Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
যেখানে সংকট সেখানেই বাবলু
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় যুক্তরাষ্ট্র

কারাগারে বিনোদনকেন্দ্র বানানো গ্যাং লিডারকে হত্যার দাবি ট্রাম্পের

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১২:২৯
কারাগারে বিনোদনকেন্দ্র বানানো গ্যাং লিডারকে হত্যার দাবি ট্রাম্পের

প্রেসিডেন্ট ট্রাম্প বিমান হামলা একটি ফুটেজ প্রকাশ করেছেন, যেখানে একটি সবুজ ভবন ও তার পাশের একটি চালাঘর উড়িয়ে দেওয়া হচ্ছে। ছবি : বিবিসি

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বিমান হামলায় ভেনেজুয়েলার গ্যাং ‘ট্রেন দে আরাগুয়া’-এর শীর্ষ নেতাকে হত্যা করেছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এরকম ঘোষণা দিয়েছেন তিনি।

ট্রাম্প লিখেছে, আমার নির্দেশে যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ড নিনো গেরেরোকে সফলভাবে হত্যা করেছে। এর জন্য একটি দ্রুত ও মারাত্মক কাইনেটিক হামলা চালানো হয়েছে।

নিনো গেরেরো, যার পুরো নাম হেক্টর রাস্টেনফোর্ড গেরেরো ফ্লোরেস ট্রেন দে আরাগুয়া গ্যাং দলের দীর্ঘদিনের নেতা ছিলেন। এই গ্যাংটি লাতিন আমেরিকার সবচেয়ে কুখ্যাত অপরাধী গোষ্ঠীগুলোর মধ্যে অন্যতম এবং ট্রাম্প প্রশাসনের লক্ষ্যবস্তু ছিল।

প্রেসিডেন্ট ট্রাম্প গোষ্ঠীটিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অনিয়মিত যুদ্ধ চালানোর জন্য অভিযুক্ত করেছেন এবং এটিকে একটি বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছেন।

ট্রুথ সোশ্যালে ট্রাম্প ফুটেজ পোস্ট করেছেন, যা বিমান হামলা বলে মনে হয়। যেখানে দেখা যায়, একটি সবুজ ভবন ও তার পাশের একটি চালাঘর উড়িয়ে দেওয়া হচ্ছে এবং ধ্বংসাবশেষ বাতাসে উড়ছে।

আরও পড়ুন

মার্কিন হামলায় ইরানি জাহাজডুবিতে চাপে পড়বে ভারত

০৫ মার্চ ২০২৬


ট্রাম্প আরও লিখেছেন, এই সামরিক পদক্ষেপটি ভেনেজুয়েলায় আমাদের বন্ধুদের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করে নেওয়া হয়েছে, যাদের সঙ্গে আমরা খুব ভালোভাবে কাজ করছি।

জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের বাহিনী তৎকালীন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ফৌজদারি অভিযোগের মুখোমুখি করার জন্য এক নাটকীয় রাতভর অভিযানে তার বাসভবন থেকে আটক করে নিউইয়র্কে নিয়ে আসে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মতে, ট্রেন দে আরাগুয়া মূলত একটি কারাগারের গ্যাং ছিল, যাকে নিনো গেরেরো একটি আন্তঃরাষ্ট্রীয় অপরাধী সংগঠনে পরিণত করেন। তার গ্রেপ্তারের দিকে পরিচালিত করবে এমন তথ্যের জন্য লাখ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছিল ওয়াশিংটন।

গেরেরোর নেতৃত্বে দলটি কলম্বিয়া, ইকুয়েডর, পেরু ও চিলিতে তাদের কার্যক্রম প্রসারিত করে এবং অভিবাসীদের কাছ থেকে চাঁদাবাজির পাশাপাশি যৌন পাচার, ভাড়াটে খুন ও অপহরণের মতো অপরাধেও জড়িয়ে পড়ে।

গেরেরো বছরের পর বছর জেল খেটেছেন। ২০১২ সালে তিনি একজন প্রহরীকে ঘুষ দিয়ে পালিয়ে যান এবং ২০১৩ সালে পুনরায় গ্রেপ্তার হন।

