যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে ইরান: ট্রাম্প
আগামীর সময় ডেস্ক

ডোনাল্ড ট্রাম্প— রয়টার্স
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে তেলের দাম বাড়াতে ইরান সব ধরনের চেষ্টা চালাচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে তেলের দাম বাড়াতে ইরান তাদের সর্বোচ্চ চেষ্টা করছে।’
তার ভাষ্য, ‘তারা ভুয়া হামলা, মাইন ও এ ধরনের নানা ঘটনা সাজিয়ে তুলছে। কারণ, সংঘাত শুরুর আগের সময়ের তুলনায় এখন হরমুজ প্রণালি দিয়ে বেশি তেল পরিবহন হচ্ছে।’
ইরানকে ‘একটি সত্যিকারের অশুভ শাসনব্যবস্থা’ আখ্যা দিয়ে ট্রাম্প বললেন, ‘আমি শুধু আশা করতে পারি, মার্কিন জনগণ ও বিশ্ব বুঝতে পারবে তারা কতটা অশুভ।’
পোস্টের শেষে ট্রাম্প লেখেন, ‘ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না।’
এক্সে দেওয়া এক পোস্টে আলী আবদুল্লাহি বলেছেন, ‘শত্রুকে বিধ্বংসী ও চূড়ান্ত জবাব দিতে আমরা প্রস্তুত।’
অন্যদিকে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজায়ি সতর্ক করে বলেছেন, আবার সরাসরি যুদ্ধ শুরু হলে উপসাগরীয় অঞ্চলের তেল স্থাপনা ও সমুদ্রতলের যোগাযোগ ক্যাবল লক্ষ্যবস্তু করবে তেহরান।
রেজায়ি আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির স্থাপনা ও ডেটা সেন্টারেও হামলা চালানো হবে।
সূত্র: আলজাজিরা




