Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলার সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন করল আইএমএফ ও বিশ্বব্যাংক

agamir somoy
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ১১:২৫
শেয়ার করুন:
ভেনেজুয়েলার সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন করল আইএমএফ ও বিশ্বব্যাংক

সংগৃহীত ছবি

ভেনেজুয়েলার সঙ্গে পুনরায় সম্পর্ক স্থাপনের ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এবং বিশ্বব্যাংক। এই সম্পর্ক শুরু হচ্ছে দেশটির অন্তর্বর্তীকালীন নেতা ডেলসি রদ্রিগেজের প্রশাসনের অধীনে।

২০১৯ সালে ভেনেজুয়েলার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল ওয়াশিংটনভিত্তিক এই দুই আর্থিক প্রতিষ্ঠান।

গতকাল বৃহস্পতিবার আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা এক বিবৃতিতে জানান, আবারও ভেনেজুয়েলার সঙ্গে কাজ শুরু করেছে সংস্থাটি। ভেনেজুয়েলার জনগণের উপকারে আসতে পারে এই পদক্ষেপ।

ক্রিস্টালিনা জর্জিয়েভার বিবৃতির পরপরই একই সিদ্ধান্ত অনুসরণ করার ঘোষণা দেয় বিশ্বব্যাংকও। সংস্থাটি জানায়, আইএমএফের সিদ্ধান্ত প্রক্রিয়ার ফলাফল বিবেচনায় নিয়ে এই পদক্ষেপ নিয়েছে তারা। সর্বশেষ ২০০৫ সালে ভেনেজুয়েলাকে ঋণ দিয়েছিল বিশ্বব্যাংক।

এই ঘোষণাগুলো এসেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ডেলসি রদ্রিগেজের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার কয়েক সপ্তাহ পর। এটি ছিল ওয়াশিংটনের পক্ষ থেকে ভারপ্রাপ্ত নেতাকে বৈধতা দেওয়ার সর্বশেষ পদক্ষেপ।

চলতি বছরের জানুয়ারিতে সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার পর ক্ষমতা গ্রহণ করেন রদ্রিগেজ।

আইএমএফ ও বিশ্বব্যাংকের এই সিদ্ধান্তকে ভেনেজুয়েলার কূটনৈতিক সাফল্য হিসেবে উল্লেখ করেছেন রদ্রিগেজ। আইএমএফে দেশটির প্রত্যাবর্তনের এই উদ্যোগে যারা যোগ দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

এই পদক্ষেপের ফলে প্রয়োজনে আন্তর্জাতিক আর্থিক সহায়তা চাওয়ার সুযোগ পাবে ভেনেজুয়েলা। ধারণা করা হয়, দেশটির বৈদেশিক ঋণের পরিমাণ ১৫০ বিলিয়ন ডলারেরও বেশি।

এর আগে ২০২০ সালে নেতৃত্বের বৈধতা নিয়ে আন্তর্জাতিক ঐকমত্যের অভাবের কারণে ভেনেজুয়েলার ৫ বিলিয়ন ডলারের জরুরি ঋণ আবেদন প্রত্যাখ্যান করেছিল আইএমএফ।

উল্লেখ্য, ভেনেজুয়েলা ১৯৪৬ সাল থেকে আইএমএফ ও বিশ্বব্যাংকের সদস্য।

সূত্র: আলজাজিরা

ঋণআইএমএফভেনেজুয়েলাবিশ্বব্যাংকডেলসি রদ্রিগেজ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    প্রতিদিন আট ঘণ্টার বেশি ক্লাস থাকে

    প্রতিদিন আট ঘণ্টার বেশি ক্লাস থাকে