ফিরে এসে তিনি ভেনেজুয়েলার উত্তরাঞ্চলীয় আরাগুয়া রাজ্যের টোকোরোন কারাগারকে একটি বিনোদন কেন্দ্রে রূপান্তরিত করেন, যেখানে চিড়িয়াখানা, রেস্তোরাঁ, নাইটক্লাব, বেটিং শপ এবং সুইমিং পুল ছিল।

সূত্র: বিবিসি 

কারাগারগ্যাং লিডার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    ভালো কোম্পানি আসছে, আস্থা রাখুন

    ভালো কোম্পানি আসছে, আস্থা রাখুন

    ৩১ আগস্ট ২০২৬, ১৮:২৫

    অবশেষে কানাডায় দুই নায়িকার কাছে পৌঁছালেন জায়েদ খান

    অবশেষে কানাডায় দুই নায়িকার কাছে পৌঁছালেন জায়েদ খান

    ৩১ আগস্ট ২০২৬, ১৬:০৯

    কোন গ্রেডে কত বেতন হচ্ছে

    কোন গ্রেডে কত বেতন হচ্ছে

    ৩১ আগস্ট ২০২৬, ১৮:২৬

    নতুন বেতন কাঠামো অনুমোদন, বাস্তবায়ন দুই অর্থবছরে

    নতুন বেতন কাঠামো অনুমোদন, বাস্তবায়ন দুই অর্থবছরে

    ৩১ আগস্ট ২০২৬, ১৮:৫১

    মক্কা জোটে নতুন দেশ যুক্ত করার প্রস্তুতি, প্রথম বৈঠকে কী সিদ্ধান্ত হলো

    মক্কা জোটে নতুন দেশ যুক্ত করার প্রস্তুতি, প্রথম বৈঠকে কী সিদ্ধান্ত হলো

    ৩১ আগস্ট ২০২৬, ২১:০৩

    আমার শরীর, পোশাক নিয়ে মন্তব্য করা ভক্তের দরকার নেই: উর্বী

    আমার শরীর, পোশাক নিয়ে মন্তব্য করা ভক্তের দরকার নেই: উর্বী

    ৩১ আগস্ট ২০২৬, ১৯:০৮

    অন্নাভাবে অন্নদাতা

    অন্নাভাবে অন্নদাতা

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০

    গুম প্রতিরোধ আইনের ভয়ংকর দিক

    গুম প্রতিরোধ আইনের ভয়ংকর দিক

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯

    গোপনে একাধিকবার ইসরায়েল সফর সুদানের আরএসএফ কমান্ডারের

    গোপনে একাধিকবার ইসরায়েল সফর সুদানের আরএসএফ কমান্ডারের

    ৩১ আগস্ট ২০২৬, ১৮:০৮

    নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন ‘এ সপ্তাহেই’

    নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন ‘এ সপ্তাহেই’

    ৩১ আগস্ট ২০২৬, ২১:০০

    পাহারা দিয়ে পাহাড় রক্ষা করা যাবে না

    পাহারা দিয়ে পাহাড় রক্ষা করা যাবে না

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০

    ডেঙ্গু তছনছ করে দিল ড্রামার রুশদীর সাজানো সংসার

    ডেঙ্গু তছনছ করে দিল ড্রামার রুশদীর সাজানো সংসার

    ৩১ আগস্ট ২০২৬, ১৯:০০

    সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা

    সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা

    ৩১ আগস্ট ২০২৬, ১৯:৪৫

    রান্না থেকে ত্রাণ সংগ্রহ, বন্যার্তদের পাশে নেপালের তারকারা

    রান্না থেকে ত্রাণ সংগ্রহ, বন্যার্তদের পাশে নেপালের তারকারা

    ৩১ আগস্ট ২০২৬, ১৯:৪৬

    পে স্কেল নিয়ে বেসরকারিরা শঙ্কায়

    পে স্কেল নিয়ে বেসরকারিরা শঙ্কায়

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬

    advertiseadvertise