Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
ভাড়া নয়, ভালোবাসায় তুষ্ট কমলেশ
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

‘হেডসে’ ট্রাম্প-‘টেইলসে’ আমেরিকা, ১ ডলারের নতুন কয়েন যুক্তরাষ্ট্রে

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৫৬
‘হেডসে’ ট্রাম্প-‘টেইলসে’ আমেরিকা, ১ ডলারের নতুন কয়েন যুক্তরাষ্ট্রে

সংগৃহীত ছবি

আমেরিকার ২৫০তম জন্মবার্ষিকী উদ্‌যাপনে এবার মুদ্রায় জায়গা করে নিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের নতুন ১ ডলারের বিশেষ মুদ্রার এক পাশে রয়েছে ট্রাম্পের মুখচ্ছবি, অন্য পাশে দেশটির ‘গ্রেট সিল’। মুদ্রাটি বুধবার থেকে বাজারে ছেড়েছে ইউএস মিন্ট (যুক্তরাষ্ট্রের টাঁকশাল)। তবে জীবিত প্রেসিডেন্টের ছবি মার্কিন মুদ্রায় ব্যবহারে আইনি নিষেধাজ্ঞা থাকায় নতুন এই মুদ্রা নিয়ে ইতিমধ্যেই সমালোচনা শুরু হয়েছে।

কয়েনটির নকশায় এক পাশে ‘হেডস’ হিসেবে ট্রাম্পের মুখ এবং অন্য পাশে ‘টেইলস’ হিসেবে যুক্তরাষ্ট্রের গ্রেট সিল রাখা হয়েছে। এ নকশা চলতি বছর অনুমোদন দিয়েছে ইউএস কমিশন অব ফাইন আর্টসের সদস্যরা। ওই কমিশনের সদস্যদের নিয়োগ দিয়েছেন ট্রাম্প। অতীতে প্রেসিডেন্ট বলেছিলেন, একটি কয়েনে নিজের মুখ বসানোর ধারণাটি ‘খুবই অস্বাভাবিক’। তবে একই সঙ্গে তিনি বলেছিলেন, এ জন্য তিনি ‘সম্মানিত’ বোধ করছেন।

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এ ধরনের বেশ কিছু নামকরণ বা নাম যুক্ত করার উদ্যোগ দেখা গেছে, যেগুলোর কয়েকটি মামলা-মোকদ্দমায় জড়িয়ে পড়েছে। এর মধ্যে রয়েছে কেনেডি সেন্টার এবং ইউএস ইনস্টিটিউট অব পিসের সঙ্গে ট্রাম্পের নাম যুক্ত করার উদ্যোগ। ইতিহাসে এবং ওয়াশিংটন ডিসিতে নিজের ছাপ রেখে যেতে কাজ করছেন ট্রাম্প।

কয়েনগুলো বৈধ মুদ্রা হিসেবে ব্যবহার করা যাবে। তবে এগুলো নিয়ে কিছু সমালোচনাও হয়েছে। বিশেষ করে ফেডারেল আইনে জীবিত কোনো প্রেসিডেন্টের ছবি যুক্তরাষ্ট্রের মুদ্রায় ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে। তবে কিছু ক্ষেত্রে বিশেষ ধরনের কয়েন তৈরি ও বাজারে ছাড়ার অনুমোদন দেওয়ার ক্ষমতা অর্থমন্ত্রীর রয়েছে।

আরও পড়ুন

ডলারের ওপর ‘আঘাত হানতে’ ইরাককে নিজ মুদ্রা ব্যবহারের আহ্বান ইরানের

২১ আগস্ট ২০২৬

ইউএস মিন্ট তাদের ওয়েবসাইটে লিখেছে, ‘২৫০ বছরের মহান আমেরিকান ঐতিহ্যকে সম্মান জানাতে’ কয়েনগুলো তৈরি করা হয়েছে। ট্রাম্পের মুখের ওপরের দিকে একটি বাঁকানো অংশে লেখা রয়েছে ‘লিবার্টি’ এবং নিচে লেখা ‘১৭৭৬-২০২৬’।

কয়েনটির অপর পাশে রয়েছে যুক্তরাষ্ট্রের গ্রেট সিল। সেখানে একটি বাল্ড ঈগলের এক পায়ের নখরে রয়েছে তীর এবং অন্যটিতে জলপাইয়ের শাখা। তার ঠোঁটে ধরা একটি ফিতায় লাতিনে লেখা রয়েছে ‘ই প্লাইবার্স ইউনাম’, যার অর্থ ‘অনেকের মধ্য থেকে এক’।

