Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

কিছু মানুষকে মশা কেন বেশি কামড়ায়

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১২:১৬
কিছু মানুষকে মশা কেন বেশি কামড়ায়

সংগৃহীত ছবি

গ্রীষ্মের ছুটি বা অবসরে ঘুরতে গিয়েছেন, অথচ আড্ডার মাঝে হঠাৎ খেয়াল করলেন বন্ধুদের রেখে মশা শুধু আপনাকেই বেছে বেছে কামড়াচ্ছে। কিছুক্ষণ পর সারা শরীর চুলকানি আর লাল চাকায় ভরে গেল, অথচ আপনার পাশেই থাকা বন্ধুটি শান্তিতে আছেন।

আমাদের চারপাশে এমন অনেকেই আছেন, যারা নিজেদের রসিকতা করে মস্কিটো ম্যাগনেট বলে ডাকেন। বন্ধুরা হয়তো মজা করে বলেন, আপনার রক্ত মশার কাছে বেশি মিষ্টি। তবে বিজ্ঞান বলছে, বন্ধুদের এই রসিকতা একদম উড়িয়ে দেওয়ার মতো নয়।

মশা মূলত আমাদের শরীরে বসার অনেক আগে থেকেই দূর থেকে শরীরের নানা সংকেত পড়তে পারে। মানুষের শরীর থেকে প্রতিনিয়ত নিঃশ্বাস ও ত্বকের গন্ধের মতো অসংখ্য উপাদান বাতাসে ভেসে বেড়ায়।

কার শরীর মশার কাছে কতটা আকর্ষণীয় হবে, তা মূলত নির্ধারণ করে এই উপাদানগুলোই। রক্তচোষা এই পতঙ্গটি মূলত ৩টি উপায়ে মানুষের অবস্থান শনাক্ত করে তাদের হিট লিস্টের শীর্ষে রাখে।

কার্বন ডাইঅক্সাইড

মানুষের জানা প্রয়োজন, সব মশা কিন্তু কামড়ায় না। শুধু স্ত্রী মশারাই ডিমের বিকাশের জন্য প্রোটিনের খোঁজে মানুষের রক্ত চোষে। প্রায় ১০ মিটার দূর থেকেই মশারা তাদের শিকারকে চেনার জন্য কার্বন ডাইঅক্সাইড ব্যবহারের পাশাপাশি চোখ ও ঘ্রাণশক্তি কাজে লাগায়।

মানুষ যখন নিঃশ্বাস ছাড়ে, তখন কার্বন ডাইঅক্সাইডের যে ধারা তৈরি হয়, তা মশার শিকার খোঁজার আচরণকে উসকে দেয়। প্রাপ্তবয়স্ক মানুষ যেহেতু শিশুদের তুলনায় বেশি কার্বন ডাই-অক্সাইড ছাড়ে, তাই মশার কাছে তারা বেশি আকর্ষণীয়।

শরীরের তাপমাত্রা ও আর্দ্রতা

মশারা শুধু কার্বন ডাইঅক্সাইডই খোঁজে না, তারা শরীরের উত্তাপ এবং আর্দ্রতার প্রতিও ভীষণভাবে আকৃষ্ট হয়। এ কারণে একজন গর্ভবতী নারী সাধারণ নারীর তুলনায় মশার কাছে দ্বিগুণ আকর্ষণীয় হতে পারেন।


আরও পড়ুন

টাকা ওড়ে মশা মরে না

২৬ জুন ২০২৬

গর্ভাবস্থায় শরীরের বিপাকীয় চাহিদা ও নিঃশ্বাসের পরিমাণ বেড়ে যাওয়ায় শরীর বেশি উত্তপ্ত থাকে। একইভাবে ব্যায়াম বা শারীরিক পরিশ্রমের কারণে শরীর ঘেমে যাওয়ায় এবং বড় গড়নের মানুষের শরীর থেকে বেশি তাপ বের হওয়ায় তারা মশার সহজ লক্ষ্যে পরিণত হন।


ত্বকের নিজস্ব গন্ধ ও বংশগত কারণ

মশা যখন উড়তে উড়তে শরীরের ১০ মিটারের কাছাকাছি চলে আসে, তখন তারা চূড়ান্তভাবে শিকার বেছে নেয় ত্বকের গন্ধ দিয়ে।

বিজ্ঞানীদের মতে, মশারা মূলত এক রাসায়নিকের পৃথিবীতে বাস করে। আমাদের ত্বকে থাকা অণুজীবগুলো চামড়ার ওপর থাকা ফ্যাটি অ্যাসিড ও অন্যান্য উপাদান ভেঙে এক ধরনের উদ্বায়ী জৈব যৌগ তৈরি করে। মানুষের ত্বকে এমন প্রায় ৫০০টিরও বেশি উপাদান থাকে।

গবেষকরা বলছেন, কিছু মানুষের ত্বকে কার্বক্সিলিক অ্যাসিডের মাত্রা অনেক বেশি থাকে, যা মশার জন্য প্রতিরোধ করা অসম্ভব। এই আকর্ষণের মাত্রা একজনের চেয়ে অন্যজনের ক্ষেত্রে ১০০ গুণ পর্যন্ত বেশি হতে পারে। যমজ সন্তানদের ওপর করা গবেষণায় দেখা গেছে, মশাকে আকর্ষণ করার এই শারীরিক গন্ধটি মানুষ মূলত বংশগত বা জিনগতভাবেই পেয়ে থাকে।

কামড়ের তীব্রতা ও অনুভূতির তফাত

অনেকের মনে হতে পারে মশা শুধু তাকেই বুঝি বেছে বেছে কামড়ায়। তবে এর পেছনে একটি শারীরিক ও মনস্তাত্ত্বিক কারণও জড়িয়ে আছে। মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতার জিনগুলোর সঙ্গে মশার কামড়ের প্রতিক্রিয়ার একটি গভীর যোগসূত্র রয়েছে।

কারো শরীর মশার কামড়ে মারাত্মক চুলকানি ও বড় চাকা হয়ে ফুলে ওঠে, আবার কেউ কেউ কামড় খেলেও ত্বকে সামান্য একটা লাল দাগ ছাড়া আর কিছুই টের পান না। যাদের শরীরে তীব্র প্রতিক্রিয়া ও কষ্ট হয়, স্বাভাবিকভাবেই তারা মনে করেন মশা তাদেরই বেশি কামড়াচ্ছে।

সূত্র : বিবিসি

মশাস্বাস্থ্য
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা