Agamir Somoy E-Paper
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের কল্যাণই রেজাউলের ব্রত
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

ট্রাম্পের ট্রুথ সোশ্যালের পোস্ট আগে পেতে এক লাখ মার্কিন ডলারের ফি

রয়টার্স
agamir somoy
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৫:১৩
ট্রাম্পের ট্রুথ সোশ্যালের পোস্ট আগে পেতে এক লাখ মার্কিন ডলারের ফি

ট্রুথ সোশ্যালে দেওয়া ডোনাল্ড ট্রাম্পের পোস্ট অন্যদের আগে পেতে এক লাখ মার্কিন ডলার ফি প্রস্তাব করেছে ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ। ছবি: রয়টার্স

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পোস্ট অন্যদের আগে পাওয়ার সুবিধা দিতে ওয়াল স্ট্রিটের বিনিয়োগকারী ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে মাসে এক লাখ মার্কিন ডলার পর্যন্ত ফি চেয়েছে প্রতিষ্ঠানটি। বিষয়টি নিয়ে অবগত একাধিক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদন বলছে, সাম্প্রতিক সপ্তাহগুলোয় আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে তিন বছরের চুক্তির শর্তে মাসিক ৬০ হাজার ডলারের একটি ছাড়মূল্যের প্রস্তাবও দিয়েছে ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ। এমনকি ট্রুথ এপিআই নামে একটি তথ্যসেবা চালুর ঘোষণাও দিয়েছে প্রতিষ্ঠানটি। লাইসেন্সভিত্তিক সেবার মাধ্যমে তাদের প্ল্যাটফর্মের সবচেয়ে প্রভাবশালী ১০টি অ্যাকাউন্টের পোস্ট সাধারণ ব্যবহারকারীদের আগেই পৌঁছে দেওয়া হবে নিবন্ধিত গ্রাহকদের কাছে। তবে এই সেবার মূল্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপের তথ্য লাইসেন্সিং ব্যবসায় প্রথম পদক্ষেপ এটি। নতুন আয়ের উৎস হিসেবে উদ্যোগটি নেওয়া হলেও বিষয়টি নিয়ে ডেমোক্র্যাট নেতাদের মধ্যে দেখা দিয়েছে তীব্র সমালোচনা।

মার্কিন সিনেটের অর্থবিষয়ক কমিটিতে ডেমোক্র্যাট দলের শীর্ষ সদস্য রন ওয়াইডেনের দাবি, এই উদ্যোগের মাধ্যমে আর্থিকভাবে লাভবান হবে ট্রাম্প পরিবার এবং আরও ধনী করে তুলবে ওয়াল স্ট্রিটের ব্যবসায়ীদের। এ বিষয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

প্রতিবেদন বলছে, ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট প্রায়ই যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে বড় ধরনের প্রভাব ফেলে। তাই দ্রুত তথ্য পাওয়ার সক্ষমতা অনেক বিনিয়োগ প্রতিষ্ঠান, হেজ তহবিল ও আর্থিক প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ।

উদাহরণ হিসেবে রয়টার্স জানিয়েছে, ২০২৫ সালের ৯ এপ্রিল ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন শুল্কের একটি বড় অংশ ৯০ দিনের জন্য স্থগিত রাখার ঘোষণা দেওয়ার পর দ্রুত ঊর্ধ্বমুখী হয়েছিল ওয়াল স্ট্রিটের প্রধান সূচকগুলো।

সূত্রগুলোর দাবি, দ্রুতগতির শেয়ার লেনদেনকারী প্রতিষ্ঠানের জন্য এই সেবা বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে পারে। কারণ মাত্র কয়েক মিলিসেকেন্ড আগে তথ্য পাওয়ার সুবিধাই বড় লেনদেনে কয়েক লাখ ডলার অতিরিক্ত মুনাফা এনে দিতে পারে।

এদিকে ট্রাম্পের প্রতিষ্ঠান জানিয়েছে, নতুন সেবায় সার্বক্ষণিক পর্যবেক্ষণ থাকবে প্রভাবশালী অ্যাকাউন্টের পোস্ট। পাশাপাশি থাকবে ২০২২ সাল থেকে প্রকাশিত পোস্টগুলোর সংরক্ষিত তথ্যও। আগামী ১ আগস্ট সেবাটি চালু হওয়ার আগেই কিছু গ্রাহক যুক্ত হয়েছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি। তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।

প্ল্যাটফর্মটির সবচেয়ে অনুসরণ করা অ্যাকাউন্টের তালিকায় রয়েছে ডোনাল্ড ট্রাম্প, তার ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ও এরিক ট্রাম্প এবং তার ঘনিষ্ঠ সমর্থকদের কয়েকজন।

নিয়ন্ত্রক সংস্থায় জমা দেওয়া নথি অনুযায়ী, ডোনাল্ড জে. ট্রাম্প রিভোকেবল ট্রাস্টের মালিকানায় প্রতিষ্ঠানটির প্রায় ১১ কোটি ৪৭ লাখ ৫০ হাজার শেয়ার রয়েছে, যা মোট শেয়ারের প্রায় ৪১ শতাংশ। ট্রাম্পের সন্তানরা এই ট্রাস্ট পরিচালনা করলেও এর আর্থিক সুবিধাভোগী ট্রাম্প নিজেই।

সমালোচকদের অভিযোগ, ট্রাম্প ও তার পরিবার প্রশাসনের নীতিগত সিদ্ধান্ত থেকে আর্থিক সুবিধা নেওয়ার চেষ্টা করছেন। সর্বশেষ আর্থিক বিবরণীতে ট্রাম্প জানিয়েছেন, গত বছর ক্রিপ্টোকারেন্সি থেকে ১৪০ কোটিরও বেশি ডলার আয় করেছে তার পরিবার। সমালোচকদের দাবি, প্রশাসনের নীতিগত সিদ্ধান্তে ডিজিটাল সম্পদ থেকে এই আয় বেড়েছে।

এদিকে চলতি বছরে ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপের শেয়ারের দাম কমেছে প্রায় ২৭ শতাংশ। শুক্রবার লেনদেন শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের মূল্য ছিল ৯ দশমিক ৬৬ ডলার। এতে প্রতিষ্ঠানটির বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ২৭০ কোটি মার্কিন ডলারে।

যুক্তরাষ্ট্রট্রাম্পফিসোশ্যাল মিডিয়া
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    জব্দ আলামতে পাওয়া গেল  সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    জব্দ আলামতে পাওয়া গেল সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর

    পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    ‘কাল থাকব কি না জানি না’ বলার ৪ দিন পরেই চিরবিদায় নানা পাটেকরের

    ‘কাল থাকব কি না জানি না’ বলার ৪ দিন পরেই চিরবিদায় নানা পাটেকরের

    নিকাব পরা ছাত্রীকে ‘সন্ত্রাসী’ আখ্যা, ঢাবি শিক্ষিকাকে দায়িত্ব থেকে অব্যাহতি

    নিকাব পরা ছাত্রীকে ‘সন্ত্রাসী’ আখ্যা, ঢাবি শিক্ষিকাকে দায়িত্ব থেকে অব্যাহতি