ডোনাল্ড ট্রাম্পকে ‘লুজার’ বলে কটাক্ষ করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। একই সঙ্গে তিনি তার বিরুদ্ধে আত্মমুগ্ধতা, অহংকার এবং নির্লজ্জ ও প্রকাশ্য দুর্নীতির অভিযোগ এনেছেন। গত শনিবার মেরিল্যান্ড ডেমোক্রেটিক পার্টির একটি ক্যাসিনোতে আয়োজিত গালা অনুষ্ঠানে ট্রাম্পের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়েন বাইডেন। আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে দলটির প্রার্থীরা এখন নির্বাচনী প্রচারণায় ব্যস্ত। অনুষ্ঠানে ন্যাটো জোটকে ইচ্ছাকৃতভাবে বিকৃত ও ধ্বংস করার জন্য ট্রাম্পের তীব্র সমালোচনা করেন বাইডেন। সাব...