Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

ডোনাল্ড ট্রাম্পকে ‘লুজার’ বললেন বাইডেন

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১৬:৪৪
ডোনাল্ড ট্রাম্পকে ‘লুজার’ বললেন বাইডেন

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন- গেটি ইমেজ

ডোনাল্ড ট্রাম্পকে ‘লুজার’ বলে কটাক্ষ করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। একই সঙ্গে তিনি তার বিরুদ্ধে আত্মমুগ্ধতা, অহংকার এবং নির্লজ্জ ও প্রকাশ্য দুর্নীতির অভিযোগ এনেছেন।

গত শনিবার মেরিল্যান্ড ডেমোক্রেটিক পার্টির একটি ক্যাসিনোতে আয়োজিত গালা অনুষ্ঠানে ট্রাম্পের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়েন বাইডেন।

আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে দলটির প্রার্থীরা এখন নির্বাচনী প্রচারণায় ব্যস্ত। অনুষ্ঠানে ন্যাটো জোটকে ইচ্ছাকৃতভাবে বিকৃত ও ধ্বংস করার জন্য ট্রাম্পের তীব্র সমালোচনা করেন বাইডেন।

সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট স্মৃতিচারণ করে বলেছেন, ট্রাম্প নিজের বলরুম তৈরির জন্য হোয়াইট হাউজের পূর্ব অংশ ভেঙে ফেলেছিলেন। কেনেডি সেন্টারে নিজের নাম বসিয়েছিলেন। নিজের সম্মানে একটি তোরণ নির্মাণের পরিকল্পনা করেছিলেন। এমনকি লিংকন মেমোরিয়ালের রিফ্লেক্টিং পুল মেরামতের জন্য নিজস্ব পুলের লোক নিয়োগ করেছিলেন। বাইডেন ব্যঙ্গ করে বললেন, ‘বাহ, কী এক লুজার!’

বাইডেন মূলত ট্রাম্পের নেওয়া লিংকন মেমোরিয়াল পুলের ১৪ মিলিয়ন ডলারের একটি প্রকল্পের কথা উল্লেখ করছিলেন, যা মেরামতের পরপরই শেওলা জমে নষ্ট হয়ে যায়। কোনো ধরনের টেন্ডার ছাড়া প্রকল্পের কাজটি তাড়াহুড়ো করে একটি প্রতিষ্ঠানকে দেওয়া হয়। প্রতিষ্ঠানটি আগে ট্রাম্পের গলফ ক্লাবের পুলে কাজ করেছিল।

সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনকে ইতিহাসের যেকোনো প্রশাসনের চেয়ে বড় মাপের দুর্নীতিবাজ বলে অভিযোগ করেছেন। তিনি দাবি করেন, হোয়াইট হাউজে ফেরার পর থেকে ট্রাম্প শত শত কোটি ডলার কামিয়েছেন।

এর পাশাপাশি, ৬ জানুয়ারির ক্যাপিটল হিল দাঙ্গায় ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়ার পরিকল্পনা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বাইডেন। তার মতে, ক্ষতিপূরণ দেওয়ার বদলে এই মানুষদের লম্বা সময়ের জন্য জেলে পাঠানো উচিত।

প্রেসিডেন্টকে লুজার বলে কটাক্ষ করলেও, ২০২৪ সালের জুনের সেই নির্বাচনী বিতর্কে ট্রাম্পের বিরুদ্ধে বাইডেনের পারফরম্যান্স নিয়েই বিশ্ব জুড়ে ব্যাপক হাসাহাসি হয়েছিল। সে সময় বাইডেনের বয়স এবং শারীরিক সক্ষমতা নিয়ে জনগণের মধ্যে আগে থেকেই উদ্বেগ ছিল। আর বিতর্কের দিন তাকে বেশ বিভ্রান্ত দেখাচ্ছিল। তিনি কয়েকবার নিজের বক্তব্যের খেই হারিয়ে ফেলেছিলেন।

সেই বিতর্কের মাত্র কয়েক দিন পরই ডেমোক্রেটিক কংগ্রেস সদস্যরা প্রকাশ্যেই তাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর অনুরোধ করতে শুরু করেন। শেষ পর্যন্ত বাইডেন পরের মাসে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে সমর্থন দেন। পরে নির্বাচনে ট্রাম্পের কাছে পরাজিত হন কমলা।

জো বাইডেনডোনাল্ড ট্রাম্প
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর