Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের পরমবন্ধু রায়হান
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

‘লেক অন্টারিও’র নাম বদলে ‘লেক আমেরিকা’ করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ১১:২৪
‘লেক অন্টারিও’র নাম বদলে ‘লেক আমেরিকা’ করলেন ট্রাম্প

ছবি: রয়টার্স

কানাডায় চলমান বাণিজ্যযুদ্ধের মধ্যে নতুন করে আগুনে ঘি ঢাললেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের সীমান্তবর্তী ‘লেক অন্টারিওর’ নাম বদলে ‘লেক আমেরিকা’ করেছেন তিনি।

বৃহস্পতিবার ওভাল অফিসে এক সংবাদ সম্মেলনে নাম পরিবর্তনের নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প। তিনি সাংবাদিকদের জানিয়েছেন, নাম পরিবর্তনের আদেশটি ‘অবিলম্বে কার্যকর’ হবে।

লেকের নাম পরিবর্তনের মাধ্যমে তিনি কানাডাকে কী বার্তা দিতে চাইছেন— এমন প্রশ্নের জবাবে ট্রাম্প দাবি করেন, কানাডা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রকে ‘ঠকাচ্ছে’।

তিনি বলেছেন, ‘আসলে ওরা আমাদের সঙ্গে ভালো ব্যবহার করেনি। কানাডার কর্মকর্তারা আমাদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে। ওরা জঘন্য লোক।’

‘লেকের নাম পরিবর্তনের বিষয় নিয়ে আমি আসলে অনেক দিন ধরেই ভাবছি’, যোগ করেন ট্রাম্প।

তবে ট্রাম্পের এই আদেশের পরপরই এক্স পোস্টে এটি প্রত্যাখ্যান করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তিনি লিখেছেন, ‘আমরা জানি, আমেরিকা বদলে যাচ্ছে। তাদের বাণিজ্য সম্পর্ক, পররাষ্ট্রনীতি, জাতীয় স্মৃতিস্তম্ভ, এমনকি জলভৌগোলিক নামও বদলাচ্ছে।’ তবে কানাডাবাসী একে লেক অন্টারিও বলে ডাকত এবং সেই নামেই ডাকবে বলে উল্লেখ করেন কার্নি।

গত সপ্তাহে দুই দেশের মধ্যে বাণিজ্য আলোচনা ব্যর্থ হওয়ার পর কানাডার বিভিন্ন পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। ওই সময়ে ওয়াশিংটন ডিসিতে তিন দিন ধরে আলোচনা করেও চূড়ান্ত কোনো বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে পারেননি দুই দেশের বাণিজ্য প্রতিনিধিরা। এর পরপরই কানাডার প্রায় ২ হাজার কোটি ডলার সমমূল্যের পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।

জবাবে যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেয় কানাডা। যুক্তরাষ্ট্রের প্রায় ২ হাজার কোটি মার্কিন ডলারের পণ্যের ওপর এসব শুল্ক কার্যকর হবে। এর মধ্যে ইস্পাত, আসবাবপত্র, তাজা টুনা মাছ ও তুলার টি-শার্টের মতো পণ্য রয়েছে। পাল্টাপাল্টি এই বাণিজ্যযুদ্ধের মধ্যেই দুই দেশের সীমান্তবর্তী লেকটির নাম পাল্টে নির্বাহী আদেশে সই করলেন ট্রাম্প।

কানাডার সবচেয়ে জনবহুল প্রদেশ অন্টারিও এবং অন্টারিও লেকের নাম এক হলেও লেকটির নাম এসেছে হুরন আদিবাসীদের ব্যবহৃত ‘ওনিয়াতারিও’ শব্দ থেকে। ওনিয়াতারিওর অর্থ ‘ঝলমলে পানির হ্রদ’। ১৮৬৭ সালে প্রতিষ্ঠিত প্রদেশটির নামকরণ করা হয় এই হ্রদের নামে। প্রধানমন্ত্রী কার্নি জানান, লেক অন্টারিওর নামটি ৪০০ বছরেরও বেশি পুরনো।

ট্রাম্প নাম পরিবর্তন করলেও সেটি মেনে নিতে বাধ্য না কানাডা। লেকটি দুই দেশের সীমান্তে অবস্থিত এবং সীমান্ত লেকের মাঝখানে অবস্থিত।

এর আগে মেক্সিকো উপসাগরের নাম বদলে দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। ২০২৫ সালে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা নিয়েই ‘গালফ অব মেক্সিকো’-এর নাম বদলে ‘গালফ অব আমেরিকা’ করেছিলেন তিনি। যদিও যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠার অনেক আগে থেকে উপসাগরটি ‘গালফ অব মেক্সিকো’ বলে পরিচিত। প্রায় ৫০০ বছর ধরে মানচিত্রকার ও বিভিন্ন দেশ উপসাগরটিকে ‘গালফ অব মেক্সিকো’ বলেই ডাকে।

যুক্তরাষ্ট্রকানাডাবাণিজ্য
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

    সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

    সালমানের ‘মাতৃভূমি’ নিয়ে ধ্রুব রাঠির বিস্ফোরক দাবি

    সালমানের ‘মাতৃভূমি’ নিয়ে ধ্রুব রাঠির বিস্ফোরক দাবি