Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বেলালের ‘মানবতার স্কুল’
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

সৌদির কাছে যুক্তরাষ্ট্রের এফ-৩৫ বিক্রির পরিকল্পনা নিয়ে কেন এত বিতর্ক

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২
সৌদির কাছে যুক্তরাষ্ট্রের এফ-৩৫ বিক্রির পরিকল্পনা নিয়ে কেন এত বিতর্ক

সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৫ সালের ১৮ নভেম্বর হোয়াইট হাউসের ওভাল অফিসে বৈঠকের সময় হাত ধরে ছিলেন। ছবি: রয়টার্স

সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। অত্যাধুনিক এই যুদ্ধবিমান বিক্রিতে অনুমোদনও দিয়েছে ট্রাম্প প্রশাসন। তবে চুক্তিটি নিয়ে এরই মধ্যে প্রশ্ন উঠেছে। এতে সংবেদনশীল মার্কিন সামরিক প্রযুক্তি চীনের নাগালে চলে যেতে পারে বলে আশঙ্কা মার্কিন কংগ্রেসের কয়েকজন সদস্যের।

এফ-৩৫ বিশ্বের সবচেয়ে আধুনিক যুদ্ধবিমানগুলোর একটি। এতে রয়েছে স্টেলথ প্রযুক্তি। এই প্রযুক্তি শত্রুর রাডার ও নজরদারি ব্যবস্থা এড়িয়ে চলতে সহায়তা করে। বহু বছর ধরে এই যুদ্ধবিমান কেনার চেষ্টা করে আসছিল সৌদি আরব।

তবে এতদিন রিয়াদের কাছে এফ-৩৫ বিক্রিতে অনাগ্রহ দেখিয়েছে ওয়াশিংটন। এর অন্যতম কারণ ইসরায়েল। যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলও এফ-৩৫ ব্যবহার করে। মার্কিন আইনে মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর তুলনায় ইসরায়েলকে সবচেয়ে উন্নত মার্কিন অস্ত্র দেওয়ার নিশ্চয়তা রয়েছে।

সৌদি আরবের কাছে ২৪ বিলিয়ন ডলারের এই অস্ত্র বিক্রির প্রস্তাব এখন কংগ্রেসের পর্যালোচনার মধ্যে রয়েছে। চুক্তিটি পর্যালোচনার জন্য কংগ্রেসের হাতে ৩০ দিন সময় আছে। চাইলে তারা এটি আটকে দেওয়ার উদ্যোগ নিতে পারে। সৌদি আরব যুক্তরাষ্ট্রের অস্ত্রের অন্যতম বড় ক্রেতা।

স্থানীয় সময় বৃহস্পতিবার ইলিনয়ের ডেমোক্র্যাট প্রতিনিধি রাজা কৃষ্ণমূর্তি এই চুক্তির বিরোধিতা করেন। তিনি সতর্ক করে বলেছেন, এর মাধ্যমে আমেরিকার গুরুত্বপূর্ণ সামরিক প্রযুক্তি চীনা কমিউনিস্ট পার্টির নাগালের মধ্যে চলে যেতে পারে।

অন্যান্য ডেমোক্র্যাট আইনপ্রণেতা এবং কয়েকজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাও একই ধরনের উদ্বেগ জানিয়েছেন। তাদের আশঙ্কা, সৌদি আরব দুই দেশের নিরাপত্তা অংশীদারত্বের কারণে এফ-৩৫-এর সংবেদনশীল প্রযুক্তি চীনের সঙ্গে ভাগ করে নিতে পারে।

বৃহস্পতিবার চুক্তির ঘোষণা দিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, এই বিক্রি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তার লক্ষ্য বাস্তবায়নে সহায়তা করবে।

পররাষ্ট্র দপ্তর আরও বলেছে, এই চুক্তি উপসাগরীয় অঞ্চলে রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা একটি ন্যাটোর বাইরের মিত্র দেশের নিরাপত্তা জোরদার করবে।

আরও পড়ুন

সৌদি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুতিদের, মক্কা হামলার অভিযোগ অস্বীকার

১৬ সেপ্টেম্বর ২০২৬

তাদের দাবি, প্রস্তাবিত যুদ্ধবিমান ও সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রির ফলে মধ্যপ্রাচ্যে সামরিক ভারসাম্যে কোনো পরিবর্তন হবে না।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। গত বছরের নভেম্বরে তিনি হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন।

এর আগে গত বছরের মে মাসে সৌদি আরবের রাজধানী রিয়াদেও দুই নেতার বৈঠক হয়। ওই সময় ১৪২ বিলিয়ন ডলারের একটি অস্ত্র চুক্তি হয়। হোয়াইট হাউস তখন এটিকে ইতিহাসের সবচেয়ে বড় প্রতিরক্ষা বিক্রয় চুক্তি বলে উল্লেখ করেছিল।

সৌদি আরবের জন্য প্রস্তাবিত নতুন চুক্তিতে থাকবে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান। বিমানগুলো তৈরি করে মার্কিন অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিন।

