Agamir Somoy E-Paper
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
দেশে-বিদেশে মানুষের পাশে জিয়াউল হক
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

বাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা স্থগিতের নীতি মার্কিন আদালতে বাতিল

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ১২:০৯
বাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা স্থগিতের নীতি মার্কিন আদালতে বাতিল

নিউ ইয়র্কের ম্যানহাটনের সাউদার্ন ডিস্ট্রিক্ট কোর্ট। ছবি: রয়টার্স

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসন ভিসা দেওয়া স্থগিতের যে নীতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ঘোষণা করেছিল তা বাতিল করেছেন দেশটির এক আদালত।

স্থানীয় সময় শুক্রবার ম্যানহাটনের সাউদার্ন ডিস্ট্রিক্ট অব নিউ ইয়র্কের বিচারক জ্যনেট ভার্গাস এ রায় দেন। তিনি বলেছেন, এই নীতি আইনবহির্ভূত এবং এটি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর আইনগত ক্ষমতার সীমা ছাড়িয়ে গেছে।

বিচারক ভার্গাস বলেছেন, আবেদনকারীর জাতীয়তার ভিত্তিতে অভিবাসন ভিসা দেওয়া বন্ধ করার এই নীতি মার্কিন অভিবাসন আইনের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। কারণ আইনে দূতাবাস কর্মকর্তাদের অভিবাসন ভিসার আবেদন যাচাইয়ের ওপর পররাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা সীমিত করা হয়েছে।

রায়টি দেওয়া হয়েছে অভিবাসন অধিকার নিয়ে কাজ করা দুটি সংগঠন, কয়েকজন ভিসা আবেদনকারী এবং যুক্তরাষ্ট্রের নাগরিকদের করা মামলায়। এসব মার্কিন নাগরিক নির্ধারিত দেশগুলোর নাগরিক পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে আনার জন্য আবেদন করেছিলেন।

চলতি বছরের জানুয়ারিতে এই ভিসা স্থগিতের নীতি কার্যকর হয়। এর আওতায় ব্রাজিল, কলম্বিয়া ও উরুগুয়ের মতো লাতিন আমেরিকার দেশও ছিল। ছিল বসনিয়া ও আলবেনিয়ার মতো বলকান অঞ্চলের দেশও।

আরও পড়ুন

হোয়াইট হাউজ ছাড়লেও ট্রাম্পকে ছাড়ছেন না লেভিট

২২ আগস্ট ২০২৬

দক্ষিণ এশিয়ার বাংলাদেশ ছাড়াও পাকিস্তান এই তালিকায় ছিল। আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও ক্যারিবীয় অঞ্চলের অনেক দেশও এর আওতায় পড়ে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর তখন বলেছিল, এসব দেশের আবেদনকারীদের যুক্তরাষ্ট্রে সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি।

ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই যুক্তরাষ্ট্রে অভিবাসন কমাতে কঠোর পদক্ষেপ নিয়ে আসছেন। তার প্রশাসনের দাবি, এসব পদক্ষেপ দেশের নিরাপত্তা জোরদারের জন্য নেওয়া হয়েছে।

সেন্টার ফর কনস্টিটিউশনাল রাইটস বলেছে, ভিসা স্থগিত করার এই সিদ্ধান্ত ছিল ট্রাম্প প্রশাসনের একের পর এক নেওয়া অভিবাসনবিরোধী বিধিনিষেধের অংশ। এর আগে ৩৯ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হয়। ডিসেম্বরে ভিসা দেওয়া স্থগিত করা হয়।

অধিকারকর্মীরা এসব পদক্ষেপের সমালোচনা করেছেন। তাদের মতে, এসব নীতি মতপ্রকাশের স্বাধীনতা ও ন্যায্য আইনি প্রক্রিয়ার অধিকার ক্ষুণ্ন করতে পারে। বিশেষ করে সংখ্যালঘুদের মধ্যে জাতিগত পরিচয়ের ভিত্তিতে হয়রানির আশঙ্কা তৈরি হয়েছে।

এই রায়ের বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর এখনো কোনো মন্তব্য করেনি।

সূত্র : আলজাজিরা

অভিবাসী ভিসামার্কিন আদালতযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম

    ঢাকা-চট্টগ্রাম উড়াল রেল, দূরত্ব বাঁচবে ৮১ কিলোমিটার

    ঢাকা-চট্টগ্রাম উড়াল রেল, দূরত্ব বাঁচবে ৮১ কিলোমিটার