Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

ট্রাম্পের জাতিসংঘের ভাষণেও মিথ্যার ফুলঝুরি

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১
ট্রাম্পের জাতিসংঘের ভাষণেও মিথ্যার ফুলঝুরি

নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ৮১তম সাধারণ অধিবেশনে বক্তব্য দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

ডোনাল্ড ট্রাম্প ভাষণ দিলেও এই আলোচনা শুরু হয়ে যায় যে তিনি কত ভুয়া তথ্য ছড়িয়েছেন। জাতিসংঘে তার এবারের ভাষণেও তার ব্যতিক্রম হয়নি। 

গতকাল মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিজের প্রশাসনের বিভিন্ন সাফল্যগাথা তুলে ধরেছেন। তবে যুদ্ধ বন্ধ, বৈশ্বিক উষ্ণায়ন, যুক্তরাষ্ট্রে বিনিয়োগ, সামরিক গোলাবারুদের মজুদ এবং ওয়াশিংটন ডিসিতে অপরাধ কমার যে তথ্য তিনি দিয়েছেন, তা সত্যতা নিয়ে উঠেছে প্রশ্ন। 

ট্রাম্প বলেছেন, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি আটটি যুদ্ধ বন্ধ করেছেন। কম্বোডিয়া-থাইল্যান্ড, কসোভো-সার্বিয়া, রুয়ান্ডা-কঙ্গো, ভারত-পাকিস্তান, আর্মেনিয়া-আজারবাইজান এবং গাজা যুদ্ধের কথা উল্লেখ করেছেন তিনি।

এর আগে তিনি ইসরায়েল-ইরানের ২০২৫ সালের স্বল্পস্থায়ী সংঘাত এবং মিসর-ইথিওপিয়ার কথিত যুদ্ধ বন্ধ করার দাবিও করেছিলেন।

তবে এই তালিকার দুটি ঘটনাকে যুদ্ধ হিসেবে চিহ্নিত করা যায় না। মিসর ও ইথিওপিয়ার মধ্যে বিরোধটি ছিল ইথিওপিয়ার বাঁধ প্রকল্প নিয়ে কূটনৈতিক বিরোধ। কসোভো ও সার্বিয়ার মধ্যেও ট্রাম্পের মেয়াদে কোনো যুদ্ধ চলছিল না।

রুয়ান্ডা ও কঙ্গোর সংঘাতের ক্ষেত্রেও ট্রাম্প প্রশাসনের মধ্যস্থতায় শান্তিচুক্তি হলেও লড়াই পুরোপুরি বন্ধ হয়নি। গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি হামলার ঘটনা অব্যাহত রয়েছে।

তবে ২০২৫ সালে ইসরায়েল ও ইরানের মধ্যে কয়েক দিনের সংঘাত থামাতে ট্রাম্প প্রশাসন ভূমিকা রেখেছিল। যদিও ২০২৬ সালে ইরানকে কেন্দ্র করে আবারও যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরু হয়েছে।

‘গ্লোবাল ওয়ার্মিং’ নিয়ে দাবি

গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণায়ন নিয়ে ট্রাম্প দাবি করেছেন, আগে যারা বলেছিলেন ‘১২ বছরের মধ্যে সবাই মারা যাবে’, তারাই পরে পৃথিবী ঠান্ডা হওয়ার কারণে ‘গ্লোবাল ওয়ার্মিং’ নাম বদলে ‘ক্লাইমেট চেঞ্জ’ করেছে।

জলবায়ু বিজ্ঞানীদের ব্যবহারে ‘গ্লোবাল ওয়ার্মিং’ ও ‘ক্লাইমেট চেঞ্জ’ দুটি আলাদা হলেও পরস্পর সম্পর্কিত ধারণা। ‘গ্লোবাল ওয়ার্মিং’ বলতে দীর্ঘমেয়াদে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধিকে বোঝানো হয়। আর ‘ক্লাইমেট চেঞ্জ’ বলতে এর ফলে তাপমাত্রা, বৃষ্টিপাত, সমুদ্রপৃষ্ঠসহ জলবায়ু ব্যবস্থায় বিস্তৃত পরিবর্তনকে বোঝানো হয়।
সাধারণ অধিবেশনে বক্তব্য রাখছেন ট্রাম্প। ছবি : রয়টার্সপৃথিবীর তাপমাত্রা কমে যাওয়ার দাবির সঙ্গেও তথ্যের মিল নেই। বিশ্ব আবহাওয়া সংস্থা জানিয়েছে, রেকর্ড রাখা শুরুর পর গত ১১ বছরই ছিল সবচেয়ে উষ্ণ ১১ বছর। ২০২৩, ২০২৪ ও ২০২৫ ছিল রেকর্ডের সবচেয়ে উষ্ণ তিন বছর।

