Agamir Somoy E-Paper
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা পয়সায় চুল কাটেন আবেদ আলী
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

বিদেশি কর্মীদের ‘দাস’ বলল যুক্তরাষ্ট্র, ভারতের কড়া জবাব

  • মার্কিন টেক-জায়ান্টদের স্থায়ী শ্রমিক সনদ কর্মসূচির আবেদন স্থগিত
আগামীর সময় প্রতিবেদন
agamir somoy
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০২:০৮
বিদেশি কর্মীদের ‘দাস’ বলল  যুক্তরাষ্ট্র, ভারতের কড়া জবাব

যুক্তরাষ্ট্রে কাজ করা বিদেশি কর্মীদের ‘চুক্তিবদ্ধ দাস’ বলেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার এমন মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে ভারত। গতকাল শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এ ধরনের মন্তব্য অনভিপ্রেত এবং যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও উদ্ভাবনী ব্যবস্থায় ভারতীয় পেশাজীবীদের অবদানকে উপেক্ষা করে। একই সঙ্গে ভারত স্মরণ করিয়ে দিয়েছে, প্রজন্মের পর প্রজন্ম অভিবাসীদের শ্রম, উদ্যোগ ও উদ্ভাবন যুক্তরাষ্ট্রের ইতিহাস ও সমৃদ্ধি গড়ে তুলেছে।

এর আগে স্থানীয় সময় গত বৃহস্পতিবার মাইক্রোসফট, অ্যাডোবিসহ আটটি প্রযুক্তি প্রতিষ্ঠানের স্থায়ী শ্রমিক সনদ (পিইআরএম) কর্মসূচির আবেদন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে, মার্কিন কর্মীদের বাদ দিয়ে বিদেশি কর্মী নিয়োগে ভিসা কর্মসূচির অপব্যবহারের। তালিকায় ভারতের তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ইনফোসিস, টাটা কনসালট্যান্সি সার্ভিসেস (টিসিএস), উইপ্রো ও এইচসিএল টেকনোলজিসের পাশাপাশি রয়েছে কগনিজ্যান্ট, ক্যাপজেমিনি, মাইক্রোসফট ও অ্যাডোবি।

এদিন ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে মাইক্রোসফটকে লক্ষ্য করে ভ্যান্স অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্রে আর কোনো কোম্পানি মাইক্রোসফটের মতো এ ব্যবস্থার অপব্যবহার করেনি। তবে মাইক্রোসফট জানিয়েছে, সর্বশেষ অর্থবছরে জমা দেওয়া প্রায় ৬ হাজার এইচ-১বি ভিসার আবেদনের ৮০ শতাংশই ছিল বর্তমান কর্মীদের ভিসার মেয়াদ বাড়ানো বা তাদের ভিসা-সংক্রান্ত অবস্থার পরিবর্তনের জন্য। কোম্পানিটি আরও জানায়, নতুন কর্মীদের জন্য করা বাকি আবেদনগুলো ছিল যুক্তরাষ্ট্রে আগে থেকেই বৈধভাবে অবস্থানরত ব্যক্তিদের জন্য। তাদের সংখ্যা মাইক্রোসফটের যুক্তরাষ্ট্রের মোট কর্মীর মাত্র ১ শতাংশের সমান।

ভ্যান্স আরও অভিযোগ করেছেন, মার্কিন কর্মীদের ছাঁটাই করে কম বেতনে বিদেশি কর্মী নিয়োগে ভিসা কর্মসূচির অপব্যবহার করছে কোম্পানিগুলো। তিনি বলেছেন, ‘মার্কিন কর্মীদের ছাঁটাই করে তাদের জায়গায় বিদেশি চুক্তিবদ্ধ ‘দাস’-দের নিয়োগ দিতে পারেন না আপনারা।’

ভ্যান্সের এ মন্তব্যের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা এ প্রসঙ্গে (এইচ-১বি ভিসা কর্মসূচি) মার্কিন ভাইস প্রেসিডেন্টের কিছু মন্তব্যও দেখেছি। আমাদের বিশ্বাস, এ ধরনের বর্ণনা অনভিপ্রেত। যুক্তরাষ্ট্রে ভারতীয় পেশাজীবীরা উচ্চশিক্ষিত ও দক্ষ এবং দেশটির অর্থনীতি ও উদ্ভাবনী ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রাখছেন— এ বাস্তবতা এসব মন্তব্যে উপেক্ষিত হয়েছে।’

মন্ত্রণালয়ের মতে, বেদনাদায়ক ঐতিহাসিক ও ঔপনিবেশিক অতীতের স্মৃতি বহন করে— এমন পরিভাষার ব্যবহার অত্যন্ত অপমানজনক।

এদিকে, এইচ-১বি ভিসার নিয়ম কঠোর করার উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। এর মধ্যে অধিকাংশ আবেদনকারীর জন্য ১ লাখ ডলার ফি আরোপের প্রস্তাবও রয়েছে। সমালোচকদের মতে, বিদেশি বিজ্ঞানী ও গবেষকদের সুযোগ সীমিত করলে দীর্ঘ মেয়াদে যুক্তরাষ্ট্রের উদ্ভাবন ও প্রতিযোগিতার সক্ষমতা ক্ষতিগ্রস্ত হতে পারে।

যুক্তরাষ্ট্রভারত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    ২১ বছর পর ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী, নিবন্ধন শুরু

    ২১ বছর পর ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী, নিবন্ধন শুরু

    খতিবের পক্ষে বিক্ষোভ, উত্তেজনা বায়তুল মোকাররমে

    খতিবের পক্ষে বিক্ষোভ, উত্তেজনা বায়তুল মোকাররমে

    সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

    সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

    এক বাবার স্বপ্নে আট মেয়ে শিক্ষক

    এক বাবার স্বপ্নে আট মেয়ে শিক্ষক

    যুদ্ধাপরাধের বিচারক নাভি পিল্লাইয়ের স্বীকৃতি শান্তির নোবেলে

    যুদ্ধাপরাধের বিচারক নাভি পিল্লাইয়ের স্বীকৃতি শান্তির নোবেলে

    ডিসির মতবিনিময় সভায় অস্ত্র মামলার চার্জশিটভুক্ত আসামি!

    ডিসির মতবিনিময় সভায় অস্ত্র মামলার চার্জশিটভুক্ত আসামি!

    ছিনতাইপ্রবণ মোহাম্মদপুর পার হতে হতে দেখা বিমান ছিনতাই

    ছিনতাইপ্রবণ মোহাম্মদপুর পার হতে হতে দেখা বিমান ছিনতাই

    সিএমপিতে কথায় কথায় ওসি বদল

    সিএমপিতে কথায় কথায় ওসি বদল

    মুক্তিযুদ্ধ একবার, তালিকা ৭ বার!

    মুক্তিযুদ্ধ একবার, তালিকা ৭ বার!

    রূপপুরে পারমাণবিক বিক্রিয়া শুরু হচ্ছে রবিবার

    রূপপুরে পারমাণবিক বিক্রিয়া শুরু হচ্ছে রবিবার

    সাম্প্রদায়িক শক্তি ফ্যাসিবাদের চেয়েও ভয়ানক

    সাম্প্রদায়িক শক্তি ফ্যাসিবাদের চেয়েও ভয়ানক

    সার ডিলার নিয়োগে টাকা লেনদেনের অভিযোগ, প্রশাসনে শুদ্ধি অভিযানের দাবি এমপির

    সার ডিলার নিয়োগে টাকা লেনদেনের অভিযোগ, প্রশাসনে শুদ্ধি অভিযানের দাবি এমপির