Agamir Somoy E-Paper
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ বিদায়ের অকৃত্রিম বন্ধু আল-আমিন
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

পুরোনো যন্ত্রপাতির জন্যই ফ্লাইট বিপর্যয়, সামনে বড় বিপদ: মার্কিন পরিবহনমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৫৬
শেয়ার করুন:
পুরোনো যন্ত্রপাতির জন্যই ফ্লাইট বিপর্যয়, সামনে বড় বিপদ: মার্কিন পরিবহনমন্ত্রী

যুক্তরাষ্ট্রের আটলান্টা বিমানবন্দরে বিলম্বিত ও বাতিল হওয়া ফ্লাইটের তথ্য দেখছেন এক যাত্রী। ছবি : রয়টার্স

যুক্তরাষ্ট্রের বিমান চলাচলে পুরোনো নিয়ন্ত্রণব্যবস্থা দ্রুত সংস্কার না করলে দেশজুড়ে আবারও ফ্লাইট চলাচলে বড় ধরনের বিপর্যয় দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন দেশটির পরিবহনমন্ত্রী শন ডাফি।

তিনি বলেছেন, পুরোনো যোগাযোগ সরঞ্জামের ত্রুটির কারণে দেশজুড়ে ফ্লাইট চলাচল বন্ধ রাখতে হয়েছিল। এ ধরনের ঘটনা এড়াতে পুরো ব্যবস্থা আধুনিকায়নে কংগ্রেসকে আরও অর্থ বরাদ্দের আহ্বান জানিয়েছেন তিনি।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের তথ্য অনুযায়ী, নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোর যোগাযোগ ব্যবস্থায় বিভ্রাট দেখা দেওয়ার পর স্থানীয় সময় শুক্রবার বিকেল ৪টার দিকে দেশের সব বিমানবন্দরে ফ্লাইট স্থগিতের নির্দেশ দেয় কেন্দ্রীয় বিমান চলাচল কর্তৃপক্ষ ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)।

পরে রাত ৮টা ১৫ মিনিটে ওই স্থগিতাদেশ তুলে নেয় সংস্থাটি।

এরপরেই হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ডাফি জানিয়েছেন, পুরোনো টেলিযোগাযোগ রাউটার অতিরিক্ত তথ্যের চাপ সামলাতে না পারায় যোগাযোগব্যবস্থায় অসংগতি তৈরি হয়েছিল। এ কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) উড়োজাহাজের উড্ডয়ন বন্ধ রাখে।
মার্কিন পরিবহনমন্ত্রী শন ডাফি। ফাইল ছবি / রয়টার্সসিএনএনের সাংবাদিক ক্রিস্টেন হোমসের এক প্রশ্নের জবাবে ডাফি বলেছেন, ‘মার্কিন জনগণ ও কংগ্রেস আমাদের ব্যবস্থা গড়ে তোলার নির্দেশ না দিলে এ ধরনের ঘটনা আরও ঘটবে। আমি আর অপেক্ষা করতে চাই না।’

তিনি বলেন, ‘পুরোনো যন্ত্রপাতিই বিকল হয়েছিল।’ তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সময় নতুন যে সরঞ্জাম বসানো হয়েছে, সেগুলোতে কোনো সমস্যা হয়নি বলে দাবি করেন তিনি।

ডাফি জানান, বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থা আধুনিকায়নে প্রাথমিক বিনিয়োগ হিসেবে ট্রাম্প ১২৫০ কোটি ডলার বরাদ্দ দিয়েছেন। তবে পুরো ব্যবস্থা সংস্কারের জন্য এ অর্থ যথেষ্ট নয়। এ কাজে প্রেসিডেন্ট ৩০০০ কোটি ডলার চেয়েছেন। আর তার নিজের হিসাবে প্রয়োজন ৫০০০ কোটি ডলার। বাকি অর্থের জোগান দিতে কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

ডাফি বলেন, ‘যে বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থা ঠিকমতো কাজ করে, তার চেয়ে গুরুত্বপূর্ণ আর কী হতে পারে?’ বছরের পর বছর ধরে যন্ত্রপাতির ত্রুটি এবং সংস্কারের উদ্যোগের কথা উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, ব্যবস্থা ঠিক করতে কংগ্রেস আর কত দিন অপেক্ষা করবে।