‘১২ বছরের মধ্যে সবাই মারা যাবে’— এমন কোনো বৈজ্ঞানিক সিদ্ধান্তও ২০১৮ সালের জলবায়ুবিষয়ক প্রতিবেদনে দেওয়া হয়নি। ওই সময় বিজ্ঞানীরা বলেছিলেন, বৈশ্বিক উষ্ণতা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে হলে পরবর্তী ১২ বছরে গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ দ্রুত কমানো জরুরি।

অর্থাৎ সতর্কবার্তাটি ছিল ভবিষ্যতের ঝুঁকি কমাতে দ্রুত পদক্ষেপের প্রয়োজনীয়তা নিয়ে, ১২ বছরের মধ্যে মানবজাতির বিলুপ্তি নিয়ে নয়।

যুক্তরাষ্ট্রে ২১ ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ

যুক্তরাষ্ট্রে ২১ ট্রিলিয়ন ডলারের নতুন বিনিয়োগের প্রতিশ্রুতি পাওয়ার দাবিও করেছেন ট্রাম্প। তবে তার এই সংখ্যার পক্ষে স্পষ্ট কোনো ভিত্তি পাওয়া যায়নি।

ট্রাম্প জাতিসংঘে বক্তব্য দেওয়ার সময় হোয়াইট হাউজের ওয়েবসাইটে তার দ্বিতীয় মেয়াদে ‘বড় বিনিয়োগ ঘোষণার’ পরিমাণ ১১ দশমিক ২ ট্রিলিয়ন ডলার বলা হয়েছিল। অর্থাৎ প্রেসিডেন্টের উল্লেখ করা ২১ ট্রিলিয়ন ডলারের তুলনায় সেটি প্রায় অর্ধেক।

আরও পড়ুন

ফিলিস্তিন প্রশ্নে জাতিসংঘে ‘দ্বি-রাষ্ট্র সমাধান’ ফের আলোচনায়, বাস্তব পরিস্থিতি কী?

২৩ সেপ্টেম্বর ২০২৬

এর মধ্যে যুক্তরাষ্ট্রে বিনিয়োগের পাশাপাশি বাণিজ্য, অর্থনৈতিক সহযোগিতা এবং ভবিষ্যৎ বিনিয়োগের অস্পষ্ট প্রতিশ্রুতিও অন্তর্ভুক্ত করা হয়েছে। এমনকি যুক্তরাষ্ট্রের কোম্পানির ঘোষণাও তালিকায় রয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে নতুন বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগের পরিমাণ ছিল প্রায় ২৩২ বিলিয়ন ডলার। ফলে ২১ ট্রিলিয়ন ডলারের অঙ্কটি সরাসরি বিদেশি বিনিয়োগের পরিমাণ হিসেবে দেখার সুযোগ নেই।

যুক্তরাষ্ট্রের গোলাবারুদের মজুদ

ইরানের সঙ্গে যুদ্ধের প্রসঙ্গে ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের গোলাবারুদের কোনো ঘাটতি নেই। তার দাবি, দেশটির কাছে এত বেশি গোলাবারুদ রয়েছে যে সেগুলো কখনো পুরোপুরি ব্যবহার করাও সম্ভব নয় এবং বর্তমানে আগের যেকোনো সময়ের তুলনায় বেশি হারে সেগুলো তৈরি হচ্ছে।

তবে প্রতিরক্ষা বিভাগের মহাপরিদর্শক এবং কংগ্রেসনাল বাজেট অফিসের সাম্প্রতিক দুটি প্রতিবেদনে সামরিক সরঞ্জামের মজুদ ও উৎপাদন সক্ষমতা নিয়ে ঘাটতির কথা উঠে এসেছে।

প্রতিরক্ষা বিভাগের মহাপরিদর্শকের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুদ্ধে গোলাবারুদ ব্যবহারের কারণে কৌশলগত মজুদে ঘাটতি তৈরি হয়েছে এবং নতুন করে গোলাবারুদ সরবরাহে প্রতিরক্ষা শিল্পের সক্ষমতার কিছু সীমাবদ্ধতা প্রকাশ পেয়েছে।

বিশেষ করে সলিড রকেট মোটর, উচ্চমানের বিস্ফোরক ও প্রপেল্যান্ট এবং দক্ষ উৎপাদনকর্মীর ঘাটতিকে বড় বাধা হিসেবে চিহ্নিত করা হয়েছে।

কংগ্রেশনাল বাজেট অফিসও জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহৃত ইন্টারসেপ্টরের ঘাটতি রয়েছে। সংস্থাটির হিসাবে, ২০২৫ সালের জুনের পর যুক্তরাষ্ট্র সম্ভবত এসব অস্ত্রের মজুদের অর্ধেক থেকে দুই-তৃতীয়াংশ পর্যন্ত ব্যবহার করেছে। উৎপাদন বাড়ালেও মজুত আগের অবস্থায় ফিরতে অন্তত পাঁচ বছর সময় লাগতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে মার্কিন প্রতিরক্ষা বিভাগ ধারাবাহিকভাবে বলেছে, যুক্তরাষ্ট্রের গোলাবারুদের সামগ্রিক ঘাটতি নেই।

