Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

জেন-জি প্রজন্মকে অলস বললেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ১৫:১৭
শেয়ার করুন:
জেন-জি প্রজন্মকে অলস বললেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি

হোয়াইট হাউজ প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। ছবি : সংগৃহীত

নিজের প্রজন্ম ‘জেন-জি’-কে ‘অলস’ এবং ‘তথাকথিত প্রগতিশীলদের (লিবারেল)’ মাধ্যমে ব্রেইনওয়াশ বা মগজ-ধোলাইয়ের শিকার বলে মন্তব্য করেছেন হোয়াইট হাউজ প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট।

সংবাদমাধ্যম ফক্স নিউজে উপস্থাপক জেসি ওয়াটার্সের সঙ্গে একান্ত আলাপে লেভিট এসব কথা বলেছেন।

তিনি ‘জেন-জি’-কে ইঙ্গিত করে বলেছেন, যেসব তরুণরা আমেরিকার অর্থনীতি নিয়ে অভিযোগ করে তাদের কিউবা বা ইরানে পাঠিয়ে দেওয়া উচিত।

লেভিট জোর দিয়ে বলেছেন, তারা সেখান থেকে খুব দ্রুতই ফিরে আসতে চাইবে। জেন-জি প্রজন্মের দুর্বল কাজের মানসিকতার জন্য ‘লিবারেল অধ্যাপক ও শিক্ষকদের’ দায়ী করেছেন তিনি।

২৮ বছর বয়সী লেভিট আরও বলেছেন, তার নিজের প্রজন্ম ও তার চেয়ে ছোটরা রুপার চামচ মুখে নিয়ে বড় হয়েছে এবং সবকিছুই তাদের হাতে তুলে দেওয়া হয়েছে।

তিনি বলেছেন, ‘দুর্ভাগ্যবশত যুক্তরাষ্ট্র মেধা এবং কঠোর পরিশ্রমের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছিল। হাতা গুটিয়ে কাজ করা, নিজেকে টেনে তোলা এবং আমেরিকান স্বপ্ন অর্জন করার ওপর ভিত্তি করে এটি গড়ে উঠেছে এবং আমাদের এটি সর্বাত্মক শক্তি দিয়ে রক্ষা করতে হবে।’

লেভিট সেইসব অভিভাবকদের প্রশংসা করেন যারা তাদের সন্তানদের হোমস্কুলিং বা খ্রিস্টান স্কুলে পাঠান যাতে তারা কমিউনিস্ট ও লিবারেল চিন্তাধারার সংস্পর্শে না আসে।

লেভিটের এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। সমালোচকরা বলছেন, তিনি তরুণদের আবাসন ব্যয় বৃদ্ধি, স্টুডেন্ট লোনের বোঝা এবং চাকরির বাজারের কঠিন বাস্তবতাকে উপেক্ষা করছেন।

অনেকে তাকে সাধারণ কর্মজীবী পরিবার ও তরুণ প্রজন্মের সংগ্রামের বিষয়ে কাণ্ডজ্ঞানহীন বলে অভিযোগ করেছেন এবং ভোটারদের ব্যালট বাক্সে এই মন্তব্যের কথা মনে রাখার আহ্বান জানিয়েছেন।

ক্যারোলিন লেভিটজেন-জিফক্স নিউজ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    প্রতিদিন আট ঘণ্টার বেশি ক্লাস থাকে

    প্রতিদিন আট ঘণ্টার বেশি ক্লাস থাকে