Agamir Somoy E-Paper
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কৃষকের তৃষ্ণা মেটান আকরাম
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

ট্রাম্পকে হত্যাচেষ্টা, সন্দেহভাজনের দাবি ‘নির্দোষ’

রয়টার্স
agamir somoy
প্রকাশ: ১১ মে ২০২৬, ২০:৩৯
ট্রাম্পকে হত্যাচেষ্টা, সন্দেহভাজনের দাবি ‘নির্দোষ’

হোয়াইট হাউজ সংবাদদাতাদের নৈশভোজে গুলি চালানোর ঘটনায় নিরাপত্তা বাহিনী কোল টমাস অ্যালেনকে আটক করে- রয়টার্স

হোয়াইট হাউজ সংবাদদাতাদের নৈশভোজ অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টায় অভিযুক্ত ব্যক্তি সোমবার নিজেকে নির্দোষ দাবি করেছেন। গত মাসে ঘটেছিল হত্যাচেষ্টার এ ঘটনা।

ক্যালিফোর্নিয়ার ৩১ বছর বয়সী কোল অ্যালেন আদালতে কোনো কথা বলেননি। তার আইনজীবী তেজিরা আবে তাকে নির্দোষ দাবি করেন। অভিযোগগুলোর মধ্যে রয়েছে প্রেসিডেন্টকে হত্যাচেষ্টা, ফেডারেল কর্মকর্তার ওপর হামলা এবং আগ্নেয়াস্ত্র-সংক্রান্ত অপরাধ।

অভিযোগপত্র অনুযায়ী, অ্যালেন একটি ব্যর্থ হামলায় মার্কিন সিক্রেট সার্ভিসের এক এজেন্টের দিকে শটগান থেকে গুলি চালান এবং ট্রাম্প ও তার প্রশাসনের অন্য সদস্যদের লক্ষ্য করে হোয়াইট হাউজ করেসপন্ডেন্টস ডিনারের নিরাপত্তা চৌকি ভেঙে ঢোকার চেষ্টা করেন।

অভিযোগ অনুযায়ী, অ্যালেন ট্রেনে করে ওয়াশিংটনে আসেন। তার সঙ্গে ছিল একটি শটগান, পিস্তল ও ছুরি। তিনি ওয়াশিংটন হিলটনে একটি কক্ষ বুক করেছিলেন, যেখানে ২৫ এপ্রিল অনুষ্ঠিত হয়েছিল ওই নৈশভোজ।

সংক্ষিপ্ত আদালত কার্যক্রমে অ্যালেনকে কমলা রঙের জাম্পস্যুট পরিহিত অবস্থায় এবং কোমরে শিকল বাঁধা অবস্থায় দেখা যায়। এটি ছিল ওয়াশিংটনের ফেডারেল আদালতে তার প্রথম উপস্থিতি, যেখানে মামলার বাকি কার্যক্রম পরিচালনা করবেন মার্কিন জেলা বিচারক ট্রেভর ম্যাকফ্যাডেন।

গত সপ্তাহে অন্য এক বিচারক স্থানীয় ওয়াশিংটন ডিসির কারাগারে অ্যালেনের সঙ্গে আচরণের জন্য তার কাছে দুঃখ প্রকাশ করেছিলেন। এর মধ্যে ছিল তাকে আত্মহত্যা প্রতিরোধমূলক পর্যবেক্ষণে রাখা এবং অন্য বন্দিদের থেকে আলাদা করে রাখার বিষয়ও।

আদালত কার্যক্রমে মামলা পরবর্তী বড় আইনি লড়াইয়ের ইঙ্গিতও পাওয়া যায়। অ্যালেনের পক্ষ থেকে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ এবং মার্কিন অ্যাটর্নি জিনিন পিরোকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার চেষ্টা করা হবে, কারণ তারা ওই নৈশভোজে উপস্থিত ছিলেন এবং অ্যালেনের সম্ভাব্য লক্ষ্যবস্তুদের মধ্যে থাকতে পারেন।

অ্যালেনের আইনজীবী ইউজিন ওহম বলেছেন, প্রতিরক্ষা পক্ষ সম্ভবত পুরো ওয়াশিংটন ইউএস অ্যাটর্নি অফিসকেই মামলা থেকে সরানোর আবেদন করবে। ওই দপ্তরের প্রধান পিরোর সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং তিনি নিজেও সম্ভাব্য ভুক্তভোগী।

ওহম বললেন, ‘এ ধরনের ঘটনায় সম্ভাব্য ভুক্তভোগীদের ব্যক্তিগতভাবে মামলার বিচারকার্যে যুক্ত থাকা সম্পূর্ণ অনুপযুক্ত।’

প্রতিরক্ষা পক্ষের আইনি আবেদনের জবাব প্রসিকিউটরদের ২২ মে’র মধ্যে জমা দেওয়ার কথা রয়েছে। এর আগে সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে পিরো বলেছিলেন, ‘আমি সেখানে উপস্থিত ছিলাম কি না, তার সঙ্গে এই মামলা পরিচালনার আমার সক্ষমতার কোনো সম্পর্ক নেই।’

হোয়াইট হাউসট্রাম্প হত্যাচেষ্টা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    ঢাকা কলেজের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে ছাড়পত্র

    ঢাকা কলেজের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে ছাড়পত্র

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    দিনে কৃষক, রাতে শিক্ষার্থী, দুই ভাই এখন শিক্ষক

    দিনে কৃষক, রাতে শিক্ষার্থী, দুই ভাই এখন শিক্ষক

    বিএনপির আলোচিত সেই নেতাকে সব পদ থেকে বহিষ্কার

    বিএনপির আলোচিত সেই নেতাকে সব পদ থেকে বহিষ্কার

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    চার জেলায় নতুন ডিসি

    চার জেলায় নতুন ডিসি