ওয়াশিংটনে অপরাধ কমার দাবি

ওয়াশিংটন ডিসিতে অপরাধ ৮৭ শতাংশ কমেছে বলে ট্রাম্পের দাবি নিয়েও তথ্যের অমিল রয়েছে।

ট্রাম্প বলেছেন, গত বছরের ২০ জানুয়ারি তিনি দায়িত্ব নেওয়ার সময় রাজধানী শহরটি অপরাধে জর্জরিত ছিল। এখন অপরাধ ৮৭ শতাংশ কমেছে এবং তা শূন্যে নামিয়ে আনার লক্ষ্য রয়েছে তার।

হোয়াইট হাউজে নিষিদ্ধ করা সংবাদমাধ্যম সিএনএনের সঙ্গে আবারও বিবাদে জড়িয়েছেন ট্রাম্প। ছবি : রয়টার্সতবে স্থানীয় পুলিশের প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি বছরে সোমবার পর্যন্ত ওয়াশিংটনে ১৫ হাজারের বেশি অপরাধ নথিভুক্ত হয়েছে। একই সময়ের ২০২৪ সালের তুলনায় মোট অপরাধ কমেছে প্রায় ২৩ শতাংশ। ২০২৫ সালের একই সময়ের তুলনায় কমেছে প্রায় ১৫ শতাংশ।

অর্থাৎ শহরে অপরাধ কমেছে ঠিকই, কিন্তু সামগ্রিক অপরাধের ক্ষেত্রে ৮৭ শতাংশ কমার দাবি পুলিশের প্রকাশিত তথ্যের সঙ্গে মেলে না।

হোয়াইট হাউজ এর আগে ওয়াশিংটনে অপরাধ ৮১, ৮৮ কিংবা ৯২ শতাংশ কমেছে— এমন বিভিন্ন দাবি করেছিল। পরে এসব দাবির ব্যাখ্যা দিতে প্রশাসনের কর্মকর্তারা নির্দিষ্ট কিছু অপরাধের পরিসংখ্যানের কথা উল্লেখ করেছেন। এর মধ্যে অগ্নিসংযোগের ঘটনা ২০২৫ সালের চারটি থেকে চলতি বছরে একটিতে নেমে আসার তথ্যও ছিল।

সুতরাং ওয়াশিংটনে অপরাধ কমার প্রবণতা থাকলেও সামগ্রিক অপরাধ ৮৭ শতাংশ কমেছে— এমন তথ্য সরকারি পরিসংখ্যানে পাওয়া যাচ্ছে না।

সূত্র : সিএনএন 



ডোনাল্ড ট্রাম্পজাতিসংঘফ্যাক্টচেকিং
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    মা হারালেন রানী মুখার্জি

    মা হারালেন রানী মুখার্জি

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    পুলিশে বড় রদবদল, ৩১ কর্মকর্তার বদলি-পদায়ন

    পুলিশে বড় রদবদল, ৩১ কর্মকর্তার বদলি-পদায়ন

    সোনিয়া গান্ধীর নাগরিকত্ব মামলা ফের শুরুর নির্দেশ দিল্লির আদালতের

    সোনিয়া গান্ধীর নাগরিকত্ব মামলা ফের শুরুর নির্দেশ দিল্লির আদালতের

    ককটেল ছুড়ে, বাসে আগুন দিয়ে সংকট তৈরি করা যাবে না : তথ্য উপদেষ্টা

    ককটেল ছুড়ে, বাসে আগুন দিয়ে সংকট তৈরি করা যাবে না : তথ্য উপদেষ্টা

    ফ্ল্যাট পেল শহীদ-আহত ৭০ পরিবার

    ফ্ল্যাট পেল শহীদ-আহত ৭০ পরিবার

    সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন

    সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন

    দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, গাজী নজরুলের প্রথম স্ত্রী কারাগারে

    দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, গাজী নজরুলের প্রথম স্ত্রী কারাগারে

    উত্তাল চুয়েট ক্যাম্পাসে ফিরলেন সাবেক ভিসি, স্লোগানে বরণ

    উত্তাল চুয়েট ক্যাম্পাসে ফিরলেন সাবেক ভিসি, স্লোগানে বরণ

    বক্তব্য প্রচারে টিভি চ্যানেলগুলোর না, ‘ট্রাম্প টিভি’ চালু করল হোয়াইট হাউস

    বক্তব্য প্রচারে টিভি চ্যানেলগুলোর না, ‘ট্রাম্প টিভি’ চালু করল হোয়াইট হাউস