চুক্তি বাস্তবায়িত হলে এফ-৩৫ যুদ্ধবিমানের সংখ্যায় সৌদি আরব ইসরায়েলের কাছাকাছি চলে যাবে। বর্তমানে ইসরায়েলের বহরে ৫০টি এফ-৩৫ রয়েছে।

তবে গত মে মাসে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও একটি এফ-৩৫ স্কোয়াড্রন কেনার ঘোষণা দেয়। জেরুজালেম পোস্টের তথ্য অনুযায়ী, নতুন বিমান যুক্ত হলে ইসরায়েলের এফ-৩৫ বহরের আকার বেড়ে ১০০টিতে দাঁড়াবে।

লকহিড মার্টিনের একটি এফ-৩৫এ যুদ্ধবিমানের দাম প্রায় ৮ কোটি ২৫ লাখ ডলার।

এর আগে ২০১৮ সালে সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যার পর রিয়াদের সঙ্গে যুক্তরাষ্ট্রের অস্ত্র চুক্তি নিয়ে কংগ্রেসে প্রশ্ন উঠেছিল।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনও সৌদি আরবকে এফ-৩৫ দেওয়ার বিষয়টি বিবেচনা করেছিল। তবে শর্ত ছিল, সৌদি আরবকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে হবে। শেষ পর্যন্ত সেই কূটনৈতিক উদ্যোগ সফল হয়নি।

এদিকে সৌদি আরব বর্তমানে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতিদের সঙ্গে সংঘাতে জড়িত। পশ্চিম ইয়েমেনের বড় অংশ নিয়ন্ত্রণকারী হুতিরা সম্প্রতি সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর কাছ থেকে লোহিত সাগরের উপকূলের বেশ কিছু এলাকা দখল করেছে।

বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্র সিবিএস নিউজকে জানিয়েছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান হুতিদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে ট্রাম্পের ওপর ব্যক্তিগতভাবে চাপ দিয়েছেন।

তবে সূত্রগুলোর দাবি, ট্রাম্প এখন পর্যন্ত হুতিদের বিরুদ্ধে সরাসরি মার্কিন সামরিক অভিযান চালাতে রাজি হননি।

সূত্র : বিবিসি

সৌদি আরবযুক্তরাষ্ট্রএফ-৩৫ যুদ্ধবিমান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘পুলিশ কিছু পারবে না’- অডিও ভাইরালের পর ওসি প্রত্যাহার

    ‘পুলিশ কিছু পারবে না’- অডিও ভাইরালের পর ওসি প্রত্যাহার

    তালেশ্বর কুমোরপাড়া: মৃৎশিল্পীদের টিকে থাকার লড়াই

    তালেশ্বর কুমোরপাড়া: মৃৎশিল্পীদের টিকে থাকার লড়াই

    জগন্নাথ ভার্সিটি হয়ে গেছে তারেক বিশ্ববিদ্যালয় : পাটওয়ারী

    জগন্নাথ ভার্সিটি হয়ে গেছে তারেক বিশ্ববিদ্যালয় : পাটওয়ারী

    কর্মকর্তাদের জন্য বৈদ্যুতিক গাড়ি কিনতে হবে ৫০ থেকে ৭৫ লাখের মধ্যে

    কর্মকর্তাদের জন্য বৈদ্যুতিক গাড়ি কিনতে হবে ৫০ থেকে ৭৫ লাখের মধ্যে

    নিত্যপণ্যেই অস্বস্তি, কাঁচাবাজার নাগালে

    নিত্যপণ্যেই অস্বস্তি, কাঁচাবাজার নাগালে

    ফেনসিডিল মামলায় দম্পতির যাবজ্জীবন

    ফেনসিডিল মামলায় দম্পতির যাবজ্জীবন

    ৮ মাসে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

    ৮ মাসে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

    বিচারিক কর্মকর্তাকে পদায়ন, অস্বস্তিতে জনপ্রশাসন

    বিচারিক কর্মকর্তাকে পদায়ন, অস্বস্তিতে জনপ্রশাসন

    দণ্ডিত পলাতকদের বিষয়ে সতর্ক করে ত্রিবেদীকে বার্তা

    দণ্ডিত পলাতকদের বিষয়ে সতর্ক করে ত্রিবেদীকে বার্তা

    মালয়েশিয়া যেতে শ্রমিকের ঘাড়ে সেই ৮ লাখের বোঝা

    মালয়েশিয়া যেতে শ্রমিকের ঘাড়ে সেই ৮ লাখের বোঝা

    কেচ্ছার বাইরে, কবিতার ভেতরে

    কেচ্ছার বাইরে, কবিতার ভেতরে

    মাদ্রাসার দরজায় রাষ্ট্রের দায়িত্ব শেষ হয় না

    মাদ্রাসার দরজায় রাষ্ট্রের দায়িত্ব শেষ হয় না

    ফিরল ‘না’ ভোট, বন্ধ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার পথ

    ফিরল ‘না’ ভোট, বন্ধ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার পথ

    প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ইসলামি নীতি

    প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ইসলামি নীতি

    শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনা নৌবাহিনীর দুই জাহাজ

    শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনা নৌবাহিনীর দুই জাহাজ