Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারে ছুটে চলেন আলাউদ্দিন
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্র-ইরানের সমস্যা রাতারাতি মিটবে না

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ১১:৩৫
যুক্তরাষ্ট্র-ইরানের সমস্যা রাতারাতি মিটবে না

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ফাইল ছবি

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে অবশ্যই অনেক অবিশ্বাস রয়েছে বলে মন্তব্য করে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, এ সমস্যার সমাধান হবে না রাতারাতি। তবে, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে সন্তুষ্ট তিনি।

স্থানীয় সময় মঙ্গলবার টার্নিং পয়েন্ট ইউএসএর একটি অনুষ্ঠানে এসব কথা বলেছেন ভ্যান্স।

৪০ দিন সংঘাতের পর স্থায়ী চুক্তির জন্য গত শনিবার পাকিস্তানে আলোচনায় বসে ইরান ও যুক্তরাষ্ট্র। দীর্ঘ ২১ ঘণ্টার ম্যারাথন আলোচনার পরও কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি দুই দেশের কূটনীতিকরা।

যুদ্ধবিরতির এ আলোচনার মার্কিন প্রতিনিধি দলের নেতা ছিলেন ভ্যান্স। তার দাবি, দুইদেশের মধ্যে এরকম বৈঠক কখনো হয়নি।

ভ্যান্সের ভাষ্য, এটি এমন একটি বৈঠক যা আগে কখনো হয়নি। ডেমোক্র্যাট বা রিপাবলিকান, কেউই করতে পারেনি।

তিনি উল্লেখ করেন, আমরা এর আগে কখনো এমন বৈঠক করিনি যেখানে ইরানের শাসকগোষ্ঠী যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের মুখোমুখি বসে আছেন।

ইরানের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে সমঝোতার অনেক অগ্রগতি হয়েছে বলেও দাবি করেছেন ভাইস প্রেসিডেন্ট।

ভ্যান্স জানিয়েছেন, ইরানি আলোচকরা একটি চুক্তিতে পৌঁছাতে চান এবং তিনি বর্তমান পরিস্থিতি নিয়ে ‘খুবই সন্তুষ্ট’।

তার মত, আলোচনার অনেকটা অগ্রগতি হয়েছে। সিদ্ধান্ত এখন পুরোপুরি ইরানের হাতে।

ভ্যান্স যোগ করেন, এরপর কী ঘটবে তা নির্ধারণ করবে ইরানিরাই।

২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতে নিহত হন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিসহ শীর্ষ সামরিক কর্মকর্তারা। হত্যার শিকার হয়েছেন নারী-শিশুসহ দুই হাজার বেসামরিক নাগরিক।

জবাবে ইসরায়েল ও উপসাগরীয় আরব দেশগুলোতে থাকা মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় হামলা চালায় ইরান। এছাড়া নিয়ন্ত্রণে নেয় বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। এতে বিশ্বজুড়ে তীব্র সংকট তৈরি হয় জ্বালানির।

পরে পাকিস্তানের মধ্যস্থতায় গত বুধবার দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হয় দুই পক্ষ।

এদিকে, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ শেষ হওয়ার খুব কাছাকাছি চলে এসেছে বলে একই মত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

একইদিন (মঙ্গলবার) প্রভাবশালী আমেরিকান সংবাদমাধ্যম ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন তিনি।

ট্রাম্প এমন সময় এ মন্তব্যটি করলেন, যখন আগামীকাল শান্তি আলোচনা পুনরায় শুরু হওয়ার প্রত্যাশা করছে তেহরান ও ওয়াশিংটন।

ফক্স বিজনেসের উপস্থাপিকা মারিয়া বার্টিরোমোকে ট্রাম্প বলেছেন, দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তির কারণে উত্তেজনা কমে আসায় যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ চলে এসেছে শেষ হওয়ার খুব কাছাকাছি।

তার ভাষ্য, ‘আমার মনে হয় এটা প্রায় শেষ। আমি এটাকে প্রায় শেষ হয়ে এসেছে বলেই মনে করি।


জেডি ভ্যান্সযুদ্ধবিরতিইরান ও যুক্তরাষ্ট্র
১
ইরান যুদ্ধ শেষের পথে

ইরান যুদ্ধ শেষের পথে

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ শেষ হওয়ার খুব কাছাকাছি চলে এসেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।স্থানীয় সময় মঙ্গলবার প্রভাবশালী আমেরিকান সংবাদমাধ্যম ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন তিনি।ট্রাম্প এমন সময় এ মন্তব্যটি করলেন, যখন আগামীকাল শান্তি আলোচনা পুনরায় শুরু হওয়ার প্...

বিস্তারিত পড়ুন...

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    আইন নিজের হাতে তুলে নিলেন বিদেশি নাগরিক!

    আইন নিজের হাতে তুলে নিলেন বিদেশি নাগরিক!

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