Agamir Somoy E-Paper
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
রুবেলের উদ্যোগে ১৩০০ মানুষের কর্মসংস্থান
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

কোরিয়ায় কূটনীতির নতুন মোড়

মহড়া কমিয়ে কিমের সঙ্গে নতুন যোগাযোগে ট্রাম্প

হারিসুল ইসলাম সজীব, নিউইয়র্ক থেকে
agamir somoy
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ১৯:৪০
মহড়া কমিয়ে কিমের সঙ্গে নতুন যোগাযোগে ট্রাম্প

ট্রাম্প জানিয়েছেন, কিম তার সাম্প্রতিক যোগাযোগের প্রস্তাবের জবাব দিয়েছেন।

দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া কমানোর নির্দেশ দেওয়ার পর উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গে নতুন করে যোগাযোগের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প জানিয়েছেন, কিম তার সাম্প্রতিক যোগাযোগের প্রস্তাবের জবাব দিয়েছেন।

সোমবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, কিমের সঙ্গে তার সম্পর্ক ভালো। তবে কিমের জবাবের বিস্তারিত কিংবা ভবিষ্যৎ বৈঠকের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি তিনি।

রোববার দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া উল্লেখযোগ্যভাবে কমানোর নির্দেশ দেন ট্রাম্প। তার দাবি, এসব মহড়া ব্যয়বহুল এবং উত্তর কোরিয়ার প্রতি অপ্রয়োজনীয়ভাবে বৈরী বার্তা পাঠায়।
ট্রাম্পের এই সিদ্ধান্ত আসে বার্ষিক ‘উলচি ফ্রিডম শিল্ড’ মহড়া শুরুর ঠিক আগে। ফলে ওয়াশিংটনের পদক্ষেপকে পিয়ংইয়ংয়ের সঙ্গে নতুন করে কূটনৈতিক যোগাযোগের সম্ভাব্য উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

দক্ষিণ কোরিয়ায় উদ্বেগ

মহড়া কমানোর সিদ্ধান্তে দক্ষিণ কোরিয়ায় সামরিক প্রস্তুতি ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে একই সময়ে সিউল যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে নতুন করে সংলাপের সম্ভাবনাকে ইতিবাচকভাবে দেখছে।

বিশ্লেষকদের মতে, ট্রাম্প-কিম যোগাযোগ পুনরায় শুরু হলে কোরীয় উপদ্বীপে উত্তেজনা কমানোর সুযোগ তৈরি হতে পারে। তবে সামরিক মহড়া কমানোর বিনিময়ে উত্তর কোরিয়ার কাছ থেকে কোনো বাস্তব পদক্ষেপ আদায় করা সম্ভব হবে কি না, সেটিই এখন বড় প্রশ্ন।

কূটনীতিতে নতুন মোড়?

ট্রাম্পের প্রথম মেয়াদে কিমের সঙ্গে তিনটি ঐতিহাসিক বৈঠক হয়েছিল। দ্বিতীয় মেয়াদে এখনো তাদের মুখোমুখি বৈঠক হয়নি। এবার কিমের পক্ষ থেকে জবাব পাওয়ার ট্রাম্পের দাবি নতুন করে সেই কূটনৈতিক অধ্যায় ফিরিয়ে আনার সম্ভাবনা তৈরি করেছে।

তবে আপাতত কোনো বৈঠকের সময়সূচি বা আলোচনার কাঠামো ঘোষণা হয়নি। ফলে কিমের জবাবকে সম্ভাব্য কূটনৈতিক অগ্রগতি হিসেবে দেখা হলেও, এটি এখনো কোনো চূড়ান্ত সমঝোতার ইঙ্গিত নয়।

কোরীয় উপদ্বীপে এখন  আসল নজর ট্রাম্প-কিম যোগাযোগ কতদূর এগোয় এবং এর প্রভাব যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া সামরিক জোটে কতটা পড়ে।

যুক্তরাষ্ট্রউত্তর েকোরিয়াডোনাল্ড ট্রাম্পকিম জং
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?

    কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, গাড়ি ভাঙচুর

    কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, গাড়ি ভাঙচুর

    সালমানের বন্ধুর ছেলে ‘দেখতে সালমানের মতো’

    সালমানের বন্ধুর ছেলে ‘দেখতে সালমানের মতো’

    আ. লীগের দুই পক্ষকে নিয়ে টানাটানি বিএনপির দুই এমপির

    আ. লীগের দুই পক্ষকে নিয়ে টানাটানি বিএনপির দুই এমপির

    ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২৫২ টাকা

    ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২৫২ টাকা

    রিমান্ড শেষে আখতারুজ্জামান আদালতে, আটক রাখার আবেদন

    রিমান্ড শেষে আখতারুজ্জামান আদালতে, আটক রাখার আবেদন

    উত্থানের পর অস্বস্তির বৃত্তে জামায়াত

    উত্থানের পর অস্বস্তির বৃত্তে জামায়াত

    শাহজালালে দুই বিমানকর্মীর জুতায় ১৬ কোটি টাকার স্বর্ণ

    শাহজালালে দুই বিমানকর্মীর জুতায় ১৬ কোটি টাকার স্বর্ণ