২৫টি কয়েনের একটি রোলের দাম ৬১ ডলার। আর ১০০টি কয়েনের একটি ব্যাগের দাম ১৫৪ দশমিক ৫০ ডলার। ইউএস মিন্ট জানিয়েছে, তারা রোল ও ব্যাগের মধ্যে এলোমেলোভাবে কিছু বিশেষ সংস্করণের কয়েন লুকিয়ে রেখেছে। এসব কয়েনে ‘জুলাই ফোর্থ’ লেখা থাকবে, কারণ যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের বার্ষিকী ওই দিনেই এগুলো তৈরি করা হয়েছিল।

আপাতত প্রতিটি পরিবার সর্বোচ্চ দুটি অর্ডার দিতে পারবে। ইউএস মিন্টের ওয়েবসাইটে বুধবার রাতে বলা হয়, ‘এই পণ্যটি এখন অর্ডার করা যাচ্ছে, তবে বর্তমানে এটি মজুদ নেই। অতিরিক্ত মজুদ তৈরি করা হচ্ছে।’

সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস

ডোনাল্ড ট্রাম্পডলারযুক্তরাষ্ট্র
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    সরকার পেল ২ লাখ, বন কর্তাদের ঘুষ ২৩ লাখ

    সরকার পেল ২ লাখ, বন কর্তাদের ঘুষ ২৩ লাখ

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ২৩:০৪

    চাপে তিন মন্ত্রণালয়

    চাপে তিন মন্ত্রণালয়

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭

    এনসিপির ছাত্রসংগঠন ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতির পদত্যাগ

    এনসিপির ছাত্রসংগঠন ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতির পদত্যাগ

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩২

    লাম্পি স্কিনে বিপর্যস্ত ঈশ্বরদী, দেড় মাসে আড়াই শতাধিক গরুর মৃত্যু

    লাম্পি স্কিনে বিপর্যস্ত ঈশ্বরদী, দেড় মাসে আড়াই শতাধিক গরুর মৃত্যু

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮

    জ্বালানি সংকটের কারণ জানালেন প্রধানমন্ত্রী, দেখালেন সমাধানের পথ

    জ্বালানি সংকটের কারণ জানালেন প্রধানমন্ত্রী, দেখালেন সমাধানের পথ

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৮

    ইউক্রেন ইস্যুতে পুতিনের সঙ্গে ফের বৈঠকে বসতে চান ট্রাম্প, দিলেন যে শর্ত

    ইউক্রেন ইস্যুতে পুতিনের সঙ্গে ফের বৈঠকে বসতে চান ট্রাম্প, দিলেন যে শর্ত

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬

    ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা না চাইলে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা

    ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা না চাইলে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ২৩:২০

    রামপাল বিদ্যুৎকেন্দ্রে অর্থায়নে আন্তর্জাতিক নির্দেশনা লঙ্ঘনের অভিযোগ বার্কলিসের বিরুদ্ধে

    রামপাল বিদ্যুৎকেন্দ্রে অর্থায়নে আন্তর্জাতিক নির্দেশনা লঙ্ঘনের অভিযোগ বার্কলিসের বিরুদ্ধে

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫

    সাবেক দুই সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিশ

    সাবেক দুই সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিশ

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৯

    ভাড়া নয়, ভালোবাসায় তুষ্ট কমলেশ

    ভাড়া নয়, ভালোবাসায় তুষ্ট কমলেশ

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪

    বেশি দামে এলএনজি কিনছে সরকার

    বেশি দামে এলএনজি কিনছে সরকার

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২

    নাচে সফল হব এটি তো কল্পনাই করিনি

    নাচে সফল হব এটি তো কল্পনাই করিনি

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২

    ইরানের বিয়ে বাড়িতে মার্কিন হামলা সম্পর্কে কী জানা যাচ্ছে

    ইরানের বিয়ে বাড়িতে মার্কিন হামলা সম্পর্কে কী জানা যাচ্ছে

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩

    জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প

    জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩

    বিষ ও আগুনে বিপন্ন সুন্দরবন

    বিষ ও আগুনে বিপন্ন সুন্দরবন

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২

    advertiseadvertise