ডিশন্স ফর লাইফ: উইমেন, গার্লস অ্যান্ড দ্য জেনডার্ড ডিমেনশন্স অব ইসরাইলস জেনোসাইড অ্যাগেইন্সট প্যালেস্টাইন্স ইন গাজা’ শিরোনামের ১৩৫ পৃষ্ঠার এই প্রতিবেদনে নথিবদ্ধ করা হয়েছে ৭ অক্টোবর ২০২৩ থেকে ১ অক্টোবর ২০২৬-এর মধ্যবর্তী সময়ে ইসরায়েলি সামরিক বাহিনী বারবার নারী ও মেয়েশিশুদের হত্যা করেছে, আহত করেছে, জোরপূর্বক বাস্তুচ্যুত করেছে এবং বেআইনিভাবে আটক রেখেছে। এ ছাড়া তাদের পরিকল্পিতভাবে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা (প্রজনন স্বাস্থ্যসেবাসহ) থেকে বঞ্চিত করা হয়েছে এবং অনাহারে রাখা হয়েছে। প্রতিবেদনে উঠে এসেছে, ২০২৫ সালের অক্টোবরে তথাকথিত যুদ্ধবিরতি কার্যকর হওয়া সত্ত্বেও অব্যাহত রয়েছে এই গণহত্যা।

অ্যামনেস্টির রিপোর্টের তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলার মুখে সন্তান জন্ম দিতে বাধ্য হচ্ছেন গাজার নারীরা। বিদ্যুৎ, পর্যাপ্ত অ্যানেসথেশিয়া বা যথাযথ জীবাণুমুক্তকরণ ব্যবস্থা ছাড়াই করা হচ্ছে সিজারিয়ান অস্ত্রোপচার। এ অবস্থায় সন্তানের সঙ্গে মাকেও মুখোমুখি হতে হচ্ছে শারীরিক ও চিকিৎসাগত জটিলতার। সংস্থাটি জানিয়েছে, ২০২৩ সালের নভেম্বরে আল-শিফা হাসপাতালে অবরোধের ফলে মৃত্যু হয়েছে আটটি অপরিণত নবজাতকের। নিজেদের অবস্থার বিবরণ দিয়ে গাজার বাসিন্দা আমাল সিয়াম বলেছেন, ‘এটি টিকে থাকার লড়াই। গাজার কোনো নারীকে যদি ভবিষ্যতের কথা জিজ্ঞেস করেন, তবে তারা পাল্টা প্রশ্ন করবেন: কীসের ভবিষ্যৎ?’

অ্যামনেস্টির প্রতিবেদনে বলা হয়েছে, এসব পরিস্থিতি ইচ্ছাকৃতভাবে তৈরি করা হয়েছে কি না, তা নিয়ে রয়েছে গুরুতর উদ্বেগ। জাতিসংঘের গণহত্যা সনদের দ্বিতীয় অনুচ্ছেদ অনুযায়ী, কোনো জাতীয়, জাতিগত বা ধর্মীয় গোষ্ঠীকে ধ্বংস করার উদ্দেশ্যে ওই গোষ্ঠীর মধ্যে সন্তান জন্মদান প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হলে তা গণহত্যার অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। অ্যামনেস্টির অভিযোগ, মানবিক সহায়তা প্রবেশে ইসরায়েলের বিধিনিষেধের কারণে গাজায় তৈরি হয়েছে ওষুধ ও চিকিৎসাসামগ্রীর সংকট। এর সরাসরি প্রভাব পড়ছে মা ও নবজাতকের ওপর। সংস্থাটির মতে, প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধের অভাবে তাদের মৃত্যুর ঘটনাও ঘটছে।

গাজায় ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২০২৬ সালের ১ অক্টোবর পর্যন্ত নিহত ৭৪ হাজার ২৩৭ জন ফিলিস্তিনির মধ্যে ২২ হাজার ৩৩১ জন ছিলেন নারী ও মেয়েশিশু, যা মোট নিহতের ৩০ দশমিক ১ শতাংশ। এই গণহত্যার প্রথম দুই বছরে প্রতিদিন গড়ে নিহত হয়েছেন ৩০ নারী ও মেয়েশিশু। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২২ সালের তুলনায় ২০২৫ সালের প্রথমার্ধে জীবিত শিশু জন্মের হার প্রায় ৪১ শতাংশ কমে গেছে। ২০২৬ সালের প্রথমার্ধেও সন্তান প্রসবের হার আরও কমেছে বলে জাতিসংঘের তথ্যে উঠে এসেছে।

গাজাইসরায়েলমৃত্যুর পরোয়ানা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন

    রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা গ্রাহকের, ইউনূসের নেই শেয়ার

    গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা গ্রাহকের, ইউনূসের নেই শেয়ার

    যুবলীগ নেত্রীকে বাংলোয় ডাকা সেই ওসি প্রত্যাহার

    যুবলীগ নেত্রীকে বাংলোয় ডাকা সেই ওসি প্রত্যাহার

    ‘বোমা তৈরি করতে গিয়ে’ বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত

    ‘বোমা তৈরি করতে গিয়ে’ বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত

    শেকৃবিতে দিনব্যাপী চাকরি মেলা, অংশ নেবে ২৫টির বেশি কোম্পানি

    শেকৃবিতে দিনব্যাপী চাকরি মেলা, অংশ নেবে ২৫টির বেশি কোম্পানি

    শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণ ভারতের চোখে ‘ভিন্ন বিষয়’

    শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণ ভারতের চোখে ‘ভিন্ন বিষয়’

    ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ

    ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ

    বিএনপি-জামায়াতকে কৌশলে আ.লীগ সামলাতে হয় গোপালগঞ্জে

    বিএনপি-জামায়াতকে কৌশলে আ.লীগ সামলাতে হয় গোপালগঞ্জে

    জিয়াউল আহসানকে পৃথিবীতেই ‘পার্সোনা নন গ্রাটা’ করা উচিত

    জিয়াউল আহসানকে পৃথিবীতেই ‘পার্সোনা নন গ্রাটা’ করা উচিত

    পুরস্কৃত হবেন দেশসেরা ২০ ইউএনও

    পুরস্কৃত হবেন দেশসেরা ২০ ইউএনও

    সাত জেলায় নতুন পুলিশ সুপার

    সাত জেলায় নতুন পুলিশ সুপার

    সহজকে সহজে কাজ দিতে ‘কঠিন’ দরপত্র

    সহজকে সহজে কাজ দিতে ‘কঠিন’ দরপত্র