দেশজুড়ে ফ্লাইট চলাচল বন্ধের জন্য বেসরকারি বিমান সংস্থাগুলোকে দায়ী করেননি পরিবহনমন্ত্রী। বরং এফএএ ও বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থার ত্রুটিকেই এর জন্য দায়ী করেছেন তিনি। ডাফি বলেন, ‘এটি বিমান সংস্থাগুলোর দোষ নয়।’ যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে এফএএ বিমান সংস্থাগুলোর সঙ্গে কাজ করছে বলেও জানান তিনি। সংস্থার ব্যর্থতার দায় নিতে তিনি প্রস্তুত বলেও উল্লেখ করেন।

আরও পড়ুন

চার ঘণ্টা পর স্বাভাবিক হলো যুক্তরাষ্ট্রের ফ্লাইট চলাচল

১৪ নভেম্বর ২০২৬

সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী মার্কওয়েন মুলিনও পুরোনো ব্যবস্থার সঙ্গে নতুন প্রযুক্তি যুক্ত করার বিষয়টি তুলে ধরেন। তার ভাষ্য, এফএএ পুরোনো ব্যবস্থায় নতুন প্রযুক্তি ও সরঞ্জাম যুক্ত করতে গিয়ে এমন পরিস্থিতি তৈরি করেছে, যা পুরোনো অবকাঠামো সামাল দিতে পারেনি। নতুন প্রযুক্তির চাপেই ব্যবস্থায় বড় ধরনের বিপর্যয় ঘটে থাকতে পারে বলে মনে করছেন তিনি।

এফএএর সংস্কারকাজে ব্যবহৃত সফটওয়্যার প্যাচগুলোর ব্যর্থতার কথা উল্লেখ করে মুলিন বলেন, পুরো ব্যবস্থাই নতুন করে ঢেলে সাজানো প্রয়োজন।

এ ধরনের বিপর্যয় আবার ঘটবে কি না, জানতে চাইলে ডাফি বলেন, ঠিক একই ঘটনা আবার ঘটবে কি না, তা তিনি জানেন না। তবে পুরোনো প্রযুক্তির কারণে সব ধরনের সম্ভাব্য বিপর্যয় আগাম ঠেকানো সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। নিউইয়র্কে জাতিসংঘের বিশ্বনেতাদের সফরের সময় এবং নিউয়ার্ক বিমানবন্দরেও একই ধরনের সমস্যা হয়েছিল বলে জানান ডাফি। নিউয়ার্কে দুবার এমন ঘটনা ঘটেছে বলেও উল্লেখ করেন তিনি।

দেশজুড়ে ফ্লাইট চলাচল বন্ধ রাখার নির্দেশ প্রায় চার ঘণ্টা পর তুলে নেওয়া হয়। এ সময় হাজার হাজার ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর বিভিন্ন বিমান সংস্থা ধীরে ধীরে ফ্লাইট চালুর কথা জানায়। তবে বিপর্যয়ের প্রভাব সপ্তাহান্ত পর্যন্ত থাকতে পারে বলে সতর্ক করেছে কয়েকটি সংস্থা।

ডেল্টা এয়ারলাইনস জানিয়েছে, তাদের নির্ধারিত সব ফ্লাইট আবার চালু হয়েছে। ইউনাইটেড এয়ারলাইনসও কার্যক্রম শুরু করেছে। তবে শুক্রবার রাতের কিছু ফ্লাইটসহ শনিবারও বিঘ্ন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। ফ্রন্টিয়ার এয়ারলাইনস স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনার চেষ্টা করছে। অন্যদিকে জেটব্লু শুক্রবারের বাকি ফ্লাইটগুলো বাতিল করেছে এবং শনিবারও বিঘ্ন চলতে পারে বলে জানিয়েছে।

সূত্র : সিএনএন ও আলজাজিরা 



যুক্তরাষ্ট্রে ফ্লাইট বিপর্যয়ফ্লাইট বাতিলমার্কিন পরিবহনমন্ত্রী শন ডাফি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

    গোপালগঞ্জে এক দুর্ঘটনা থেকে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি এমপির গাড়িও আক্রান্ত

    গোপালগঞ্জে এক দুর্ঘটনা থেকে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি এমপির গাড়িও আক্রান্ত

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    গাড়ি থাকে ঘরে, মাসে মাসে মেরামত খরচ পকেটে

    গাড়ি থাকে ঘরে, মাসে মাসে মেরামত খরচ পকেটে

    মাধবপুরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

    মাধবপুরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার